Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
ইউক্রেন যুদ্ধে ৫০ হাজার রুশ সেনা নিহতের কথা নিশ্চিত করল বিবিসি

আন্তর্জাতিক

এএফপি
17 April, 2024, 09:40 pm
Last modified: 17 April, 2024, 09:46 pm

Related News

  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার, বিদেশি নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ

ইউক্রেন যুদ্ধে ৫০ হাজার রুশ সেনা নিহতের কথা নিশ্চিত করল বিবিসি

৫০ হাজারের বেশি এ সংখ্যাটি ২০২২ সালের সেপ্টেম্বরে মস্কো কর্তৃক সরকারিভাবে স্বীকৃত নিহতের সংখ্যার চেয়ে আটগুণ বেশি। এ হিসেবে পূর্ব ইউক্রেনের দনেৎস্ক ও লুহানস্কের মিলিশিয়াদের মৃত্যু অন্তর্ভুক্ত করা হয়নি।
এএফপি
17 April, 2024, 09:40 pm
Last modified: 17 April, 2024, 09:46 pm
ধ্বংসপ্রাপ্ত রাশিয়ান সামরিক যান। ছবি: রয়টার্স

ইউক্রেনের সঙ্গে লড়াইয়ে এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি রাশিয়ান সৈন্য নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিজেদের সাংবাদিক, স্বতন্ত্র গণমাধ্যম গোষ্ঠী মিডিয়াজোনা ও স্বেচ্ছাসেবীদের বরাত দিয়ে নিহতের এ সংখ্যার কথা জানিয়েছে।

চলমান এ যুদ্ধের দ্বিতীয় বছরে ২৭ হাজার ৩০০-এরও বেশি রাশিয়ান সৈন্য মারা গেছেন, যা প্রথম বছরের তুলনায় ২৫ শতাংশ বেশি।

বিবিসি রাশিয়ান, মিডিয়াজোনা এবং স্বেচ্ছাসেবীরা ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে যুদ্ধে নিহত রাশিয়ান সেনাদের হিসেব রাখছে। এর জন্য তারা সরকারি প্রতিবেদন ও গণমাধ্যম থেকে পাওয়া উন্মুক্ত উৎসের তথ্য এবং নতুন কবরের সংখ্যা অনুমান করতে রাশিয়ান কবরস্থানের স্যাটেলাইট ছবি ব্যবহার করেছে।

৫০ হাজারের বেশি এ সংখ্যাটি ২০২২ সালের সেপ্টেম্বরে মস্কো কর্তৃক সরকারিভাবে স্বীকৃত নিহতের সংখ্যার চেয়ে আটগুণ বেশি। এ হিসেবে পূর্ব ইউক্রেনের দনেৎস্ক ও লুহানস্কের মিলিশিয়াদের মৃত্যু অন্তর্ভুক্ত করা হয়নি।

ইউক্রেন ফেব্রুয়ারিতে বলেছিল তাদের ৩১ হাজার সৈন্য তখন পর্যন্ত নিহত হয়েছে। তবে এ সংখ্যাটিও প্রকৃত সংখ্যার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম হতে পারে।

২০২৩ সালের জানুয়ারিতে দনেৎস্কে বড় আকারের আক্রমণ পরিচালনা করার পর যুদ্ধে রাশিয়ার ক্ষয়ক্ষতি বেড়ে যায়। এর কয়েক মাস পরে বাখমুত শহরের যুদ্ধের সময়ও প্রচুর সৈন্য হারায় মস্কো।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনের বিরুদ্ধে একটি 'বিশেষ সামরিক অভিযান' ঘোষণা করেন। এরপর দুই বছরের বেশি সময় গড়ানো এ যুদ্ধে তীব্র রক্তক্ষয় হয়েছে, পশ্চিমাবিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়েছে রাশিয়া।

বিবিসির প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ক্রেমলিন বলেছে, এটি সামরিক মৃত্যু ও হতাহতের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি এবং বিষয়টি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন।

Related Topics

টপ নিউজ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ / রাশিয়া / রাশিয়ান সেনাবাহিনী / ইউক্রেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার, বিদেশি নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]