Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
গাজার প্রতি সমর্থন জানাতে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভকারীদের রাস্তা অবরোধ

আন্তর্জাতিক

দ্য নিউ ইয়র্ক টাইমস
17 April, 2024, 01:15 pm
Last modified: 17 April, 2024, 01:18 pm

Related News

  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ
  • ভারতে ফিরছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা; শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে যোগ দেবেন বিক্ষোভে
  • রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুরে বিক্ষোভ, দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু
  • জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কেনিয়ায় বিক্ষোভ; নিহত ৪, গ্রেপ্তার ৩৪৮
  • গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র প্রধান নিহত 

গাজার প্রতি সমর্থন জানাতে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভকারীদের রাস্তা অবরোধ

রাস্তা অবরোধ করা ‘এ১৫ অ্যাকশন’ এর অংশ ছিল যেটি ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে ১৫ এপ্রিল অনেকগুলো শহরে অর্থনৈতিক অবরোধের একটি প্রস্তাবনা।
দ্য নিউ ইয়র্ক টাইমস
17 April, 2024, 01:15 pm
Last modified: 17 April, 2024, 01:18 pm
ক্যালিফোর্নিয়ায় বিক্ষোভকারীরা উত্তরাঞ্চলগামী ওকল্যান্ডের আই-৮৮০ সড়কটি আটকে দেয়। ছবি: এপি

ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীরা সোমবার (১৫ এপ্রিল) সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে রাস্তা অবরোধ ও যান চলাচল বন্ধ করে দিয়েছিল। অর্থনীতিকে ব্যাহত করার একটি বৈশ্বিক প্রচেষ্টার অংশ হিসেবে এবং গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য বিশ্ব নেতাদের চাপ দেওয়ার উদ্দেশ্যে এমনটা করেছে বিক্ষোভকারীরা।

ক্যালিফোর্নিয়ায় বিক্ষোভকারীরা নিজেদেরকে ব্যারেলের সাথে শিকল দিয়ে বেঁধে উত্তরাঞ্চলগামী ওকল্যান্ডের আই-৮৮০ সড়কটি আটকে দেয়। আরেক দল বিক্ষোভকারী ব্যানার নিয়ে দক্ষিণাঞ্চলগামী সড়ক অবরোধ করে। গোল্ডেন গেট ব্রিজে সড়কের দুপাশের গাড়ি আটকে দেয় বিক্ষোভকারীরা। তখন কারো কারো হাতে 'স্টপ দ্য ওয়ার্ল্ড ফর গাজা' (গাজার জন্য বিশ্বকে আটকে দাও) লেখা ব্যানার দেখা যায়।

এতে শুধু চালকরাই নয়, বিমানবন্দরগামী যাত্রীরাও ভোগান্তির সম্মুখীন হয়েছেন। শিকাগো শহরের ও'হারে আন্তর্জান্তিক বিমানবন্দর অভিমুখী আই-১৯০ সড়ক আটকে দেয় বিক্ষোভকারীরা। এতে অনেককেই ফ্লাইট ধরার উদ্দেশ্যে তাদের লাগেজ নিয়ে পায়ে হেঁটেই বিমানবন্দরে যেতে হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ফ্লাইট বিলম্বের ঘোষণা দেয় এবং যাত্রীদের বিকল্প পরিবহণ ব্যবহারের পরামর্শ দেয়।

'স্টপ দ্য ওয়ার্ল্ড ফর গাজা' (গাজার জন্য বিশ্বকে আটকে দাও) লেখা ব্যানার নিয়ে গোল্ডেন গেট ব্রিজে সড়কের দুপাশের গাড়ি আটকে দেয় বিক্ষোভকারীরা। ছবি: সংগৃহীত

সান আন্তোনিওতে ফিলিস্তিনি পতাকা নিয়ে বিক্ষোভকারীরা ভ্যালেরো এনার্জি কোম্পানির সদর দপ্তরের উভয় দিক অবরুদ্ধ করে যার ফলে শহরের উত্তরপশ্চিম দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফিলাডেলফিয়ার বিক্ষোভকারীরা ভিড়ের সময় ট্র্যাফিক অবরোধ করে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অর্থ দেওয়ার প্রতিবাদে সিটি হলে সমাবেশ করে। তারা ইসরায়েলে অস্ত্র সরবরাহের জন্য ডে অ্যান্ড জিমারম্যান কোম্পানির সদর দপ্তর অবরুদ্ধ করে।

বিক্ষোভগুলো 'এ১৫ অ্যাকশন' এর অংশ ছিল যেটি ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে ১৫ এপ্রিল অনেকগুলো শহরে অর্থনৈতিক অবরোধের একটি প্রস্তাবনা।

উদাহরণস্বরূপ, কানেকটিকাটের মিডলটাউনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা প্র্যাট অ্যান্ড হুইটনি কারখানার শ্রমিকদের প্রবেশ এবং বের হতে বাধা দেয়। কারখানাটি বিমানের জন্য সামরিক ইঞ্জিন রপ্তানি করে। সংবাদমাধ্যম হার্টফোর্ড কোরান্ট এর প্রতিবেদন অনুযায়ী, পুলিশ একাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে।

সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিক্ষোভকারীরা উদ্দেশ্যমূলকভাবে টেক্স ডে (কর দিবস) এর সাথে তাদের কর্মসূচি সমন্বয় করে গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা বন্ধ করার আহ্বান জানায়। এথেন্স, বেলফাস্ট, সিডনি এবং বার্সেলোনার মতো শহরেও যুদ্ধবিরতির দাবিতে একই ধরনের প্রতিবাদ সমাবেশ হয়েছে।

 


অনুবাদ: তাসবিবুল গনি নিলয়


 

Related Topics

টপ নিউজ

বিক্ষোভ / রাস্তা অবরোধ / গাজা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ
  • ভারতে ফিরছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা; শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে যোগ দেবেন বিক্ষোভে
  • রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুরে বিক্ষোভ, দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু
  • জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কেনিয়ায় বিক্ষোভ; নিহত ৪, গ্রেপ্তার ৩৪৮
  • গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র প্রধান নিহত 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]