Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 10, 2026
পেরুর প্রেসিডেন্টের বাসায় পুলিশি তল্লাশির পর ৬ মন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক

রয়টার্স
02 April, 2024, 05:30 pm
Last modified: 02 April, 2024, 05:56 pm

Related News

  • সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে ৩ বই রাখার নির্দেশনা বাতিল
  • আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখাবে ব্লু শার্কস: কেপ ভার্দে প্রেসিডেন্ট
  • ট্রাম্পের তেল আবিবের ‘পোষ্যদের’ নিয়ন্ত্রণ করা না গেলে ‘ইরান তাদের শিক্ষা দেবে’: আরাগচি
  • বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • পেরুর ক্ষমতায় সাবেক ‘স্বৈরশাসক' ফুজিমোরির মেয়ে কেইকো

পেরুর প্রেসিডেন্টের বাসায় পুলিশি তল্লাশির পর ৬ মন্ত্রীর পদত্যাগ

পেরুর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের কাছে থাকা অন্তত তিনটি রোলেক্স ঘড়ির খোঁজে গত সপ্তাহে তার বাড়ি ও অফিসে যৌথ অভিযান চালায় পুলিশ ও প্রসিকিউটররা।
রয়টার্স
02 April, 2024, 05:30 pm
Last modified: 02 April, 2024, 05:56 pm
পেরুর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে ২০২৪ সালের ১ এপ্রিল দেশটির রাজধানী লিমায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের পর তার প্রতিমন্ত্রীদের সঙ্গে। ছবি: সেবাস্তিয়ান কাস্তেনেদা/রয়টার্স

সম্প্রতি বিলাসবহুল ঘড়ির খোঁজে পেরুর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের বাড়ি ও অফিসে পুলিশি অভিযান চালানোকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক বিতর্কের জেরে দেশটির ছয় মন্ত্রী আকস্মিক পদত্যাগ করেন। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সোমবার (২ এপ্রিল) নিজের মন্ত্রীসভার ছয় মন্ত্রী নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট।

এসব ঘটনা-পাল্টা ঘটনাকে কেন্দ্র করে লাতিন আমেরিকার দেশটির অস্থির রাজনীতিতে উত্তেজনার পারদ আরও চড়েছে।

প্রেসিডেন্টের কাছে থাকা অন্তত তিনটি রোলেক্স ঘড়ির খোঁজে গত সপ্তাহে তার বাড়ি ও অফিসে যৌথ অভিযান চালায় পুলিশ ও প্রসিকিউটররা।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে চলমান একটি দুর্নীতি তদন্তের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। প্রেসিডেন্টের বিরুদ্ধে বিলাসবহুল কয়েকটি ঘড়ির তথ্য গোপন করার অভিযোগ করেন তারা।

এই তদন্ত শুরুর পরেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেন।

বলুয়ার্তে অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে নিজের টাকায় ঘড়িগুলো কিনেছেন তিনি।

সোমবার প্রথমে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ভিক্টর তোরেস পদত্যাগের ঘোষণা দেন। এরপরে একে একে শিক্ষা ও নারীবিষয়ক মন্ত্রী পদত্যাগ করেন।

বাকি সবাই বলুয়ার্তের প্রতি সমর্থন জানিয়েছেন।

তারা প্রেসিডেন্টের বাড়িতে পুলিশি অভিযান 'অপ্রয়োজনীয়' ও 'বাড়াবাড়ি' বলে অভিহিত করেছেন।

'পারিবারিক ও স্বাস্থ্যগত' বিভিন্ন বিষয়কে নিজের পদত্যাগের কারণ হিসেবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তোরেস সাংবাদিকদের বলেন, 'আমি পরিষ্কার ভাবমূর্তি নিয়ে শান্তিতে বিদায় নিচ্ছি।'

তবে বাকি দুই মন্ত্রী তাদের পদত্যাগের কারণ জানাননি।

সোমবার সন্ধ্যায় বলুয়ার্তে তার মন্ত্রিসভার উৎপাদন, বাণিজ্য ও কৃষিমন্ত্রীর পদত্যাগের ঘোষণা দেন।

ওই দিনই তিনি তার ১৯ সদস্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করাদের বদলে ছয়জন নতুন মন্ত্রীর নাম ঘোষণা করেছেন।

বিদ্রোহ ও ষড়যন্ত্রের অভিযোগে পেদ্রো কাস্তিলোর অপসারণ ও গ্রেপ্তারের পর ২০২২ সালের শেষের দিকে দেশের ষষ্ঠ প্রেসিডেন্ট নির্বাচিত হন বলুয়ার্তে।

Related Topics

টপ নিউজ

পেরু / প্রেসিডেন্ট / দিনা বলুয়ার্তে / রোলেক্স ঘড়ি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • ছবি: এপি
    ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

Related News

  • সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে ৩ বই রাখার নির্দেশনা বাতিল
  • আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখাবে ব্লু শার্কস: কেপ ভার্দে প্রেসিডেন্ট
  • ট্রাম্পের তেল আবিবের ‘পোষ্যদের’ নিয়ন্ত্রণ করা না গেলে ‘ইরান তাদের শিক্ষা দেবে’: আরাগচি
  • বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • পেরুর ক্ষমতায় সাবেক ‘স্বৈরশাসক' ফুজিমোরির মেয়ে কেইকো

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
ছবি: এপি
আন্তর্জাতিক

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]