Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 06, 2026
মিস অ্যান্ড মিসেস গ্লোবাল এশিয়ান প্রতিযোগিতায় সৌদি মডেল রুমি আল-কাহতানি

আন্তর্জাতিক

আরব নিউজ
27 March, 2024, 04:35 pm
Last modified: 25 April, 2024, 09:21 pm

Related News

  • হরমুজের পশ্চিমে রাস তানুরায় সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪
  • কাতার, সৌদি আরবের কাছে বিক্রি হয়েছে অত্যাধুনিক ইসরায়েলি সামরিক সরঞ্জাম: নথিতে চাঞ্চল্যকর তথ্য
  • ঐতিহাসিক হেজাজ রেলপথ সচল করতে তুরস্ক ও সৌদির চুক্তি; চালু হলে এড়ানো যাবে হরমুজ প্রণালি
  • হরমুজ বন্ধের আগের সময়ের চেয়েও ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ বেড়েছে
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

মিস অ্যান্ড মিসেস গ্লোবাল এশিয়ান প্রতিযোগিতায় সৌদি মডেল রুমি আল-কাহতানি

সম্প্রতি মালয়েশিয়ায় অনুষ্ঠিত প্রতিযোগিতার দ্বিতীয় সংস্করণে অংশ নেন তিনি।
আরব নিউজ
27 March, 2024, 04:35 pm
Last modified: 25 April, 2024, 09:21 pm
এই মডেল জানান, এই প্রতিযোগিতায় এটি সৌদি আরবের প্রথম অংশগ্রহণ। ছবি: ইনস্টাগ্রাম

প্রথমবারের মতো মিস অ্যান্ড মিসেস গ্লোবাল এশিয়ান প্রতিযোগিতায় অংশ নিয়েছেন সৌদি মডেল রুমি আল-কাহতানি। সম্প্রতি সপ্তাহে মালয়েশিয়ায় অনুষ্ঠিত প্রতিযোগিতার দ্বিতীয় সংস্করণে অংশ নেন তিনি।

এই মডেল জানান, এই প্রতিযোগিতায় এটি সৌদি আরবের প্রথম অংশগ্রহণ।

এই আয়োজনে মিসেস গ্লোবাল এশিয়ান ২০২৪ খেতাব জিতেছেন ফিলিপাইনের ডায়ান শেন ম্যাগ আবো। আগের বছরের বিজয়ী বোর্নিয়ান মডেল কিমি টমাস ম্যাগ আবোর মাথায় মিসেস গ্লোবাল এশিয়ানের মুকুট পরিয়ে দেন।

রুমি আল-কাহতানি। ছবি: আরব নিউজ

অন্যদিকে মিস গ্লোবাল এশিয়ান ২০২৪ নির্বাচিত হয়েছেন সিঙ্গাপুরের জেসেকা লং। তাকে মুকুট পরিয়ে দেন আগের বছরের বিজয়ী ফিলিপাইনের মিস গ্লোবাল এশিয়ান ২০২৩ গ্লিয়াম কুন্ডাঙ্গান।

প্রতিযোগিতাজুড়েই আল-কাহতানি তার ইনস্টাগ্রামের ৮ লাখ ৭০ হাজার ভক্তের জন্য প্রতিযোগিতায় তার বিভিন্ন লুকের বিভিন্ন আপডেট পোস্ট করেছেন।

রুমি আল-কাহতানি। ছবি: আরব নিউজ

তিনি মার্জিত গাউন, স্পোর্টসওয়্যার ও সৌদির ঐতিহ্যবাহী পোশাকসহ আরও বিভিন্ন পোশাক ও সাজে প্রতিযোগিতায় অংশ নেন।

আল-কাহতানি এক পোস্টে বলেন, 'মালয়েশিয়ায় অনুষ্ঠিত মিস এশিয়া ইন্টারন্যাশনাল ২০২৪'- প্রতিযোগিতায় অংশ নিতে পেরে আমি সম্মানিত বোধ করছি।

ছবি: আরব নিউজ

এবারের প্রতিযোগিতায় অস্ট্রেলিয়া, বোর্নিও, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, সৌদি আরব, ভিয়েতনাম, বাংলাদেশ, মিয়ানমার ও মালয়েশিয়াসহ ১২টি দেশ ও অঞ্চলের ২৫ জন প্রতিযোগী অংশ নেন।  

কুয়ালালামপুরের হায়াত প্লেসে টায়ারা ম্যানেজমেন্ট ও লিডিং ম্যানেজমেন্ট এ প্রতিযোগিতার আয়োজন করে।

ছবি: আরব নিউজ

প্রতিযোগিতায় মিসেস ক্লাসিক গ্লোবাল এশিয়ান ২০২৪ খেতাব পান মালয়েশিয়ার জোয়ান লাম। প্রথম রানার আপ হয়েছেন জাপানের চিহিরো কোবায়াশি, দ্বিতীয় রানারআপ হয়েছেন বোর্নিওর রোজালিন্দা বুশরাহ এবং তৃতীয় রানার আপ হয়েছেন মালয়েশিয়ার সিকতা আনোরি।

প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ছবি: আরব নিউজ

মিসেস গ্লোবাল অরা অ্যাম্বাসেডর, ডার্লিং অব দ্য ক্রাউড এবং বেস্ট ইন ইন্টারভিউ অ্যাওয়ার্ড পেয়েছেন ল্যাম; ম্যাগ আবো বেস্ট ইন ইভিনিং গাউন, বেস্ট ইন ক্যাটওয়াক, বেস্ট ইন ন্যাশনাল কস্টিউম এবং পপুলার অ্যাওয়ার্ড পেয়েছে; আনোরি কনজেনিয়ালিটি অ্যাওয়ার্ড জিতেছে; বিউটিফুল বডি অ্যাওয়ার্ড জিতেছেন ভারতের ঊষা রাঠোর।

এছাড়া, বোর্নিও'র অ্যানি লিউ ফটোজেনিক অ্যাওয়ার্ড পেয়েছেন; এবং জাপানের চিহিরো কোবায়াশি ওয়েলকামিং ডিনার আউটফিট এবং সোশ্যাল মিডিয়া পুরস্কার জিতেছেন।

 


ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

মিস অ্যান্ড মিসেস গ্লোবাল এশিয়ান প্রতিযোগিতা / সৌদি আরব / মডেল / রুমি আল-কাহতানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    উড্ডয়নের পরপরই বিকল ইঞ্জিন: ঢাকায় এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটের জরুরি অবতরণ  
  • রিফর্ম ইউকে-র নেতা নাইজেল ফারাজ। ছবি: সংগৃহীত
    রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি
  • ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
    পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?
  • ছবি: সংগৃহীত
    জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা
  • মোস্তাফিজুর রহমান লিটু (ডানে)। ছবি: সংগৃহীত
    বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১

Related News

  • হরমুজের পশ্চিমে রাস তানুরায় সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪
  • কাতার, সৌদি আরবের কাছে বিক্রি হয়েছে অত্যাধুনিক ইসরায়েলি সামরিক সরঞ্জাম: নথিতে চাঞ্চল্যকর তথ্য
  • ঐতিহাসিক হেজাজ রেলপথ সচল করতে তুরস্ক ও সৌদির চুক্তি; চালু হলে এড়ানো যাবে হরমুজ প্রণালি
  • হরমুজ বন্ধের আগের সময়ের চেয়েও ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ বেড়েছে
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উড্ডয়নের পরপরই বিকল ইঞ্জিন: ঢাকায় এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটের জরুরি অবতরণ  

2
রিফর্ম ইউকে-র নেতা নাইজেল ফারাজ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি

4
ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
বাংলাদেশ

পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা

6
মোস্তাফিজুর রহমান লিটু (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]