Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
গাজাকে ধ্বংস করে ইসরায়েল ‘বিরাট ভুল’ করেছে: ট্রাম্প

আন্তর্জাতিক

দ্য হিল
26 March, 2024, 12:30 pm
Last modified: 26 March, 2024, 12:33 pm

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে চুক্তি সই হয়ে গেছে; ‘খুব শিগগিরই’ বিস্তারিত জানানো হবে: ট্রাম্প
  • ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ‘বাজে চুক্তি’: শান্তিচুক্তির রূপরেখা প্রকাশের আগেই ইসরায়েলের তীব্র অসন্তোষ ও বিরোধিতা
  • নেতানিয়াহু ‘একগুঁয়ে লোক’, পারমাণবিক চুক্তি না হলে ইরানে আবার হামলা হবে: ট্রাম্প
  • চুক্তির আওতায় হরমুজ প্রণালিতে কখনোই টোল দিতে হবে না: ট্রাম্প

গাজাকে ধ্বংস করে ইসরায়েল ‘বিরাট ভুল’ করেছে: ট্রাম্প

রবিবার (২৪ মার্চ) ইসরায়েলি এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি সরকারের গাজায় চালানো বোমা হামলার প্রচারণা এবং চলমান স্থল আক্রমণের ফলে সৃষ্ট ব্যাপক ধ্বংসযজ্ঞের সমালোচনা করেন
দ্য হিল
26 March, 2024, 12:30 pm
Last modified: 26 March, 2024, 12:33 pm
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় হামলা চালিয়ে 'বিরাট ভুল' করেছে ইসরায়েল। তিনি ইসরায়েলের তীব্র সমালোচনা করে বলেন, গত বছর হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর থেকে গাজায় ইসরায়েলের চলমান হামলার কারণে অনেকেই দেশটির বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

রবিবার (২৪ মার্চ) ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হায়মকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইসরায়েলি সরকারের গাজায় চালানো বোমা হামলার প্রচারণা এবং চলমান স্থল আক্রমণের ফলে সৃষ্ট ব্যাপক ধ্বংসযজ্ঞের সমালোচনা করেছিলেন।

ট্রাম্প বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে এবং বিদেশে ইহুদি বিদ্বেষ বেড়েছে কারণ ইসরায়েল হামাসের হামলার পালটা জবাব দিয়েছে।

তিনি বলেন, "আমি মনে করি ইসরায়েল একটি বিরাট ভুল করেছে। আমি ফোন দিয়ে বলতে চেয়েছিলাম এটা করো না। গাজার বিভিন্ন বিল্ডিংয়ে বোমা হামলার যে দৃশ্য প্রচারিত হচ্ছে সেগুলো ভয়ানক। বিশ্বের কাছে এগুলো ভয়ানক চিত্র। প্রতি রাতে সমগ্র বিশ্ব এগুলো দেখছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় অথবা যারাই এই ছবিগুলো সরবরাহ করুক না কেন, এগুলো খুব বাজে ছবি।"

ট্রাম্প ইসরায়েলের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করলেও জানিয়েছেন, ভারী সামরিক অভিযানের ছবিগুলো ইসরায়েল-বিরোধী এবং ইহুদি-বিরোধী মনোভাব তৈরি করছে।

পরে তিনি দেশটির নেতৃত্বের প্রতি চলমান সংঘাতে জনসাধারণের ভাবমূর্তি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন

ট্রাম্প বলেন, "প্রচারণা ও জনসংযোগের ব্যাপারে ইসরায়েলকে আরো ভালো করতে হবে কারণ তারা এখন ধ্বংসের মুখে রয়েছে। আমি মনে করি, জনসংযোগের ক্ষেত্রে তাদের অবস্থান ভালো না।"

গাজায় বেসামরিক হতাহতের ঘটনা এবং মানবিক সংকট নিয়ে ডেমোক্র্যাটরা ইসরায়েলি সরকারের ওপর চাপ বাড়াচ্ছে, যা এই সমালোচনায় উঠে এসেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছর থেকে চলমান সংঘাতে গাজায় ৩২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

ট্রাম্প এবং প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলের প্রতি তাদের সমর্থন জানালেও ডেমোক্র্যাটরা সাম্প্রতিক সপ্তাহে দেশটির সমালোচনা করার ক্ষেত্রে আরও আক্রমণাত্মক হয়েছে। সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার এই মাসের শুরুতে ইসরায়েলে নতুন নির্বাচনের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু এর সমালোচনা করেছিলেন ট্রাম্প।

বাইডেন বলেছিলেন, ইসরায়েলি সামরিক আক্রমণ 'অনেক দূরে চলে গেছে'। তিনি যুক্তি দিয়ে বলেছিলেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্ব 'ইসরায়েলকে সাহায্য করার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে।'

ট্রাম্প একইভাবে মন্তব্য করে দাবি করেছেন, বাইডেন নেতানিয়াহুকে 'ত্যাগ করেছেন'।

ট্রাম্প অধিকাংশ সময় ইসরায়েল-হামাস যুদ্ধের বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থেকেছেন। তিনি ইসরায়েলকে সমর্থন জানালেও অতীতে সুনির্দিষ্ট বিষয়ে মিশ্র বার্তা প্রেরণ করেছেন।

নভেম্বরে তিনি বলেছিলেন, সংঘাতের সমাধান নিজ থেকেই হবে। কিন্তু এ মাসের শুরুতে তিনি ইসরায়েল সরকারকে গাজায় হামলা চালিয়ে যেতে বলেছিলেন।

 


অনুবাদ: তাসবিবুল গনি নিলয়


 

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / গাজা / ইসরায়েল / বাইডেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে চুক্তি সই হয়ে গেছে; ‘খুব শিগগিরই’ বিস্তারিত জানানো হবে: ট্রাম্প
  • ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ‘বাজে চুক্তি’: শান্তিচুক্তির রূপরেখা প্রকাশের আগেই ইসরায়েলের তীব্র অসন্তোষ ও বিরোধিতা
  • নেতানিয়াহু ‘একগুঁয়ে লোক’, পারমাণবিক চুক্তি না হলে ইরানে আবার হামলা হবে: ট্রাম্প
  • চুক্তির আওতায় হরমুজ প্রণালিতে কখনোই টোল দিতে হবে না: ট্রাম্প

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]