Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
শতকোটি ডলার অনুদান, টিউশন-মুক্ত পড়াশোনার সুযোগ বদলে দিল শিক্ষার্থীদের জীবন

আন্তর্জাতিক

অ্যাসোসিয়েটেড প্রেস
28 February, 2024, 08:50 pm
Last modified: 29 February, 2024, 04:39 pm

Related News

  • ‘৮ যুদ্ধ মিটমাট করেছি, তবু নোবেল পেলাম না’: যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি অনুষ্ঠানে ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের চাপে খামেনির জানাজায় অংশ নেয়নি অন্তত ১৩ দেশ: ইরানি গণমাধ্যম
  • নেতানিয়াহুর সঙ্গে আমার বোঝাপড়া চমৎকার, ও জানে ‘আসল বস কে’: ট্রাম্প
  • ২৫০ বছরে আমেরিকা: একই সঙ্গে জৌলুস আর অবক্ষয়ের দোলাচল
  • আমেরিকান কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টার

শতকোটি ডলার অনুদান, টিউশন-মুক্ত পড়াশোনার সুযোগ বদলে দিল শিক্ষার্থীদের জীবন

দিনবদলের এই রূপকার হলেন– রুথ গটসম্যান। ওয়ালস্ট্রিটের পুঁজিবাজারের ধনাঢ্য এক বিনিয়োগকারী ছিলেন তাঁর প্রয়াত স্বামী। গত সোমবার ব্রঙ্কসে অবস্থিত মেডিকেল কলেজটিতে ১০০ কোটি ডলার অনুদানের ঘোষণা দেন রুথ।
অ্যাসোসিয়েটেড প্রেস
28 February, 2024, 08:50 pm
Last modified: 29 February, 2024, 04:39 pm

নিউইয়র্কের ব্রঙ্কস এলাকায় অ্যালবার্ট আইনস্টাইন কলেজ অব মেডিসিন এর ক্যাম্পাস। ছবি: এপি

যুক্তরাষ্ট্রের একটি চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান– অ্যালবার্ট আইনস্টাইন কলেজ অব মেডিসিন এর শিক্ষার্থী হচ্ছেন স্যামুয়েল উ। কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন করা বাবা-মার সন্তান স্যামুয়েল এখানকার প্রথমবর্ষের ছাত্র। মনে মনে লক্ষ্য ছিল এক রকম, কিন্তু শিক্ষা খরচের জন্য যেসব ঋণ তিনি করছেন, তা মেটাতে আয়ও বেশি করতে হবে। একথা ভেবেই, পড়াশোনার পর কার্ডিওলজি বা হৃদবিজ্ঞানে ক্যারিয়ার শুরুর কথা ভাবছিলেন। 

কিন্তু, সাম্প্রতিক একটি ঘোষণা তাঁর এবং অন্য শিক্ষার্থীদের জীবন পালটে দিয়েছে। অ্যালবার্ট আইনস্টাইন কলেজ অব মেডিসিনের কর্তৃপক্ষ জানান, বড় অংকের একটি অনুদান পাওয়ায়– ছাত্রদের থেকে আর টিউশন ফি নেবেন না তারা। 

মেডিকেল শিক্ষার জন্য বিপুল দেনা জমে যাওয়ার দুশ্চিন্তামুক্ত হয়ে ২৩ বছরের এই তরুণ এখন তাঁর স্বপ্নের পেছনে ছুটতে পারবেন। এই স্বপ্ন হলো– রাস্তার ছিন্নমূল মানুষকে চিকিৎসা সেবা প্রদান। 

স্যামুয়েল বলেন, "এটি জেনে আমি ভীষণ আবেগাপ্লুত হয়ে পড়ি, এই ঘোষণায় অনেক পরিবর্তন হয়েছে আমার জীবনে।" 

দিনবদলের এই রূপকার হলেন– রুথ গটসম্যান। ওয়ালস্ট্রিটের পুঁজিবাজারের ধনাঢ্য এক বিনিয়োগকারী ছিলেন তাঁর প্রয়াত স্বামী। গত সোমবার ব্রঙ্কসে অবস্থিত মেডিকেল কলেজটিতে ১০০ কোটি ডলার অনুদানের ঘোষণা দেন রুথ। এই উপহারের সুবাদে চার বছর মেয়াদি কোর্সের শিক্ষার্থীরা বিনামূল্যে শিক্ষাগ্রহণ করতে পারবেন। তবে এর সুফল অন্যরাও পাবেন কমবেশি।  

রুথ নিজেও কিন্তু একজন চিকিৎসক। অ্যালবার্ট আইনস্টাইন কলেজ অব মেডিসিনের সাবেক অধ্যাপক এই সমাজ-দরদী নারী। এই কলেজের সাথে তিনি ৫৫ বছর ধরে জড়িত, এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন। 

তাঁর ঘোষণার দারুণ আবেগী প্রতিক্রিয়াই হয় ছাত্রদের মধ্যে। ৯৩ বছরের রুথ এই ঘোষণা দেওয়ার সাথে সাথে মিলনায়তনে উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকরা দাঁড়িয়ে সম্মান জানান তাঁকে। তুমুল করতালি, হর্ষধ্বনিতে মুখর হয় পরিবেশ; এসময় অনেকেই আবেগে কেঁদে ফেলেন।

এখানকার প্রথমবর্ষের আরেক শিক্ষার্থী জেড অ্যান্দ্রেঁদে। ফিলিপাইন থেকে তাঁর বাবা-মা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি গ্রামীণ এলাকায় অভিবাসন করেছিলেন। অভিবাসী বাবা-মার সন্তান জেডও দারুণ খুশি। 

তিনি বলেন, "অনেক বড় একটা স্বস্তির ঢেউ আমার ওপর দিয়ে বয়ে গেছে, শুধু আমারই নয়, ঘোষণাকালে আমরা যতো শিক্ষার্থী মিলনায়তনে উপস্থিত ছিলাম– সবারই একই অবস্থা হয়।"

সুফলভোগী এ দুজন শিক্ষার্থী আশাপ্রকাশ করেন, রুথের দেওয়া এই অনুদানের সুবাদে– নিম্ন আয়ের আরও বেশি অভিবাসী পরিবারের সন্তানেরা এই কলেজে পড়াশোনার সুযোগ পাবেন। এ ধরনের বিনামূল্যের শিক্ষার সুবিধা না পেলে– যাদের পক্ষে মোটা টাকা খরচ করে চিকিৎসক হওয়ার কোনো সুযোগ নেই। 

যুক্তরাষ্ট্রের কোনো মেডিকেল শিক্ষাঙ্গনকে দেওয়া এটিই সম্ভবত সবচেয়ে বড় অংকের অনুদান। তবে শুধু টাকার অঙ্কেই নয়, এর গুরুত্ব অন্যদিক দিয়েও অপরিসীম। নিউইয়র্ক শহর এবং রাজ্যের মধ্যে অন্যতম পিছিয়ে পড়া এলাকা ব্রঙ্কস। সেখানকার একটি শিক্ষা প্রতিষ্ঠানে করা এই অনুদান শিক্ষাবৈষম্য কমাতে বড় অবদান রাখবে। এমনটাই বলেছে মন্তেফিওরে আইনস্টাইন– এটি অ্যালবার্ট আইনস্টাইন কলেজ অব মেডিসিন এবং মন্তেফিওরে হেলথ সিস্টেম- নিয়ে গঠিত মূল সংস্থা।   

স্যামুয়েল উ বলেন, "ব্রঙ্কসে অনেকে আছে যারা প্রথম প্রজন্মের (অভিবাসী বাবা-মার সন্তান হিসেবে), এবং নিম্ন আয়ের ছাত্র। তাঁরা মনেপ্রাণে চিকিৎসক হতে চায় এবং এখানকার মানুষকে সেবা দিতে চায়, কিন্তু ইচ্ছে থাকলেও তাঁদের সেই সামর্থ্য নেই। সেটা আর্থিক সমস্যার কারণেও যেমন, তেমনি সম্পদ বা সুযোগ-সুবিধার অভাবও একটা সমস্যা। আমি আশা করি, টিউশন ফি-মুক্ত পড়াশোনার এই সুবিধা এই ধরনের ছাত্রদের চাপ কিছুটা হলেও কমাবে, এবং চিকিৎসা খাতে আসতে তাঁদের উৎসাহী করবে।"

অনুদানের এই ঘোষণাকে বড় মুক্তিদাতা বলেই অভিহিত করেন জেড অ্যান্দ্রেঁদে।

এই তরুণী বলেন, "অভিবাসী পরিবারে বেড়ে ওঠার কারণে আমি জানি, আর্থিক সঙ্গতির কথা মাথায় রেখেই আমাদের জীবনের প্রায় সকল সিদ্ধান্ত নিতে হয়। এমন কোনো বিষয় নেই, যার ক্ষেত্রে এই ভাবনা কাজ করে না। আমাদের ভাবতে হয়, কোনখানে সময় দিয়ে সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে। বা এই কাজটা আমি করতে চাই, কিন্তু তাঁর সামর্থ্য কী আমার আছে?" অর্থাৎ, সবসময়েই একটা শৃঙ্খল পদে পদে চলায় বাধা দেয়। কিন্তু, একবার যখন এই আর্থিক দুশ্চিন্তা আর থাকে না, তখন যে কেউই বড় স্বপ্ন দেখতে পারে।"  

Related Topics

টপ নিউজ

অনুদান / মেডিকেল কলেজ / যুক্তরাষ্ট্র / টিউশন ফি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার
  • ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
    পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

Related News

  • ‘৮ যুদ্ধ মিটমাট করেছি, তবু নোবেল পেলাম না’: যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি অনুষ্ঠানে ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের চাপে খামেনির জানাজায় অংশ নেয়নি অন্তত ১৩ দেশ: ইরানি গণমাধ্যম
  • নেতানিয়াহুর সঙ্গে আমার বোঝাপড়া চমৎকার, ও জানে ‘আসল বস কে’: ট্রাম্প
  • ২৫০ বছরে আমেরিকা: একই সঙ্গে জৌলুস আর অবক্ষয়ের দোলাচল
  • আমেরিকান কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টার

Most Read

1
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প

3
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

4
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

5
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

6
ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]