Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 02, 2026
রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি মারা গেছেন: কারা কর্তৃপক্ষ

আন্তর্জাতিক

রয়টার্স
16 February, 2024, 07:15 pm
Last modified: 26 February, 2024, 07:36 pm

Related News

  • হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১,১১৯
  • হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭১৯
  • চট্টগ্রামে ফিশিং ভেসেলে বিস্ফোরণ: ঢাকায় নেওয়ার পথে দগ্ধ ২ নাবিকের মৃত্যু, প্রকৌশলী সংকটাপন্ন
  • চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, এ বছর একদিনে সর্বোচ্চ

রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি মারা গেছেন: কারা কর্তৃপক্ষ

স্বায়ত্তশাসিত জেলা ইয়ামালো-নেনেতের ফেডারেল পেনিটেনশিয়ারি সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, মস্কো থেকে প্রায় ১ হাজার ৯০০ কিলোমিটার উত্তর-পূর্বে খার্পের আইকে-৩ পেনাল কলোনিতে হাঁটাহাঁটির সময় নাভালনি 'অসুস্থ বোধ করেন' এবং প্রায় সঙ্গে সঙ্গেই জ্ঞান হারান।
রয়টার্স
16 February, 2024, 07:15 pm
Last modified: 26 February, 2024, 07:36 pm
ফাইল ছবি: শামিল ঝুমাতভ/রয়টার্স

রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি (৪৭) মারা গেছেন।

কারাগারে তার মৃত্যু হয়েছে বলে শুক্রবার রুশ কর্তৃপক্ষ জানিয়েছে।

এক দশকেরও বেশি সময় ধরে রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে কট্টর  সমালোচক নাভালনি।

স্বায়ত্তশাসিত জেলা ইয়ামালো-নেনেতের ফেডারেল পেনিটেনশিয়ারি সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, মস্কো থেকে প্রায় ১ হাজার ৯০০ কিলোমিটার উত্তর-পূর্বে খার্পের আইকে-৩ পেনাল কলোনিতে হাঁটাহাঁটির সময় নাভালনি 'অসুস্থ বোধ করেন' এবং প্রায় সঙ্গে সঙ্গেই জ্ঞান হারান।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, 'প্রতিষ্ঠানের মেডিকেল কর্মীরা তাৎক্ষণিক পৌঁছেছিলেন এবং অ্যাম্বুলেন্স ডাকা হয়েছিল।'

তারা জানায়, 'প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হলেও তাতে কোনো ফল আসেনি। অ্যাম্বুলেন্সের চিকিৎসকরা আসামির মৃত্যুর কথা জানান।'

এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, নাভালনির মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, তার মৃত্যুর খবর পুতিনকে জানানো হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্টের বেশিরভাগ সমালোচকই দেশ ছেড়ে পালিয়েছেন। তবে অ্যালেক্সেই নাভালনি ২০২১ সালের জানুয়ারিতে কয়েকমাসের চিকিৎসা শেষে জার্মানি থেকে স্বেচ্ছায় রাশিয়ায় ফিরে আসায় বিরোধীদের কাছে প্রশংসিত হন।

নাভালনি জানিয়েছিলেন, ২০২০ সালের আগস্টে সাইবেরিয়া ভ্রমণের শেষ দিকে তাকে বিষ প্রয়োগ করা হয়েছে।

পশ্চিমা ল্যাবরেটরির পরীক্ষায় তাকে নার্ভ এজেন্ট দিয়ে বিষ প্রয়োগের চেষ্টা করা হয়েছিল বলে জানা যায়।

তবে ক্রেমলিন তাকে হত্যাচেষ্টার কথা অস্বীকার করেছে।

রুশ কর্তৃপক্ষের দাবি, নাভালনিকে নার্ভ এজেন্ট দিয়ে বিষ প্রয়োগ করার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

সংক্ষেপিত ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

অ্যালেক্সেই নাভালনি / ভ্লাদিমির পুতিন / রাশিয়া / মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
    প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার
  • বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প
  • ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
    ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

Related News

  • হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১,১১৯
  • হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭১৯
  • চট্টগ্রামে ফিশিং ভেসেলে বিস্ফোরণ: ঢাকায় নেওয়ার পথে দগ্ধ ২ নাবিকের মৃত্যু, প্রকৌশলী সংকটাপন্ন
  • চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, এ বছর একদিনে সর্বোচ্চ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

3
শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
খেলা

প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার

4
বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প

5
৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতি

৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক

6
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]