Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
বিশ্বের বৃহত্তম ভ্রমণতরী মায়ামি থেকে যাত্রার জন্য প্রস্তুত

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
28 January, 2024, 10:15 am
Last modified: 02 February, 2024, 01:33 pm

Related News

  • প্রকৃতি যখন অসহনীয়, তখন মাটির নিচে ‘সুড়ঙ্গ শহর’ আর মরুর বুকে কৃত্রিম ‘বনে’ টিকে থাকবেন যেভাবে
  • বিশ্বভ্রমণে বেরিয়ে পড়া অভিযাত্রীর ঘরে ফেরার জন্য মায়ের ২৭ বছরের অপেক্ষা
  • ছাগলের দুধপানে বেঁচে আছে এতিম হাতি: কেনিয়ায় বন্যপ্রাণী সংরক্ষণের বিচিত্র কায়দা
  • তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে নাগরিকদের জাপানে ভ্রমণ না করার আহ্বান চীনের
  • আজ থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্ট মার্টিন; তবে রাত্রিযাপন বন্ধ, নভেম্বরে চলবে না জাহাজ

বিশ্বের বৃহত্তম ভ্রমণতরী মায়ামি থেকে যাত্রার জন্য প্রস্তুত

তবে পরিবেশবিদদের অভিযোগ, এটি এলএনজি চালিত হওয়ায় বাতাসে মিথেন নিঃসরণের মাধ্যমে পরিবেশের বহু ক্ষতি করবে। 
টিবিএস ডেস্ক
28 January, 2024, 10:15 am
Last modified: 02 February, 2024, 01:33 pm
ছবি: গেটি ইমেজেস

বিশ্বের বৃহত্তম ভ্রমণতরী 'আইকন অফ দ্য সিস' এর নির্মাণকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই এটি ফ্লোরিডার মায়ামি থেকে এর প্রথম যাত্রা শুরু করবে। তবে এটি চলাচলের সময় মিথেন নিঃসরণ নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। খবর বিবিসির। 

শিপটি ৩৬৫ মিটার লম্বা; এতে রয়েছে মোট ২০ টি ডেক। জাহাজটিতে প্রায় ৭,৬০০ জন যাত্রী ভ্রমণ করতে পারবে। এর মালিকানায় রয়েছে রয়েল ক্যারিবিয়ান গ্রুপ। 

জাহাজটি গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে সাত দিনের জন্য সমুদ্রযাত্রায় যাচ্ছে। তবে পরিবেশবিদদের অভিযোগ, এটি এলএনজি চালিত হওয়ায় বাতাসে মিথেন নিঃসরণের মাধ্যমে পরিবেশের বহু ক্ষতি করবে। 

ইন্টারন্যাশনাল কাউন্সিল অন ক্লিন ট্রান্সপোর্টেশন (আইসিসিটি) এর মেরিন প্রোগ্রামের পরিচালক ব্রায়ান কমার রয়টার্সকে বলেন, "এটা একটি ভুল পদক্ষেপ। আমাদের অনুমান মতে, সামুদ্রিক জ্বালানী হিসাবে এলএনজি ব্যবহার করলে সেটি তেলের তুলনায় ১২০ শতাংশ বেশি গ্রীনহাউস গ্যাস নির্গমন করে।"

ছবি: গেটি ইমেজেস

চলতি সপ্তাহের শুরুতে আইসিসিটি'র একটি প্রতিবেদনে বলা হয়, এলএনজি জ্বালানিবাহী জাহাজ থেকে মিথেনের নির্গমন বর্তমান বিধিবিধানের চেয়ে বেশি। 

যদিও জ্বালানি তেলের মতো প্রথাগত সামুদ্রিক জ্বালানির তুলনায় এলএনজি বেশ ভালোভাবে দহন হয়। তবে এটির লিকেজ হওয়ার ঝুঁকিও থাকে বেশি।

শক্তিশালী গ্রিনহাউস গ্যাস হিসেবে মিথেন বায়ুমণ্ডলে প্রায় ২০ বছর সময়ব্যাপী কার্বন ডাই অক্সাইডের চেয়ে ৮০ গুণ বেশি তাপ আটকে রাখে। তাই এর ব্যবহার যতো কমানো যাবে সেক্ষেত্রে পরিবেশের জন্য সেটা ততোই ভালো হবে।   

রয়্যাল ক্যারিবিয়ান কোম্পানির মুখপাত্র মিডিয়া আউটলেটগুলিকে উদ্ধৃত করে বলেছেন যে, আধুনিক জাহাজ হিসেবে 'আইকন অফ দ্য সিস' আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের নির্দেশনার চেয়ে ২৪ গুণ বেশি শক্তি সাশ্রয়ী। কোম্পানিটি ২০৩৫ সালের মধ্যে নেট-জিরো জাহাজ চালু করার পরিকল্পনা করেছে।

ছবি: গেটি ইমেজেস

এদিকে গত বৃহস্পতিবার আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি জাহাজটির নামকরণ অনুষ্ঠানে অংশ নেন। তিনি বর্তমানে মার্কিন ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন। 

'আইকন অফ দ্য সিস' নির্মাণে ব্যয় হয়েছে ২ বিলিয়ন মার্কিন ডলার। এতে রয়েছে সাতটি সুইমিং পুল, ছয়টি ওয়াটারস্লাইড এবং ৪০ টিরও বেশি রেস্তোরাঁ, বার, লাউঞ্জ।

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

ভ্রমণ / বৃহত্তম / ভ্রমণতরী / মায়ামি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • প্রকৃতি যখন অসহনীয়, তখন মাটির নিচে ‘সুড়ঙ্গ শহর’ আর মরুর বুকে কৃত্রিম ‘বনে’ টিকে থাকবেন যেভাবে
  • বিশ্বভ্রমণে বেরিয়ে পড়া অভিযাত্রীর ঘরে ফেরার জন্য মায়ের ২৭ বছরের অপেক্ষা
  • ছাগলের দুধপানে বেঁচে আছে এতিম হাতি: কেনিয়ায় বন্যপ্রাণী সংরক্ষণের বিচিত্র কায়দা
  • তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে নাগরিকদের জাপানে ভ্রমণ না করার আহ্বান চীনের
  • আজ থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্ট মার্টিন; তবে রাত্রিযাপন বন্ধ, নভেম্বরে চলবে না জাহাজ

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]