Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
এক কাপ পারফেক্ট চা বানাতে হলে মেশাতে হবে লবণ; এমন পরামর্শই মার্কিন বিজ্ঞানীর! 

আন্তর্জাতিক

বিবিসি
25 January, 2024, 05:00 pm
Last modified: 25 January, 2024, 05:05 pm

Related News

  • মার্কিন-বাংলাদেশ বাণিজ্য চুক্তি: একটি অসম্পূর্ণ বিশ্লেষণ
  • বেনামি দুর্গ: সাহেবগঞ্জের ধ্বংসাবশেষের এক অমীমাংসিত আখ্যান
  • ইরান যুদ্ধ ও পোপের সাথে বিবাদ: ট্রাম্পের মেজাজ নিয়ে মার্কিনিদের মধ্যে সংশয়
  • স্ত্রী ‘চা দিতে দেরি’ করায় দুই মাস বয়সি শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা পলাতক
  • ইরান সংঘাতের মধ্যেই প্রেসিডেন্টের ‘যুদ্ধ ক্ষমতা’ নিয়ে ভোটাভুটিতে যাচ্ছেন মার্কিন আইনপ্রণেতারা

এক কাপ পারফেক্ট চা বানাতে হলে মেশাতে হবে লবণ; এমন পরামর্শই মার্কিন বিজ্ঞানীর! 

চায়ে লবণ যোগ করার এ ধারণা নতুন নয়। অষ্টম শতাব্দীর চীনা পাণ্ডুলিপিতেও এটি উল্লেখ করা হয়েছে।
বিবিসি
25 January, 2024, 05:00 pm
Last modified: 25 January, 2024, 05:05 pm
প্রতীকী ছবি।

বলা হয় চা তৈরিতে দক্ষ ব্রিটিশরা। প্রতিদিন প্রায় ১০০ মিলিয়ন কাপ চা পান করে তারা। নিজেদের চা তৈরির পদ্ধতিকে সেরার তকমা দিলেও, তিন হাজার মাইল দূরের মার্কিন এক বিজ্ঞানী এক কাপ নিখুঁত চায়ের জন্য একটি অপ্রচলিত পদ্ধতি প্রস্তাব করেছেন। তা হল চায়ের মধ্যে লবণ যোগ করা। 

অধ্যাপক মিশেল ফ্রাঙ্কলের চা নিয়ে এ নতুন তথ্য যুক্তরাজ্যে বিতর্কের জন্ম দিয়েছে। মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এ নিয়ে প্রতিক্রিয়াও জানিয়েছে। তারা জানায়, চায়ের মধ্যে লবণ যোগ করা মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সরকারি নীতি নয়।

আটলান্টিকের দুই পাড়ে চা নিয়ে বিতর্ক এবারই প্রথম নয়। ১৭৭৩ সালে ঔপনিবেশিক ম্যাসাচুসেটসের বোস্টনে বিক্ষোভকারীরা ব্রিটিশ করের প্রতিবাদে বন্দরে ৩০০ সিন্দুক ভর্তি চা পাতা নিক্ষেপ করে। অনেকের মতে এর মাধ্যমেই নাকি আমেরিকান বিপ্লবের সূত্রপাত ঘটে। 

পেনসিলভানিয়ার ব্রায়ান মওর কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক ফ্রাঙ্কল বিবিসিকে বলেন, "আমি অবশ্যই কোনো কূটনৈতিক বিতর্ক তৈরি করতে চাইনি। আমার ইনবক্স ইমেইলে ভরে গেছে। সকালে ঘুম থেকে ওঠেই এত মানুষের চায়ে লবণ নিয়ে কথা বলা দেখব ভাবিনি আসলে।" 

চায়ে লবণ মেশাবেন কেন? 

চায়ে লবণ যোগ করার এ ধারণা নতুন নয়। অষ্টম শতাব্দীর চীনা পাণ্ডুলিপিতেও এটি উল্লেখ করা হয়েছে।

অধ্যাপক ফ্রাঙ্কল বলেন, "চায়ের লবণ মেশানোর এ যুক্তির সাথে রসায়ন জড়িয়ে আছে। তিনি ব্যাখ্যা করেছেন যে, লবণ চায়ের স্বাদকে তিক্ত করে তোলা রিসিপ্টরের ব্লকার হিসেবে কাজ করে।"             

তাই চায়ে অল্প পরিমাণে লবণ যোগ করলে এটি চায়ের পানির তিক্ততা দূর করতে সাহায্য করে। 

তিনি বলেন, "এটা চিনি যোগ করার মতো নয়। আমার মনে হয় মানুষ ভয় পাচ্ছে যে তারা চায়ে চিনির বদলে লবণের স্বাদ পাবে।"  

অধ্যাপক ফ্রাঙ্কল রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি দ্বারা প্রকাশিত তার নতুন বই "স্টিপড: দ্য কেমিস্ট্রি অফ টি"-তে বলেন, ব্রিটিশ চা-প্রেমীরা যেন কিছু না বুঝেই তার এ গবেষণাকে বিচার না করে। তিনি তাদেরকে তার গবেষণার প্রতি আরও উদার হওয়ার আহ্বান জানিয়েছেন।  

এক কাপ নিখুঁত চা বানানোর ক্ষেত্রে একেক জনের একেক পদ্ধতি আছে। তবে অধ্যাপক ফ্রাঙ্কল টি ব্যাগের পরিবর্তে আলগা পাতা ব্যবহার এবং চায়ের পানিকে অনবরত নাড়ানোর পরামর্শ দেন। এতে দুধ ও চা-লিকারের মিশ্রণটা আরও ভালো হয়। তিনি হালকা করে লেবুর রস মেশানোর কোথাও বলেন, এতে নাকি উপরের ফেনা দূর হয়।  

তবে, ফ্রাঙ্কল মাইক্রোওয়েভে চা বানানোর বিপক্ষে। তিনি বলেন, "এটি কম স্বাস্থ্যকর এবং স্বাদটাও ততটা ভালো হয় না।"

মাইক্রোওয়েভে চা তৈরির ধারণাটি যুক্তরাজ্যে কিছুটা অপরিচিত মনে হলেও যুক্তরাষ্ট্রে এটি খুব সাধারণ।

অধ্যাপক ফ্রাঙ্কল বলেন, "আমেরিকানদের চা বানানোর কিছু বাজে অভ্যাস রয়েছে। আমি মার্কিন যুক্তরাষ্ট্রে অভিনব রেস্তোরাঁগুলোর চেয়ে আয়ারল্যান্ডের সার্ভিস স্টেশনগুলোতে ভালো চা খেয়েছি।

আমি মনে করি যে, তারা এক কাপ ভালো চা তৈরি করতে আসলে জানে না। আপনার যদি ভালো চা পান করার অভিজ্ঞতা না থাকে, তবে আপনি জানবেনও না যে আপনি কারো জন্য এক কাপ জঘন্য চা তৈরি করছেন এবং তাদের একটি দুঃখজনক অভিজ্ঞতা দিচ্ছেন।"

চা নিয়ে ব্রিটিশ-আমেরিকানদের মধ্যকার অবস্থান কী? 
মার্কিন দূতাবাস অধ্যাপক ফ্রাঙ্কলের পরামর্শে কান দিচ্ছে না এবং বলেছে যে তারা মাইক্রোওয়েভ দিয়েই চা তৈরির 'সঠিক উপায়' অনুসরণ করবে। আর অন্যদিকে যুক্তরাজ্যের মন্ত্রিপরিষদ অফিস অনড় যে তারা কেবল কেটলি ব্যবহার করেই চা তৈরি করবে। 

Related Topics

টপ নিউজ

চা / মার্কিন / ব্রিটিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • মার্কিন-বাংলাদেশ বাণিজ্য চুক্তি: একটি অসম্পূর্ণ বিশ্লেষণ
  • বেনামি দুর্গ: সাহেবগঞ্জের ধ্বংসাবশেষের এক অমীমাংসিত আখ্যান
  • ইরান যুদ্ধ ও পোপের সাথে বিবাদ: ট্রাম্পের মেজাজ নিয়ে মার্কিনিদের মধ্যে সংশয়
  • স্ত্রী ‘চা দিতে দেরি’ করায় দুই মাস বয়সি শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা পলাতক
  • ইরান সংঘাতের মধ্যেই প্রেসিডেন্টের ‘যুদ্ধ ক্ষমতা’ নিয়ে ভোটাভুটিতে যাচ্ছেন মার্কিন আইনপ্রণেতারা

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]