Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
কর্মসংস্থানের অভাবে ভারতীয়রা ইসরায়েল যাচ্ছে

আন্তর্জাতিক

বিবিসি
25 January, 2024, 12:15 pm
Last modified: 01 February, 2024, 12:32 pm

Related News

  • ভারত সীমান্তের দিকে অন্তত ১১টি স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন
  • ভারতে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনকারীদের গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ, ফের বিক্ষোভের হুঁশিয়ারি সিজেপির
  • ‘এটি কেবল শুরু’: আন্দোলন করে মন্ত্রীকে বিদায় জানালেন ভারতের জেন-জিরা, কিন্তু এরপর কী?
  • ‘কুচু পুচু’ থেকে ‘চা মে দেশ ডুব গ্যায়া’: ব্যঙ্গাত্মক পোস্টারে ভারতের জেনজি আন্দোলন
  • প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ

কর্মসংস্থানের অভাবে ভারতীয়রা ইসরায়েল যাচ্ছে

ইসরায়েল ভারত থেকে প্রায় ১০ হাজার শ্রমিক নিবে বলে জানা গেছে।
বিবিসি
25 January, 2024, 12:15 pm
Last modified: 01 February, 2024, 12:32 pm
হরিয়ানার একটি বিশ্ববিদ্যালয়ে শত শত মানুষ জড় হয়েছিলেন ইসরায়েলে নির্মাণ কাজের জন্য পরীক্ষায় অংশগ্রহণ করতে। ছবি: মানসী থাপলিয়াল/বিবিসি

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে পাওয়া রিপোর্ট থেকে জানা যায়, ইসরায়েল নির্মাণ খাতকে সমৃদ্ধ করার জন্য চীন, ভারত এবং অন্যান্য দেশ থেকে ৭০ হাজার শ্রমিক নেওয়ার পরিকল্পনা করছে।

রিপোর্টে বলা হয়েছে, ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েল প্রায় ৮০ হাজার ফিলিস্তিনি শ্রমিকের উপর নিষেধাজ্ঞা আরোপ করার পর দেশটিতে শ্রমিক সংকট দেখা দিয়েছে।

ইসরায়েল ভারত থেকে প্রায় ১০ হাজার শ্রমিক নিবে বলে জানা গেছে। উত্তরপ্রদেশ এবং হরিয়ানাতে চাকরির আবেদন গ্রহণ করা হচ্ছে। হরিয়ানার রোহতক শহরের মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয় সারা দেশ থেকে কয়েক হাজার আবেদনকারীর জন্য পরীক্ষা আয়োজন করছে।
দিল্লিতে অবস্থিত ইসরায়েলি দূতাবাস এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

ভারতে চাকরি ও কর্মসংস্থান বর্তমানে মিশ্র পরিস্থিতিতে পড়েছে। 'পর্যায়ক্রমিক শ্রম শক্তি সমীক্ষা' থেকে পাওয়া সরকারি তথ্য অনুযায়ী বেকারত্বে হ্রাসের প্রবণতা দেখা যায়। এই সমীক্ষার তথ্য অনুযায়ী, ২০১৭-২০১৮ সালে দেশটিতে বেকারত্বের হার ছিল ৬ শতাংশ কিন্তু সেখা থেকে ২০২১-২০২২ সালে এই হার কমে গিয়ে ৪ শতাংশে দাঁড়ায়।

উন্নয়ন অর্থনীতিবিদ এবং বাথ বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং অধ্যাপক সন্তোষ মেহরোত্রা বলেন, সরকারি তথ্যে অবৈতনিক কাজকে চাকরি হিসাবে অন্তর্ভুক্ত করে বেকারত্বের হার কমে দেখানো হচ্ছে।

অধ্যাপক মেহরোত্রা বলেন, "এটা এমন নয় যে চাকরি হচ্ছে না। এটা ঠিক যে চাকরির সংখ্যা বাড়ছে কিন্তু একই সময়ে চাকরি খুঁজছেন এমন তরুণদের সংখ্যাও বাড়ছে।"

আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ 'স্টেট অফ ওয়ার্কিং ইন্ডিয়া রিপোর্ট' অনুসারে, বেকারত্ব কমতে থাকলেও এর হার এখনো বেশি। ১৯৮০-এর দশক থেকে স্থবির হওয়ার পর থেকে ২০০৪ সাল থেকে নিয়মিত মজুরি বা বেতনভুক্ত কাজের সাথে শ্রমিকদের সংশ্লিষ্টতা বাড়তে শুরু করেছিল।

রিপোর্ট অনুযায়ী, পুরুষ শ্রমিকদের ক্ষেত্রে এই হার ছিল ১৮ থেকে ২৫ শতাংশ এবং নারী শ্রমিকদের ক্ষেত্রে এই হার ছিল ১০ থেকে ২৫ শতাংশ। কিন্তু ২০১৯ সাল থেকে ভারতে 'ধীর গতির উন্নয়ন এবং মহামারির' কারণে নিয়মিত মজুরির চাকরির সংখ্যা কমে যায়।

প্রতিবেদনে দেখা গেছে, ১৫ শতাংশের বেশি স্নাতক এবং ২৫ বছরের কম বয়সী স্নাতকদের মধ্যে ৪২ শতাংশের জন্য মহামারির পরে ভারতে কোন চাকরি ছিল না। ।

আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের শ্রম অর্থনীতিবিদ রোজা আব্রাহাম বলেছেন, "এই গোষ্ঠীর উচ্চ আয়ের আকাঙ্ক্ষা থাকলেও তারা অনিরাপদ কাজ করতে চায় না। তারা উচ্চ আয়ের জন্য ইসরায়েলে যাওয়ার চরম ঝুঁকি নিচ্ছে।"

তাদের মধ্যে একজন উত্তরপ্রদেশের অঙ্কিত উপাধ্যায়। তিনি বলেছেন, তিনি একজন এজেন্টকে অর্থ প্রদান করেছিলেন, ভিসা পেয়েছিলেন এবং মহামারির সময় চাকরি হারানোর আগে কুয়েতে আট বছর স্টিল ফিক্সার হিসাবে কাজ করেছিলেন।

তিনি বলেন, "আমার কোনো ভয় নেই। আমি ইসরায়েলে কাজ করতে চাই। সেখানে ঝুঁকি নিতে আমার কোনো আপত্তি নেই। দেশে চাকরির কোনো নিরাপত্তা নেই।"

৩১ বছর বয়সী রঞ্জিত কুমার যিনি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে চিত্রশিল্পী, স্টিল ফিক্সার, শ্রমিক এবং অটোমোবাইল ওয়ার্কশপ টেকনিশিয়ান হিসেবে কাজ করেছেন, তার মতে এটি খুব ভাল সুযোগ।

কুমারের ভাষ্যমতে, দুটো ডিগ্রি নিয়ে এবং সরকারি 'বাণিজ্য পরীক্ষা' পাশ করেও কখনোই একদিনে ৭০০ টাকার বেশি উপার্জন করতে পারেননি।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে পাওয়া রিপোর্ট থেকে জানা যায়, ইসরায়েল নির্মাণ শ্রমিকদের আবাসন এবং চিকিৎসা সুবিধা সহ প্রতি মাসে প্রায় ১ লক্ষ ৩৭ হাজার টাকা (১৬৪৮ মার্কিন ডলার) প্রদান করছে।

কুমার যিনি গত বছর পাসপোর্ট হাতে পেয়েছেন, তার সাত সদস্যের পরিবারের ভরণপোষণের জন্য ইসরায়েলে স্টিল ফিক্সার হিসাবে চাকরি করতে আগ্রহী।

তিনি বলেন, "দেশে কোনো নিরাপদ চাকরি নেই। সবকিছুর দাম বাড়ছে। নয় বছর আগে স্নাতক পাশ করার পরও আমি আর্থিকভাবে ভালো অবস্থানে নেই।"

Related Topics

টপ নিউজ

ভারত / ইসরায়েল / শ্রমিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের
  • গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
    অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • ছবি: ইউএনবি
    রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

Related News

  • ভারত সীমান্তের দিকে অন্তত ১১টি স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন
  • ভারতে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনকারীদের গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ, ফের বিক্ষোভের হুঁশিয়ারি সিজেপির
  • ‘এটি কেবল শুরু’: আন্দোলন করে মন্ত্রীকে বিদায় জানালেন ভারতের জেন-জিরা, কিন্তু এরপর কী?
  • ‘কুচু পুচু’ থেকে ‘চা মে দেশ ডুব গ্যায়া’: ব্যঙ্গাত্মক পোস্টারে ভারতের জেনজি আন্দোলন
  • প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ

4
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

5
গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা

6
ছবি: ইউএনবি
অর্থনীতি

রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]