Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 09, 2026
বিশ্বের প্রথম পেনি ব্ল্যাক স্ট্যাম্পঅলা চিঠি নিলামে, দাম ২.৫ মিলিয়ন মার্কিন ডলার!

আন্তর্জাতিক

সিএনএন
12 January, 2024, 05:05 pm
Last modified: 12 January, 2024, 05:14 pm

Related News

  • চ্যারিটি শপে দান করা ‘দ্য হবিট’-এর দুর্লভ প্রথম সংস্করণ বিক্রি হলো ৬২ লাখ টাকায়!
  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • রুশ রাজপরিবারের হীরা-খচিত বিরল ‘ফ্যাবার্জে ডিম’ নিলামে রেকর্ড ২২.৯ মিলিয়ন পাউন্ডে বিক্রি

বিশ্বের প্রথম পেনি ব্ল্যাক স্ট্যাম্পঅলা চিঠি নিলামে, দাম ২.৫ মিলিয়ন মার্কিন ডলার!

এটি নিলামে প্রত্যাশিত দামে বিক্রি হলে ডাক ইতিহাসের সর্বাধিক মূল্যে বিক্রি হওয়া চিঠি হয়ে উঠবে।
সিএনএন
12 January, 2024, 05:05 pm
Last modified: 12 January, 2024, 05:14 pm
ছবি: সোথবি

পেনি ব্ল্যাক স্ট্যাম্পঅলা বিশ্বের প্রথম চিঠি নিলামে তোলা হচ্ছে। এই চিঠিকে চিহ্নিত করা হয়েছে, "মানুষের যোগাযোগের জন্য সবচেয়ে বড় অগ্রদূতের একটি" হিসেবে। সামনের মাসে নিউ ইয়র্কের সোথবিতে নিলামের জন্য তোলা হবে এবং ধারণা করা হচ্ছে এর দাম উঠতে পারে ১.৫ মিলিয়ন মার্কিন ডলার থেকে শুরু করে ২.৫ মিলিয়ন মার্কিন ডলার।

সোথবি জানিয়েছে, এটি নিলামে প্রত্যাশিত দামে বিক্রি হলে ডাক ইতিহাসের সর্বাধিক মূল্যে বিক্রি হওয়া চিঠি হয়ে উঠবে।

চিঠিটি ১৮৪০ সালের ২ মে ইংল্যান্ডের উত্তরের শহর বেডলিংটনের 'ভিক্টোরিয়ান আয়রন ওয়ার্কসের' ৩৫ বছর বয়সী ম্যানেজার উইলিয়াম ব্লেনকিনশপ জুনিয়রের কাছে পাঠানো হয়। সোথবি জানায়, চিঠিটির প্রেরকের নাম না জানা গেলেও এটি লন্ডনের ৩০০ মাইল দক্ষিণ থেকে 'পেনি ব্ল্যাক' স্ট্যাম্প যুক্ত করে পাঠানো হয়েছিলো। 

চিঠিটি পাওয়ার পর ব্লেনকিনশপ জুনিয়র খামটি উলটো করে সেটিকে "মুলরেডি" (ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিনিধিত্বকারী চিত্র দিয়ে অলংকৃত মোড়ক) হিসেবে রূপান্তরিত করে। সেটিকে তিনি টাকা পাঠানোর জন্য সেই সময়ে পরিচিত হয়ে উঠা 'প্রিপেইড পেমেন্ট' এর মতই আলাদা এক পদ্ধতি হিসেবে আবার ব্যবহার করেছিলেন।

দ্বিতীয় খামটির প্রাপক ছিলেন ব্লেনকিনশপ নামের একজন ব্যক্তি যিনি সম্ভবত উইলিয়াম ব্লেনকিনশপ জুনিয়রের বাবা। তিনি কার্লাইলের ডাল্টন থেকে ৭৫ মাইল দূরে থাকতেন। কিন্তু দুটো চিঠির বিষয়বস্তু পরবর্তীতে হারিয়ে যায়। 

সোথবির 'বুকস এন্ড ম্যানুস্ক্রিপ্ট' এর গ্লোবাল হেড রিচার্ড অস্টিন বলেন, "১৮০ বছরেরও বেশি সময় ধরে টিকে থাকা পেনি ব্ল্যাক স্ট্যাম্প দিয়ে সিলমোহর করা অলংকৃত মুলরেডি খামটি সকল স্তরের লোকেদের মধ্যে মতবিনিময়, চিন্তা বিনিময়, খবর ভাগ করে নেওয়া এবং নিজেদের মত প্রকাশ করার পদ্ধতিতে বিপ্লব ঘটিয়েছে।"

তিনি আরও বলেন, "এআই যুগের সূচনায় এই অসাধারণ চিঠিটি আমাদের সম্পর্ক স্থাপনের সহজাত মানবিক আকাঙ্ক্ষার কথা বলে। পাশাপাশি যেই উপায়ে এই আকাঙ্ক্ষা বিগত দুই শতাব্দীতে নতুন উচ্চতায় পৌঁছে গেছে সেটির কথাও বলে।"

খামের উভয় পাশে এখনও স্ট্যাম্প দেওয়া তারিখগুলি দেখা যায় যার থেকে জানা যায় চিঠিগুলো কবে পাঠানো হয়েছিলো। প্রথমটা পাঠানো হয়েছিলো ১৮৪০ সালের ২ মে এবং দ্বিতীয়বার পাঠানো হয়েছিলো ১৮৪০ সালের ৪ মে যা পেনি ব্ল্যাকের আনুষ্ঠানিক যাত্রার দুই দিন আগের সময়।

শিক্ষক এবং সমাজ সংস্কারক স্যার রোল্যান্ড হিল বিশ্বের প্রথম আঠালো স্ট্যাম্প পেনি ব্ল্যাকের ধারণা দিয়েছিলেন সেই সময়ের জটিল, ব্যয়বহুল এবং অপ্রত্যাশিত ডাক খরচ যেগুলো প্রাপককে দিতে হতো সেগুলো কমানোর জন্য

ব্ল্যাক পেনি ব্যবহারকারী এবং ডাক পরিষেবার জন্য এটি অসাধারণ ভাবনা ছিল কারণ প্রাপক অর্থ প্রদান না করলে পণ্য আটকে যেতো এবং প্রেরক সেটির খরচ পুনরুদ্ধার করতে পারতোনা।

যদিও স্ট্যাম্পটি অত্যন্ত জনপ্রিয় হয়েছিল এবং পরবর্তীকালে বিশ্বব্যাপী গৃহীত হয়েছিল, জনসাধারণ উপহাস করার পরে মুলরেডি খামের ব্যবহার বন্ধ হয়ে যায়।
 

Related Topics

টপ নিউজ

পেনি ব্ল্যাক / নিলাম / সোথবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচে বর্ণবাদবিরোধী বিশেষ ভঙ্গিরত অবস্থায় মিশরের কোচ হোসাম হাসান। ছবি: রয়টার্স
    মেসির সঙ্গে বাগবিতণ্ডার পর 'বর্ণবাদবিরোধী সাইন' দেখালেন মিশরের কোচ

Related News

  • চ্যারিটি শপে দান করা ‘দ্য হবিট’-এর দুর্লভ প্রথম সংস্করণ বিক্রি হলো ৬২ লাখ টাকায়!
  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • রুশ রাজপরিবারের হীরা-খচিত বিরল ‘ফ্যাবার্জে ডিম’ নিলামে রেকর্ড ২২.৯ মিলিয়ন পাউন্ডে বিক্রি

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আর্জেন্টিনার সঙ্গে ম্যাচে বর্ণবাদবিরোধী বিশেষ ভঙ্গিরত অবস্থায় মিশরের কোচ হোসাম হাসান। ছবি: রয়টার্স
খেলা

মেসির সঙ্গে বাগবিতণ্ডার পর 'বর্ণবাদবিরোধী সাইন' দেখালেন মিশরের কোচ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]