Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 15, 2026
মাঝ আকাশে খসে পড়ল বিমানের জানালা; জরুরি অবতরণে প্রাণ বাঁচল যাত্রীদের  

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 January, 2024, 07:50 pm
Last modified: 22 January, 2024, 05:44 pm

Related News

  • মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা
  • যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ১১ স্কাইডাইভারসহ নিহত ১২
  • ২০০৯ সালের বিমান দুর্ঘটনা: অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের দায়ে এয়ার ফ্রান্স ও এয়ারবাসকে দোষী সাব্যস্ত 
  • সাময়িক যুদ্ধবিরতির মধ্যে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট চলাচল স্বাভাবিক হচ্ছে
  • বলিভিয়ায় টাকাভর্তি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জন নিহত

মাঝ আকাশে খসে পড়ল বিমানের জানালা; জরুরি অবতরণে প্রাণ বাঁচল যাত্রীদের  

গতকাল (শুক্রবার) যুক্তরাষ্ট্রের অরিগন রাজ্যে বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯ বিমানে এই ঘটনাটি ঘটে। এমতাবস্থায় ক্যালিফোর্নিয়ার উদ্দেশে যাত্রা শুরু করা বিমানটি ৩৫ মিনিট পর আবার পোর্টল্যান্ডে ফিরে আসে।   
টিবিএস ডেস্ক
06 January, 2024, 07:50 pm
Last modified: 22 January, 2024, 05:44 pm
ছবি: রয়টার্স

মাঝ আকাশে খসে পড়ল আলাস্কা এয়ালাইনসের বিমানের একটি জানালা ও বাইরের কিছু অংশ। এমতাবস্থায় নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়। 

গতকাল (শুক্রবার) যুক্তরাষ্ট্রের অরিগন রাজ্যে বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯ বিমানে এই ঘটনাটি ঘটে। এমতাবস্থায় ক্যালিফোর্নিয়ার উদ্দেশে যাত্রা শুরু করা বিমানটি ৩৫ মিনিট পর আবার পোর্টল্যান্ডে ফিরে আসে।   

বিমানটিতে মোট ১৭৭ জন যাত্রী ও ক্রু ছিল। সৌভাগ্যবশত তারা সকলেই নিরাপদে বিমানটি থেকে নামতে পেরেছেন। 

এয়ারলাইনস কর্তৃপক্ষ জানায়, সাময়িকভাবে ৭৩৭ ম্যাক্স ৯ এর মোট ৬৫ টি বিমানই ভূমিতে রাখা হয়েছে। এগুলো পর্যবেক্ষণ করা হবে।  

আর বোয়িং কর্তৃপক্ষ জানায়, তারা ঘটনাটি সম্পর্কে এখনো জানতে পারেনি। তারা এখনও তথ্য সংগ্রহের করছেন। অন্যদিকে ইউকে সিভিল এভিয়েশন অথরিটি বিবিসিকে জানায়, তারা পরিস্থিতি বেশ গভীরভাবে পর্যবেক্ষণ করছে। 

বিমানে ডিয়েগো মুরিলো নামের এক যাত্রী ছিলেন; যিনি অন্টারিওতে যাচ্ছিলেন। তিনি জানান, বিমানটিতে 'ফ্রিজের মতো প্রশস্ত' ফাঁক তৈরি হয়েছিল। আর অক্সিজেন মাস্কগুলি উপরে থেকে নেমে যাওয়ার সাথে সাথে সত্যিই 'জোরে বিস্ফোরণ' শোনা যায়।

কেপিটিভিকে ডিয়েগো মুরিলো বলেন, "সারিতে একটি বাচ্চা ছিল যার শার্টটি বাতাসে উড়ে প্লেন থেকে বেরিয়ে গিয়েছিল। তখন তার মা বাচ্চাটিকে ধরে রেখেছিলেন যাতে তিনি সাথে উড়ে না যান।"

এই বিষয়ে আলাস্কা এয়ারলাইন্সের সিইও বেন মিনিকুচি বলেন, "প্রতিটি বিমান সম্পূর্ণ রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার পরেই আবার চালু হবে।"

এক্ষেত্রে এয়ারলাইনসের সিইও বেন মিনিকুচি ঐ বিমানে থাকা ছয় ক্রু মেম্বারদের ভূমিকার প্রশংসা করেন। কেননা ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুসারে, এই দুর্ঘটনাটি ঘটার সময় বিমানটি প্রায় ১৬ হাজার ফিট উচ্চতায় ছিল।

সংবাদপত্রে পাঠানো ছবি থেকে দেখা যায়, বিমানটি থেকে দুর্ঘটনার সময় ফাঁকা জায়গা দিয়ে রাতের আকাশ দেখা যাচ্ছিল। সাথে নিরোধক উপাদান এবং অন্যান্য ধ্বংসাবশেষও দেখা যাচ্ছিল।

সিইও বেন মিনিকুচি বলেন, "যারা এই ফ্লাইটে ছিলেন আমি তাদের অবস্থা বুঝতে পারছি। আপনারা যা অনুভব করেছেন তার জন্য আমি দুঃখিত। আমাদের পাইলট ও ফ্লাইট অ্যাটেনডেন্টরা যে ভূমিকা পালন করেছে আমি সেজন্য কৃতজ্ঞ।"

Related Topics

টপ নিউজ

বিমান দুর্ঘটনা / বিমান অবতরণ / বিমান চলাচল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • ফাইল ছবি
    ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান
  • ছবি: সংগৃহীত
    ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

Related News

  • মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা
  • যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ১১ স্কাইডাইভারসহ নিহত ১২
  • ২০০৯ সালের বিমান দুর্ঘটনা: অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের দায়ে এয়ার ফ্রান্স ও এয়ারবাসকে দোষী সাব্যস্ত 
  • সাময়িক যুদ্ধবিরতির মধ্যে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট চলাচল স্বাভাবিক হচ্ছে
  • বলিভিয়ায় টাকাভর্তি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জন নিহত

Most Read

1
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

2
ফাইল ছবি
বাংলাদেশ

২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক

3
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত

4
শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]