Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 01, 2026
হাম্পব্যাক তিমির সাথে বিজ্ঞানীদের মাত্র ২০ মিনিটের 'কথোপকথন'!

আন্তর্জাতিক

বিজিআর
24 December, 2023, 11:25 am
Last modified: 24 December, 2023, 11:34 am

Related News

  • ২ বছরের কম বয়সী শিশুদের বিকাশে ক্ষতিকর হতে পারে 'স্ক্রিন টাইম': গবেষণা 
  • সৌরবিদ্যুৎ ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ব্যাপক সংস্কারের পরামর্শ সিপিডির
  • কিউএস র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়  
  • গাছের শরীরে জোনাকির ডিএনএ: বিদ্যুৎ ছাড়াই প্রকৃতিকে আলোকিত করতে বিজ্ঞানীদের অভিনব উদ্যোগ
  • ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

হাম্পব্যাক তিমির সাথে বিজ্ঞানীদের মাত্র ২০ মিনিটের 'কথোপকথন'!

এ গবেষণার জন্য বিজ্ঞানীরা আগেই হাম্পব্যাক তিমির নিজেদের মধ্যে যোগাযোগের কিছু শব্দ রেকর্ড করেছিলেন। সেই শব্দ বা আওয়াজ ব্যবহার করে টোয়াইনের মনযোগ আকর্ষণের চেষ্টা করেন বিজ্ঞানীরা। আশ্চর্যজনকভাবে এ ডাকে সাড়া দেয় তিমিটি।
বিজিআর
24 December, 2023, 11:25 am
Last modified: 24 December, 2023, 11:34 am
ছবি: বিজিআর

হাম্পব্যাক তিমির সাথে বিজ্ঞানীদের 'কথোপকথন'। তাও আবার প্রাণিটির নিজস্ব ভাষায়। বিষয়টি অবাক করার মতো হলেও একদল বিজ্ঞানী নজিরবিহীন ও ব্যতিক্রমী এ ঘটনার মুখোমুখি হয়েছেন। এর মধ্য দিয়ে তারা প্রাণিটির নিজেদের যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে আরো বেশি তথ্য জানতে পেরেছেন।

চলতি বছরের শুরুতে হোয়েল-এসইটিআই (সার্চ ফর এক্সট্রা টেরিস্ট্রিয়াল ইন্টেলিজেন্স) হিসেবে পরিচিত একদল গবেষক টোয়াইন নামের একটি হাম্পব্যাক তিমির সাথে 'কথোপকথন' করেছিলেন। তাদের এ আলাপের ব্যাপ্তি ছিল ২০ মিনিট।

গবেষণাটি বিজ্ঞানবিষয়ক জার্নাল পিয়ার জে-তে প্রকাশিত হয়েছে। এতে 'হাম্পব্যাক তিমির ভাষা' ব্যবহার করে মানুষ এবং এই তিমির মধ্যে হওয়া আলাপের বিস্তারিত তুলে ধরা হয়েছে।

এ গবেষণার জন্য বিজ্ঞানীরা আগেই হাম্পব্যাক তিমির নিজেদের মধ্যে যোগাযোগের কিছু শব্দ রেকর্ড করেছিলেন। সেই শব্দ বা আওয়াজ ব্যবহার করে টোয়াইনের মনযোগ আকর্ষণের চেষ্টা করেন বিজ্ঞানীরা। আশ্চর্যজনকভাবে এ ডাকে সাড়া দেয় টোয়াইন এবং বিজ্ঞানীদের নৌকার চারপাশে ঘুরতে থাকে।

গবেষণাটির প্রধান লেখক ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. ব্রেন্ডা ম্যাকাওয়ান বলেন, হাম্পব্যাক তিমির সাথে হওয়া আলাপটি এ প্রাণির বুদ্ধিমত্তা ও তাদের জটিল যোগাযোগ ব্যবস্থার বিষয়টির প্রমাণ। মাছ ধরার জন্য বাবলের মাধ্যমে জাল তৈরি, নিজস্ব গান এবং ডাকের মাধ্যমে একে অপরের সাথে তাদের বিস্তৃত যোগাযোগ ব্যবস্থা সত্যিই চমকপ্রদ।

এই আলাপ হাম্পব্যাক তিমির নিজেদের মধ্যকার যোগাযোগ ব্যবস্থা বোঝার পাশাপাশি 'এলিয়েদের অস্তিত্ব' খুঁজতেও সহায়ক হবে বলে ধারণা গবেষকদের।

এসইটিআই ইনস্টিটিউটের ড. লরেন্স ডোয়েল বলেন,  'প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে মহাজাগতিক প্রাণির সন্ধানের বিষয়ে আমাদের গুরুত্বপূর্ণ একটি অনুমান হলো মহাজাগতিক জীব আগ্রহী হয়ে মানুষের রিসিভার যন্ত্রের সাথে যোগাযোগের চেষ্টা করবে। হাম্পব্যাক তিমির এই ঘটনাটি নিশ্চিতভাবে এ অনুমান সমর্থন করে।'

টোয়াইনের সাথে আলাপের সময়ে তিমিটির আচরণ ও জবাব দেওয়ার ধরন আরো অনেক বিষয়কে প্রভাবিত করে। এই ঘটনা থেকে গবেষকরা যেসব তথ্য-উপাত্ত পেয়েছেন, সেগুলো হাম্পব্যাক তিমির যোগাযোগ ব্যবস্থা আরো ভালভাবে বোঝার ক্ষেত্রে ভবিষ্যতে গবেষণার জন্য সহায়ক হবে বলে মনে করেন বিজ্ঞানীরা।
 
Related Topics

টপ নিউজ

তিমি / যোগাযোগ / গবেষণা / বিজ্ঞানী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা

Related News

  • ২ বছরের কম বয়সী শিশুদের বিকাশে ক্ষতিকর হতে পারে 'স্ক্রিন টাইম': গবেষণা 
  • সৌরবিদ্যুৎ ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ব্যাপক সংস্কারের পরামর্শ সিপিডির
  • কিউএস র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়  
  • গাছের শরীরে জোনাকির ডিএনএ: বিদ্যুৎ ছাড়াই প্রকৃতিকে আলোকিত করতে বিজ্ঞানীদের অভিনব উদ্যোগ
  • ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 

3
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

4
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান

5
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]