Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
গাজায় মানবিক বিপর্যয়: নিরাপত্তা পরিষদের খসড়া প্রস্তাবে ‘জরুরি মানবিক বিরতি’র আহ্বান

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
20 December, 2023, 09:40 pm
Last modified: 21 December, 2023, 04:49 pm

Related News

  • মরণোত্তর জাতিসংঘ ‘ড্যাগ হ্যামারশোল্ড’ পদক পেলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
  • জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনেরও ইঙ্গিত ড. খলিলুরের 
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এল নিনোর জন্য তৈরি হোন, এটি হতে পারে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী: জাতিসংঘের সতর্কতা 
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন খলিলুর রহমান

গাজায় মানবিক বিপর্যয়: নিরাপত্তা পরিষদের খসড়া প্রস্তাবে ‘জরুরি মানবিক বিরতি’র আহ্বান

নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এ প্রস্তাবের ভাষ্য কী হবে তা নিয়ে ব্যাপক কূটনৈতিক দর কষাকষি চলেছে গত কয়েকদিন ধরে। একারণে গত সোমবার থেকেই প্রস্তাবটির ওপর ভোটাভুটি ক্রমাগত পেছাতে থাকে।
টিবিএস ডেস্ক
20 December, 2023, 09:40 pm
Last modified: 21 December, 2023, 04:49 pm

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে গত ২৯ নভেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি এক বৈঠকে অনুষ্ঠিত হয়। ছবি: এএফপি/ ভায়া টাইমস অব ইসরায়েল

আজ বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাতে গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনে চলছে মানবিক বিপর্যয়, এ অবস্থায় সেখানে ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য লড়াইয়ে মানবিক বিরতি কার্যকরের কথা বলা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দেওয়া প্রস্তাবের খসড়ায়। খবর বিবিসি।

নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এ প্রস্তাবের ভাষ্য কী হবে তা নিয়ে ব্যাপক কূটনৈতিক দর কষাকষি চলেছে গত কয়েকদিন ধরে। একারণে গত সোমবার থেকেই প্রস্তাবটির ওপর ভোটাভুটি ক্রমাগত পেছাতে থাকে।

এই অবস্থায়, চূড়ান্ত প্রস্তাবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং ইসরায়েলের একান্ত সমর্থক ও মিত্র যুক্তরাষ্ট্রের ভেটো প্রদান এড়াতেই চলে এ দর কষাকষি। কারণ, গত ৭ সেপ্টেম্বরের পর থেকে নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির লক্ষ্যে আনা কয়েকটি প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে। 

সাম্প্রতিক প্রস্তাবে যেসব আহ্বান রয়েছে:

- বেসামরিক নাগরিকদের সুরক্ষার বিষয়ে গাজায় সংঘাতে লিপ্ত পক্ষগুলো আন্তর্জাতিক আইন মেনে চলার তাঁদের প্রতিশ্রুতি রক্ষা করবে;

- পূর্ণাঙ্গরূপে দ্রুত, নিরাপদ ও বাধামুক্তভাবে জরুরি মানবিক সহায়তা পৌঁছানোর জন্য যথেষ্ট সংখ্যক দিন নির্ধারণ করে গাজা উপত্যকাজুড়ে দীর্ঘায়িত মানবিক বিরতি ও করিডর কার্যকর করতে হবে; 

- সকল জিম্মিকে অবিলম্বে ও নিঃশর্তে মুক্তি দিতে হবে, এবং একইসাথে তাৎক্ষনিক মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে;

- দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে গাজাকে ফিলিস্তিনি রাষ্ট্রের অংশ হিসেবে রাখার কথা বলা হয়েছে;

- একইসঙ্গে সংঘাতের সকল পক্ষের প্রতি 'গাজা উপত্যকার বেসামরিক নাগরিকদের বেঁচে থাকার জন্য অপরিহার্য মৌলিক সুযোগ-সুবিধা ও মানবিক সহায়তা থেকে বঞ্চিত না করার' অনুরোধ রয়েছে এ প্রস্তাবে। 

Related Topics

টপ নিউজ

গাজায় ইসরায়েলি আগ্রাসন / মানবিক বিরতি / নিরাপত্তা পরিষদ / জাতিসংঘ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • মরণোত্তর জাতিসংঘ ‘ড্যাগ হ্যামারশোল্ড’ পদক পেলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
  • জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনেরও ইঙ্গিত ড. খলিলুরের 
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এল নিনোর জন্য তৈরি হোন, এটি হতে পারে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী: জাতিসংঘের সতর্কতা 
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন খলিলুর রহমান

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]