Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 27, 2026
শহিদুল আলমের পোস্ট ‘ইহুদিবিদ্বেষপূর্ণ’ অভিযোগ তুলে জার্মানিতে আলোকচিত্র প্রদর্শনী বাতিল

আন্তর্জাতিক

আর্টনিউজ ডটকম
24 November, 2023, 08:40 pm
Last modified: 24 November, 2023, 09:06 pm

Related News

  • ডলির ছবির খোঁজে
  • জার্মানিতে ফোনে ‘সিক লিভ’ নেওয়া বাতিল, অসুস্থতার প্রথমদিনই প্রমাণপত্র সংগ্রহে যেতে হবে ডাক্তারের কাছে
  • বছরে ৮ সপ্তাহ বিদেশের সৈকত থেকে কাজ করতে পারবেন জার্মানির সরকারি চাকরিজীবীরা
  • টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোয় প্যারাগুয়ে
  • জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

শহিদুল আলমের পোস্ট ‘ইহুদিবিদ্বেষপূর্ণ’ অভিযোগ তুলে জার্মানিতে আলোকচিত্র প্রদর্শনী বাতিল

আর্ট নিউজপেপার-এর খবর অনুযায়ী, স্বাগতিক ৩টি শহরের প্রদর্শনীটির আয়োজক কর্তৃপক্ষ ‘ইসরায়েল ও এর অস্তিত্বের অধিকার প্রসঙ্গে জার্মানির বিশেষ ঐতিহাসিক দায়বদ্ধতা নিয়ে কিউরেটরদের সংবেদনশীল করার উদ্দেশ্যে’ শহিদুল আলমসহ অপর দুই সহকিউরেটর তানজিম ওয়াহাব ও মুনেম ওয়াসিফের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নিয়ে কথা বলতে অগ্রসর হয়। আলম তার বিশ্বাস সামাজিক মাধ্যমে প্রকাশ অব্যাহত রাখেন।
আর্টনিউজ ডটকম
24 November, 2023, 08:40 pm
Last modified: 24 November, 2023, 09:06 pm
বিনালা ২০২৪-এর নবনির্বাচিত তিন কিউরেটর তানজিম ওয়াহাব, শহিদুল আলম ও মুনেম ওয়াসিফ (বাঁ থেকে ডানে)। ছবি: লিস ওয়াই. সেং ভিয়া আর্টনিউজ ডটকম

সমসাময়িক আলোকচিত্রের জার্মানভিত্তিক প্রদর্শনী 'বিনালা ফিয়ো অ্যাকটুয়েলে ফোটোঘাফি' বাতিল করা হয়েছে। প্রদর্শনীর একজন কিউরেটরের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট 'অ্যান্টিসেমেটিক' (ইহুদিবিদ্বেষপূর্ণ) হওয়ার অভিযোগে এটি বাতিল করা হয়।

জার্মানির ম্যানহাইম, লুডভিগসহাফেন ও হাইডেলবেয়ার্গ শহরে ২০২৪ সালের মার্চে প্রদর্শনীটি হওয়ার কথা ছিল। এ তিনটি শহর শহিদুল আলমের পোস্টকে 'অ্যান্টিসেমেটিক' হিসেবে বর্ণনা করেছে।

বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলম প্রদর্শনীটির একজন সহকিউরেটর। আর্ট নিউজপেপার-এ সর্বপ্রথম প্রকাশিত খবর অনুযায়ী, কর্তৃপক্ষের অভিযোগ, শহিদুল আলম সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু পোস্ট করেছেন 'যা অ্যান্টিসেমেটিক ও অ্যান্টিসেমেটিক কনটেন্ট হিসেবে বিবেচিত হতে পারে'। এসব পোস্টের মধ্যে উত্তর গাজায় ইসরায়েলি হামলাকে হলোকাস্টের সঙ্গে তুলনা এবং ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল গণহত্যা চালাচ্ছে এমন অভিযোগ রয়েছে।

ওই তিন শহরের কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, এসব পোস্টের পর 'আলমের সঙ্গে তাদের বিশ্বাসের সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে'।

আর্ট নিউজপেপার-এর খবর অনুযায়ী, স্বাগতিক ৩টি শহরের প্রদর্শনীটির আয়োজক কর্তৃপক্ষ 'ইসরায়েল ও এর অস্তিত্বের অধিকার প্রসঙ্গে জার্মানির বিশেষ ঐতিহাসিক দায়বদ্ধতা নিয়ে কিউরেটরদের সংবেদনশীল করার উদ্দেশ্যে' শহিদুল আলমসহ অপর দুই সহকিউরেটর তানজিম ওয়াহাব ও মুনেম ওয়াসিফের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নিয়ে কথা বলতে অগ্রসর হয়। আলম তার বিশ্বাস সামাজিক মাধ্যমে প্রকাশ অব্যাহত রাখেন।

'[তিনি] নিজেকে একজন অধিকারকর্মী হিসেবে দেখেন এবং মত প্রকাশের স্বাধীনতার পক্ষে কথা বলেন,' প্রদর্শনীর আয়োজকেরা জানান। শহিদুল আলম প্রদর্শনীতে অংশ নিতে না পারলে ওয়াহাব ও ওয়াসিফও সেখানে অংশ নেবেন না বলে জানিয়েছেন।

'বিনালা ফিয়ো অ্যাকটুয়েলে ফোটোঘাফি ও এর আয়োজকদের ওপর এ বাতিলের প্রভাব সুদূরপ্রসারী,' বলেছে আয়োজক দল। বাতিলের এ সিদ্ধান্ত 'সম্পূর্ণ প্রদর্শনীটির ভবিষ্যতের ঝুঁকিতে ফেলেছ' বলে মন্তব্য করে এটি।

Related Topics

টপ নিউজ

জার্মানি / প্রদর্শনী / আলোকচিত্র / ছবি / শহিদুল আলম / ইহুদি বিদ্বেষ / ফটোগ্রাফি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
    রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি
  • ফাইল ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: টিবিএস
    সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম
  • দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা
    দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা

Related News

  • ডলির ছবির খোঁজে
  • জার্মানিতে ফোনে ‘সিক লিভ’ নেওয়া বাতিল, অসুস্থতার প্রথমদিনই প্রমাণপত্র সংগ্রহে যেতে হবে ডাক্তারের কাছে
  • বছরে ৮ সপ্তাহ বিদেশের সৈকত থেকে কাজ করতে পারবেন জার্মানির সরকারি চাকরিজীবীরা
  • টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোয় প্যারাগুয়ে
  • জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

Most Read

1
রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
বাংলাদেশ

রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম

5
দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা
অর্থনীতি

দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]