Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদন

আন্তর্জাতিক

রয়টার্স
22 November, 2023, 09:30 am
Last modified: 22 November, 2023, 10:14 am

Related News

  • বন্দীদের মরদেহ উদ্ধার অভিযান শেষ হলে গাজার রাফাহ ক্রসিং পুনরায় খুলে দেবে ইসরায়েল
  • ১,৯৬৮ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে: ইসরায়েল
  • শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ অব্যাহত থাকবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • ফিলিস্তিনকে 'কয়েক মাসের মধ্যে' রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স: মাখোঁ
  • হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ ইসরায়েলের, বাড়ি ফিরতে পারছেন না হাজারো ফিলিস্তিনি

গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদন

প্রস্তাব অনুযায়ী, চারদিনের মধ্যে হামাস তাদের হাতে বন্দী থাকা ৫০ জনের মতো জিম্মিকে মুক্তি দেবে। বিনিময়ে অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা আপাতত বন্ধ রাখবে ইসরায়েল।
রয়টার্স
22 November, 2023, 09:30 am
Last modified: 22 November, 2023, 10:14 am
ছবি-রয়টার্স

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে বন্দি বিনিময় ও অস্থায়ী যুদ্ধবিরতির চুক্তি অনুমোদনের পক্ষে সম্মত হয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। 

প্রস্তাব অনুযায়ী, চারদিনের মধ্যে হামাস তাদের হাতে বন্দী থাকা ৫০ জনের মতো জিম্মিকে মুক্তি দেবে। বিনিময়ে অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা আপাতত বন্ধ রাখবে ইসরায়েল।

মঙ্গলবার দিবাগত রাতে কাতারের মধ্যস্থতায় চারদিনের যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন দেয় ইসরায়েল সরকার।  

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আকস্মিক হামলার পর থেকেই গত ছয় সপ্তাহের বেশি সময় ধরে তীব্র সংঘাত চলছে।

হামাস ২০০ এরও অধিক ইসরায়েলি নাগরিককে জিম্মি করে রেখেছে বলে দাবি করা হচ্ছে; অন্যদিকে হামাসের হামলায় ১২০০ জন নিহত হয়েছে বলে ইসরায়েলের পরিসংখ্যানে বলা হয়েছে। 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, চার দিনের মধ্যে ৫০ জন নারী ও শিশুকে মুক্তি দেওয়া হবে, এই সময়ে যুদ্ধ বন্ধ থাকবে।

Prime Minister Benjamin Netanyahu, this evening, at the start of the Government meeting:

While this meeting is to discuss the return of our hostages, I would like to start with something that should be self-evident: We are at war – and will continue the war. pic.twitter.com/YaICV89yEU— Prime Minister of Israel (@IsraeliPM) November 21, 2023

বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির কথা উল্লেখ না করে বলা হয়েছে, প্রতি অতিরিক্ত ১০ জিম্মিকে মুক্তি দেওয়ার অর্থ একদিন করে যুদ্ধবিরতি বাড়বে।

বিবৃতিতে আরও বলা হয়, "ইসরায়েল সরকার জিম্মিদের সবাইকে দেশে ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্য অর্জনের প্রথম পর্যায়ের রূপরেখা হিসেবে প্রস্তাবিত চুক্তিটি অনুমোদন করা হলো।"  

অন্যদিকে হামাস জানিয়েছে, ইসরায়েলের ৫০ জন জিম্মিকে দেড়শ ফিলিস্তিনি নারী ও শিশুর বিনিময়ে মুক্তি দেওয়া হবে যারা ইসরায়েলের কারাগারে বন্দী রয়েছে। অর্থাৎ প্রতি ১০  জিম্মির বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দি ৩০ জিম্মির মুক্তির শর্তারোপ করা হয়েছে।

হামাস বলে, যুদ্ধবিরতি চুক্তির ফলে মানবিক, চিকিৎসা ও জ্বালানি সহায়তার শত শত ট্রাক গাজায় প্রবেশ করতে পারবে। 

যুদ্ধবিরতি চলাকালীন সময়ে গাজার কোনো অংশে আক্রমণ বা কাউকে গ্রেপ্তার না করার প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল। 

Related Topics

টপ নিউজ

বন্দী বিনিময় / হামাস-ইসরায়েল যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • বন্দীদের মরদেহ উদ্ধার অভিযান শেষ হলে গাজার রাফাহ ক্রসিং পুনরায় খুলে দেবে ইসরায়েল
  • ১,৯৬৮ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে: ইসরায়েল
  • শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ অব্যাহত থাকবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • ফিলিস্তিনকে 'কয়েক মাসের মধ্যে' রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স: মাখোঁ
  • হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ ইসরায়েলের, বাড়ি ফিরতে পারছেন না হাজারো ফিলিস্তিনি

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]