Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 06, 2026
ইসরায়েলের এই যুদ্ধ কি 'গাজার শিশুদের বিরুদ্ধে যুদ্ধ'?

আন্তর্জাতিক

আল জাজিরা
24 October, 2023, 03:35 pm
Last modified: 24 October, 2023, 04:17 pm

Related News

  • যুদ্ধবিরতি চুক্তি অমান্য করে গাজার ৭০ শতাংশ দখল নিতে আইডিএফকে নির্দেশ নেতানিয়াহুর
  • নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • গাজা সিটির দখল নিতে প্রথম ধাপের অভিযান শুরু ইসরায়েলের
  • ১০ লাখ ফিলিস্তিনিকে স্থায়ীভাবে লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন
  • শনিবারের মধ্যে জিম্মিদের ফেরত না দিলে গাজায় ফের যুদ্ধ শুরু হবে: নেতানিয়াহু

ইসরায়েলের এই যুদ্ধ কি 'গাজার শিশুদের বিরুদ্ধে যুদ্ধ'?

হামাসের হামলার পাল্টা জবাবে গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েল বোমা হামলা চালাচ্ছে। চলমান এ হামলায় প্রতিদিন একশোরও বেশি শিশু নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র রোববার (২২ অক্টোবর) জানিয়েছেন, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বোমা হামলায় ৫,০৮৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে; এরমধ্যে রয়েছে ২,০৫৫ শিশু।
আল জাজিরা
24 October, 2023, 03:35 pm
Last modified: 24 October, 2023, 04:17 pm
ছবি- রয়টার্স

গাজায় ইসরায়েলি বোমা হামলায় প্রতি ১৫ মিনিটে একজন শিশু নিহত হচ্ছে। এ তথ্য জানিয়েছে একটি ফিলিস্তিনি এনজিও।

হামাসের হামলার পাল্টা জবাবে গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েল বোমা হামলা চালাচ্ছে। চলমান এ হামলায় প্রতিদিন একশোরও বেশি শিশু নিহত হয়েছে।  

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র রোববার (২২ অক্টোবর) জানিয়েছেন, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বোমা হামলায় ৫,০৮৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে; এরমধ্যে রয়েছে ২,০৫৫ শিশু।

দ্য ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল-প্যালেস্টাইন (ডিসিআইপি)-র একজন মুখপাত্র বলেছেন, "আমরা বাস্তবে একটি গণহত্যা প্রত্যক্ষ করছি।"

এমনকি ৭ অক্টোবর হামাসের হামলায় নিহত ১৪০০ ইসরায়েলির মধ্যে কমপক্ষে ১৪ শিশু রয়েছে বলে জানা গেছে। হামাসের হাতে বন্দী প্রায় ২০০ জনের মধ্যেও শিশু রয়েছে। তবে, ইসরায়েল হামাসের হামলায় নিহত সবার তথ্য প্রকাশ করেনি।

শিশুরা কি যুদ্ধে আইনতভাবে সুরক্ষিত নয়?

হ্যাঁ। আইনতভাবেই শিশুরা যুদ্ধে সুরক্ষিত। ১৯৪৯ সালে জেনেভা কনভেনশনের অধীনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সশস্ত্র সংঘাতের বিধি পাস করা হয়। এতে বলা আছে, যুদ্ধের সময় শিশুদের সুরক্ষিত রাখতে হবে এবং তাদের সাথে মানবিক আচরণ করতে হবে।

হলোকাস্টের সময় ইউরোপে দেড় মিলিয়ন ইহুদি শিশু নিহত হওয়ার মাত্র দুই বছর পর ইসরায়েল ১৯৫১ সালে কনভেনশনের বিধিগুলোর স্বীকৃতি দেয় করে। কিন্তু ইসরায়েল ৪র্থ জেনেভা কনভেনশনকে স্বীকৃতি দেয় না। ৪র্থ কনভেনশনে দখলদারিত্বের বিরুদ্ধে লড়াইরত বেসামরিক নাগরিকদের সুরক্ষার কথা বলা আছে। ইসরায়েল ফিলিস্তিনকে দখলকৃত ভূমি বলে মনে করে না।

গাজায় সামরিক শক্তির অসম ব্যবহারকে ইসরায়েল হামাসকে ধ্বংস করার একটি বৈধ উপায় হিসেবে বিবেচনা করছে। আর তাই হামলায় শিশুসহ বেসামরিক মানুষের মৃত্যু যুদ্ধাপরাধ নয় বলে দাবি ইসরায়েলের।

যুদ্ধ শিশুদের উপর কী প্রভাব ফেলছে?

৩০ বছর বয়সী একজন মা আল জাজিরাকে বলেছিলেন, তার ৮ বছর বয়সী ও ২ বছর বয়সী দুই বাচ্চাই বিমান হামলার পর থেকে থেকে বমি করছে। যা অতি মাত্রায় ভয়ের একটি প্রতিক্রিয়া।

এই দুই শিশুর মতোই অবস্থা গাজার ৯৫ শতাংশ ফিলিস্তিনি শিশুর, যারা যুদ্ধের মানসিক প্রভাব নিয়ে বেঁচে থাকছে প্রতিদিন।

ফিলিস্তিনি মনোবিজ্ঞানী ড. ইমান ফারাজাল্লাহর লেখা একটি গবেষণাপত্রে দেখা গেছে, যুদ্ধে বেঁচে যাওয়া শিশুদেরকে মানসিক, আবেগজনিত ও আচরণগতভাবে উচ্চ মূল্য দিতে হয়।

অনেক শিশুই অস্থিরতা বা হিংসাত্মক আচরণ প্রদর্শন করে।

বড় ছেলে কুসায়কে (১৩) নিয়ে উদ্বিগ্ন চার সন্তানের মা, গাজা শহরের বাসিন্দা সামাহ জাবর (৩৫)। তিনি আল জাজিরাকে বলেন: "সে খুব উত্তেজিত হয়ে পড়ে এবং আজকাল অন্যদেরকে প্রচুর মারধর করে। যেকোন শব্দেই সে লাফিয়ে ওঠে। কেউ জোরে কথা বললে সে সহ্য করতে পারেনা। এমনকি কেউ মজার ছলে বললেও সে তা সহ্য করতে পারেনা। আমি ওকে সবসময়ই বলি, এই যুদ্ধ শেষ হয়ে যাবে।"

অনেক শিশু, এমনকি কিশোররাও তাদের মা ছাড়া অন্য রুমে যেতে ভয় পাচ্ছে।

স্কুলগুলোতে কী প্রভাব পড়ছে?

অবিরাম বোমা হামলার চলায় গাজায় শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। স্কুলগুলোকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে পরিণত করা হয়েছে। এখন বেঁচে থাকাই একমাত্র লক্ষ্য।

জাতিসংঘ বর্তমানে প্রায় ৪ লাখ বাস্তুচ্যুত গাজাবাসীকে বিভিন্ন স্কুল ও অন্যান্য ভবনে আশ্রয় দিচ্ছে।

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ গাজায় ২৭৮টি স্কুল পরিচালনা করে। তারা জানিয়েছে, ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে চারটি স্কুল ক্ষতিগ্রস্থ হয়েছে; অন্তত ছয়জন নিহত হয়েছে।

বোমা হামলায় গাজার আল-ফাখুরা স্কুলে ফিলিস্তিনিদের জন্য বৃত্তি প্রদানকারী এডুকেশন অ্যাবাভ অল (ইএএ) ফাউন্ডেশন মঙ্গলবার ধ্বংস হয়ে গেছে।

ইএএ একটি বিবৃতিতে বলেছে, "সম্মিলিত শাস্তি, প্রতিশোধ, এবং বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামোর উপর হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন, এবং যদি ইচ্ছাকৃতভাবে করা হয় তাহলে তা যুদ্ধাপরাধ।"

খাদ্য ও পানির অভাব শিশুদের ওপর কী প্রভাব ফেলছে?

গাজায় ইসরায়েলের সম্পূর্ণ অবরোধের অর্থ হলো, এই অঞ্চলে কোনো খাদ্য বা পানীয় জল প্রবেশ করতে পারবে না। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে, তারা মঙ্গলবার দক্ষিণ গাজায় পানির সরবরাহ পুনরায় চালু করেছে।

এদিকে ফিলিস্তিনিরা বলেছে, বিদ্যুৎ না থাকায় পানির পাম্প চালানো যাচ্ছে না। ফলে পানির সংকটও কাটছে না।

খাদ্য এবং পানিয় জল দ্রুত ফুরিয়ে যাওয়ায় গাজাবাসীরা তাদের সন্তানদের জন্য সামান্য একটু পানি সরবরাহ করাকেই বেশি অগ্রাধিকার দিচ্ছে।

শিশুদের ডিহাইড্রেশনের ঝুঁকি বেশি থাকে। এরমধ্যে অপুষ্টিতে থাকায় এর আরও গুরুতর প্রভাব পড়তে পারে শিশুর দেহে।

ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডব্লিউএফপি) জেরুজালেম-ভিত্তিক এক পুষ্টিবিদ আল জাজিরাকে বলেছেন, পানির স্যানিটেশন ব্যবস্থা ভালো না থাকায় শিশুরা ডায়রিয়াজনিত রোগের উচ্চ ঝুঁকির মুখে পড়তে পারে। বিশ্বব্যাপী ৫ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর প্রধান কারণও এটি।

খাদ্যের অভাবে শক্তি কমতে থাকলে অনাহারে মৃত্যুও হতে পারে।

এর দীর্ঘমেয়াদী পরিণতি কী?

গাজায় ফিলিস্তিনিদের জন্য মেডিকেল এইডের সাথে কাজ করা ব্রিটিশ ফিলিস্তিনি সার্জন গাসান আবু-সিত্তা বলেন, যারা এই যুদ্ধে বেঁচে যাবেন, তাদেরকে তাদের পরিবারের বাকি সদস্যদের ছাড়াই বেঁচে থাকা শিখতে হবে।

তিনি এই যুদ্ধকে 'শিশুদের বিরুদ্ধে যুদ্ধ' বলে অভিহিত করেছেন।

ডিসিআইপির গবেষক ড. মোহাম্মদ আবু রুকবেহ মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, "এই যুদ্ধে শুধু নিহতদেরকেই আমরা হারাবো না। বরং বেসামরিক নাগরিক ও শিশুদের উপর যে বিপর্যয়কর মানসিক প্রভাব পড়বে, সেটিও বহন করতে হবে আমাদেরকে।"

সামনেই কি যুদ্ধবিরতি সম্ভব?

ইসরায়েলের অব্যাহত বোমা হামলার মধ্যে সীমান্ত বন্ধ থাকায় সেভ দ্য চিলড্রেন সহ আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

ইউনিসেফের বিবৃতিতে বলা হয়েছে, "গাজায় শিশু এবং বেসামরিকদেরকে জরুরি সাহায্যের অনুমতি দেওয়ার জন্য অবিলম্বে যুদ্ধবিরতি এবং মানবিক প্রবেশাধিকার এখন সবচেয়ে বেশি প্রয়োজন।"

"একটি শিশু কেবলই একটি শিশু। শিশুদের সর্বদা সুরক্ষিত রাখতে হবে এবং কখনই আক্রমণের শিকার হতে দেওয়া যাবে না।"

 

Related Topics

টপ নিউজ

গাজা-ইসরায়েল / ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার
  • ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
    পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

Related News

  • যুদ্ধবিরতি চুক্তি অমান্য করে গাজার ৭০ শতাংশ দখল নিতে আইডিএফকে নির্দেশ নেতানিয়াহুর
  • নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • গাজা সিটির দখল নিতে প্রথম ধাপের অভিযান শুরু ইসরায়েলের
  • ১০ লাখ ফিলিস্তিনিকে স্থায়ীভাবে লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন
  • শনিবারের মধ্যে জিম্মিদের ফেরত না দিলে গাজায় ফের যুদ্ধ শুরু হবে: নেতানিয়াহু

Most Read

1
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প

3
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

4
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

5
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

6
ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]