Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
আরও ২ জিম্মিকে মুক্তি দিল হামাস

আন্তর্জাতিক

রয়টার্স
24 October, 2023, 09:20 am
Last modified: 24 October, 2023, 02:09 pm

Related News

  • ফিলিস্তিন অধিকার বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ ফ্রান্সেসকা আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র
  • গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র প্রধান নিহত 
  • ফিলিস্তিনিদের ধর্ষণের খবর ছাপানোয় নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর
  • গাজা গণহত্যা, জেরুজালেম সাহিত্য উৎসব বর্জনের ঘোষণা নোবেলজয়ী সাহিত্যিক কুৎজির
  • গাজায় গণহত্যার পর ভাবমূর্তি ফেরাতে ইসরায়েল প্রচারণায় ঢালছে ৭৩০ মিলিয়ন ডলার

আরও ২ জিম্মিকে মুক্তি দিল হামাস

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ও এক বিবৃতিতে হামাসের কাছ থেকে দুই নারী জিম্মিকে পাওয়া বিষয়টি নিশ্চিত করেছে। 
রয়টার্স
24 October, 2023, 09:20 am
Last modified: 24 October, 2023, 02:09 pm
৭৯ বছর বয়সী নুরিত কুপার এবং ৮৫ বছরের ইয়োচেভ লিফশিৎজকে সোমবার মুক্তি দেয় হামাস। ছবি: আল জাজিরা থেকে সংগৃহীত।

সোমবার (২৩ অক্টোবর) আরও দুই ইসরায়েলি নারী জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। 

বিষয়টি জানিয়ে হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু ওবাইদা এক টেলিগ্রাম বার্তায় বলেন, "আমরা মানবিক ও স্বাস্থ্যগত কারণে তাদেরকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।"

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ও এক বিবৃতিতে হামাসের কাছ থেকে দুই নারী জিম্মিকে পাওয়া বিষয়টি নিশ্চিত করেছে। 

৭৯ বছর বয়সী নুরিত কুপার এবং ৮৫ বছরের ইয়োচেভ লিফশিৎজকে গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে চলানো হামলার সময় গাজা সীমান্তের কাছে কিবুতজ নির ওজ থেকে জিম্মি করা হয়েছিল। একই সঙ্গে জিম্মি করা হয়েছিল তাদের স্বামীদেরও। তবে গতকাল শুধু দুই নারীকেই মুক্তি দিয়েছে হামাস। তাদের স্বামীরা এখনও জিম্মি অবস্থায় রয়েছেন। 

সোমবার নুরিত ও ইয়োচেভকে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তরের পর তাদের চিকিৎসার ব্যবস্থা করে ইসরায়েল।  

এর আগে, শুক্রবার (২০ অক্টোবর) গাজায় জিম্মি দুই মার্কিন নারীকে মুক্তি দেয় হামাস। এরপর থেকেই বাকি জিম্মিদের মুক্তির জন্য সময় পেতে ইসরায়েলকে গাজায় স্থল আক্রমণ বিলম্বিত করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের ওপর জোর দিয়ে গণমাধ্যমে গাজায় স্থল অভিযানের বিষয়ে সমর্থন দিলেও এ ধরনের অভিযানের জন্য আরও সময় নিতে বলছে বাইডেন প্রশাসন। এমনটিই গণমাধ্যমকে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

হামাসের কাছে জিম্মিদের মুক্তির বিষয়টিকে অগ্রাধিকারে রেখেছে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে অতর্কিত হামলা চালিয়ে ২০০ এর বেশি মানুষকে জিম্মি করে ফিলিস্থিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই হামলার প্রতিক্রিয়ায় গাজা উপত্যকায় ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দুই সপ্তাহের বেশি সময় ধরে চলতে থাকা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজায় অন্তত ৫,০৮৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

Related Topics

টপ নিউজ

হামাস-ইসরায়েল যুদ্ধ / গাজা / ফিলিস্তিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • ফিলিস্তিন অধিকার বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ ফ্রান্সেসকা আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র
  • গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র প্রধান নিহত 
  • ফিলিস্তিনিদের ধর্ষণের খবর ছাপানোয় নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর
  • গাজা গণহত্যা, জেরুজালেম সাহিত্য উৎসব বর্জনের ঘোষণা নোবেলজয়ী সাহিত্যিক কুৎজির
  • গাজায় গণহত্যার পর ভাবমূর্তি ফেরাতে ইসরায়েল প্রচারণায় ঢালছে ৭৩০ মিলিয়ন ডলার

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]