Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
ইসরায়েলের জন্য ১৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ চাইতে পারেন বাইডেন

আন্তর্জাতিক

আল জাজিরা
20 October, 2023, 12:25 pm
Last modified: 20 October, 2023, 12:50 pm

Related News

  • যুদ্ধবিরতি চুক্তি অমান্য করে গাজার ৭০ শতাংশ দখল নিতে আইডিএফকে নির্দেশ নেতানিয়াহুর
  • নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • সর্বোচ্চসংখ্যক নিরপরাধ অভিবাসী তাড়ানোর রেকর্ড; তবু ওবামা-বাইডেনের চেয়ে এখনও পিছিয়ে ট্রাম্প
  • বাইডেনের বদলে হ্যারিসকে আনা ‘ভুল ছিল’, বললেন জর্জ ক্লুনি
  • গাজা যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প; জিম্মিদের মুক্তির অপেক্ষায় ইসরায়েল

ইসরায়েলের জন্য ১৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ চাইতে পারেন বাইডেন

গাজায় বর্তমানে যে হামলা চালানো হচ্ছে, সেক্ষেত্রে ইসরায়েলি বাহিনী এই অর্থ থেকে উপকৃত না হলেও, তাদের শক্তি পুনর্গঠনে সহায়তা করবে এ অর্থ। বিশেষ করে, এ যুদ্ধে দ্বিতীয় ফ্রন্ট খোলা হলে এই অর্থ কাজে লাগবে ইসরায়েলের।
আল জাজিরা
20 October, 2023, 12:25 pm
Last modified: 20 October, 2023, 12:50 pm
ছবি- সংগৃহীত

ওভাল অফিস থেকে বৃহস্পতিবার রাতে দেওয়া ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানান, তিনি কংগ্রেসের কাছে একটি জরুরি তহবিল অনুরোধ পাঠাবেন, যা আগামী বছরের জন্য ১০ হাজার কোটি ডলার হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, আল জাজিরার প্রতিবেদক অ্যালান ফিশার জানিয়েছেন, ইসরায়েলের জন্য ১৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ চাইতে পারেন বাইডেন।

মানবিক সহায়তা এবং সীমান্ত ব্যবস্থাপনার পাশাপাশি ইউক্রেন, ইসরায়েল, তাইওয়ানের জন্য অর্থের প্রস্তাবটি শুক্রবার উত্থাপন করা হবে।

জরুরি তহবিলের মধ্য থেকে ইউক্রেনের ৬০ বিলিয়ন ডলার পাওয়ার সম্ভাবনা রয়েছে। সে তুলনায় ইসরায়েলের তহবিল খুব বেশি না হলেও, এটি মনে রাখতে হবে যে, মার্কিন যুক্তরাষ্ট্র এমনিতেই প্রতি বছর ইসরায়েল সামরিক বাহিনীতে ৩.২ বিলিয়ন ডলার অর্থায়ন করে।

অর্থাৎ, নতুন সম্ভাব্য সংখ্যাটি মূলত একইসাথে চার বছরের সমপরিমাণ অর্থায়ন।

বাইডেন তার দ্বিতীয় ওভাল অফিস ভাষণে আমেরিকানদেরকে এ তহবিলের বিষয়ে সমর্থনের আহ্বান জানান।

পুরো ভাষণে বাইডেন ইসরায়েল ও ইউক্রেন এবং হামাস ও পুতিনের মধ্যে তুলনা করেছেন। বাইডেন বলেন, "হামাস ও পুতিন ভিন্ন ধরনের হুমকি। কিন্তু তাদের মধ্যে এই একটি বিষয়ে মিল রয়েছে। তারা উভয়েই প্রতিবেশীর গণতন্ত্রকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে চায়।"

তবে তিনি বলেন, ৯/১১ এর পর যুক্তরাষ্ট্র যে ভুল করেছিল, ইসরায়েলেরও সেই একই ভুল করা উচিত নয়। আমেরিকানরা সেসময় 'ক্রোধে অন্ধ' হয়ে গিয়েছিল বলে উল্লেখ করেন বাইডেন।

বাইডেন আরও বলেন, "ফিলিস্তিনিদের মর্যাদার অধিকার এবং আত্মসংকল্পের অধিকারের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।"

ইসরায়েল এবং ইউক্রেন সহ যুক্তরাষ্ট্রের অংশীদারদের সমর্থনে এ তহবিল দেওয়া "যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য" গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন বাইডেন।

তিনি বলেন, "আমেরিকার নিরাপত্তার বিবেচনায়, এটি একটি স্মার্ট বিনিয়োগ যার লভ্যাংশ ভোগ করবে আগামী প্রজন্ম।"

গাজায় বর্তমানে যে হামলা চালানো হচ্ছে, সেক্ষেত্রে ইসরায়েলি বাহিনী এই অর্থ থেকে উপকৃত না হলেও, তাদের শক্তি পুনর্গঠনে সহায়তা করবে এ অর্থ। বিশেষ করে, এ যুদ্ধে দ্বিতীয় ফ্রন্ট খোলা হলে এই অর্থ কাজে লাগবে ইসরায়েলের।

Related Topics

টপ নিউজ

বাইডেন / ইসরায়েল-ফিলিস্তিন / গাজা-ইসরায়েল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • যুদ্ধবিরতি চুক্তি অমান্য করে গাজার ৭০ শতাংশ দখল নিতে আইডিএফকে নির্দেশ নেতানিয়াহুর
  • নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • সর্বোচ্চসংখ্যক নিরপরাধ অভিবাসী তাড়ানোর রেকর্ড; তবু ওবামা-বাইডেনের চেয়ে এখনও পিছিয়ে ট্রাম্প
  • বাইডেনের বদলে হ্যারিসকে আনা ‘ভুল ছিল’, বললেন জর্জ ক্লুনি
  • গাজা যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প; জিম্মিদের মুক্তির অপেক্ষায় ইসরায়েল

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]