Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
বাইডেনের ইসরায়েলকে ঢালাও সমর্থন, অস্ত্র সহায়তার প্রতিবাদে পররাষ্ট্র কর্মকর্তার পদত্যাগ

আন্তর্জাতিক

আল জাজিরা
19 October, 2023, 06:45 pm
Last modified: 19 October, 2023, 07:40 pm

Related News

  • ‘৮ যুদ্ধ মিটমাট করেছি, তবু নোবেল পেলাম না’: যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি অনুষ্ঠানে ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের চাপে খামেনির জানাজায় অংশ নেয়নি অন্তত ১৩ দেশ: ইরানি গণমাধ্যম
  • নেতানিয়াহুর সঙ্গে আমার বোঝাপড়া চমৎকার, ও জানে ‘আসল বস কে’: ট্রাম্প
  • ২৫০ বছরে আমেরিকা: একই সঙ্গে জৌলুস আর অবক্ষয়ের দোলাচল
  • আমেরিকান কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টার

বাইডেনের ইসরায়েলকে ঢালাও সমর্থন, অস্ত্র সহায়তার প্রতিবাদে পররাষ্ট্র কর্মকর্তার পদত্যাগ

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-সামরিক ব্যুরোর একজন পরিচালক ছিলেন জশ পল। পদত্যাগের সিদ্ধান্ত অনলাইনে প্রকাশিত এক নোটে জানান তিনি। দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র যে ভুল করে আসছে, প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসনও একই পথে হাঁটছে বলে তিনি লিখেছেন।
আল জাজিরা
19 October, 2023, 06:45 pm
Last modified: 19 October, 2023, 07:40 pm
গতকাল ১৮ অক্টোবর তেল আবিব সফরকালে ইসরায়েলকে উদার সমর্থন দিয়ে বক্তব্য রাখছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: ইভলিন হকস্টেইন/ রয়টার্স

হামাসের সাথে যুদ্ধ শুরুর পর ইসরায়েলকে ঢালাও সামরিক সহায়তা দিচ্ছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ সিদ্ধান্ত নেন, যার প্রতিবাদে পদত্যাগ করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা জশ পল। তিনি বলেছেন, গাজার এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থন ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয়পক্ষের দুর্ভোগ বাড়াবে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-সামরিক ব্যুরোর একজন পরিচালক ছিলেন জশ পল।

পদত্যাগের সিদ্ধান্ত অনলাইনে প্রকাশিত এক নোটে জানান তিনি। দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র যে ভুল করে আসছে, প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসনও একই পথে হাঁটছে বলে নোটে লিখেছেন তিনি।  

'প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েল যা করছে, এবং এই প্রতিক্রিয়া ও দখলদারিত্বের বর্তমান অবস্থা – উভয়কে যুক্তরাষ্ট্র যে সমর্থন দিচ্ছে, তা ইসরায়েলি ও ফিলিস্তিনি জনগোষ্ঠীকে আরও বেশি দুঃখ-দুর্দশার মধ্যে ঠেলে দিবে।'  

তিনি আরও বলেন, 'বিগত দশকগুলোয় আমরা যেসব ভুল করছি; আমার আশঙ্কা, আবারো তার পুনরাবৃত্তি করছি। নিজেকে এই ভুলের অংশীদার হিসেবে আর রাখতে চাই না।'

ইসরায়েলের নাম উচ্চারণ না করে, এই সংঘাতের 'নির্দিষ্ট একটি পক্ষের প্রতি' বাইডেন প্রশাসন 'অন্ধ সমর্থন' দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এর ফলে যুক্তরাষ্ট্র 'অদূরদর্শী, বিধবংসী, অন্যায় সিদ্ধান্ত নিচ্ছে। আমরা প্রকাশ্যে যেসব মূল্যবোধের প্রচার করি এসব সিদ্ধান্ত তার সম্পূর্ণ পরিপন্থী।'

জশ পল গত ১১ বছর ধরে যুক্তরাষ্ট্রের মিত্রদের কাছে দেশটির অস্ত্র সরবরাহ প্রক্রিয়ায় জড়িত ছিলেন। নিজের এ দায়িত্ব সম্পর্কে তিনি লিখেছেন, 'আমি জানতাম এ কাজটি বিবেকের দিক থেকে জটিল ও নৈতিকতার সঙ্গে আপোসের। কিন্তু, আমি নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, যতদিন মনে হবে এ দায়িত্ব পালনের মাধ্যমে যতটুকু মন্দ করছি, তার চেয়ে বেশি ভালো করছি–ততদিন এটা চালিয়ে যাব। কিন্তু, আজ নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি, কারণ আমি বিশ্বাস করি, ইসরায়েলকে দেওয়া অস্ত্র সহায়তা অব্যাহত রাখা, তার সম্প্রসারণ করা ও সরবরাহে দ্রুততা আনার যে পথ আমরা বেছে নিয়েছি, সেটি আমার নিজেকে দেওয়া প্রতিশ্রুতিকে ভঙ্গ করছে।'

দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকার জশ পল আরও বলেন, 'যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এক প্রজন্মের শত্রু নিধনে যা ইচ্ছে তাই করার স্বাধীনতা দিচ্ছে, কিন্তু এতে দুশমনির নতুন প্রজন্ম তৈরি হচ্ছে। শেষপর্যন্ত এসব ঘটনা যুক্তরাষ্ট্রের স্বার্থের অনুকূলে যায় না।'

'যুক্তরাষ্ট্রের এই সমর্থনের ফলে যেকোনো মূল্যে, বা বেসামরিক ফিলিস্তিনিদের প্রাণের বিনিময়ে হলেও ইসরায়েলের নিরাপত্তা প্রতিষ্ঠা প্রাধান্য পায়। কিন্তু এর ফলে কোন নিরাপত্তাই তৈরি হয় না'- যোগ করেন তিনি।

 

 

Related Topics

টপ নিউজ

গাজায় ইসরায়েলি আগ্রাসন / যুক্তরাষ্ট্র / মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় / পদত্যাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার
  • ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
    পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

Related News

  • ‘৮ যুদ্ধ মিটমাট করেছি, তবু নোবেল পেলাম না’: যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি অনুষ্ঠানে ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের চাপে খামেনির জানাজায় অংশ নেয়নি অন্তত ১৩ দেশ: ইরানি গণমাধ্যম
  • নেতানিয়াহুর সঙ্গে আমার বোঝাপড়া চমৎকার, ও জানে ‘আসল বস কে’: ট্রাম্প
  • ২৫০ বছরে আমেরিকা: একই সঙ্গে জৌলুস আর অবক্ষয়ের দোলাচল
  • আমেরিকান কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টার

Most Read

1
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প

3
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

4
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

5
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

6
ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]