Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
দক্ষিণ গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৭০ জনেরও বেশি নিহত

আন্তর্জাতিক

আল জাজিরা
17 October, 2023, 12:45 pm
Last modified: 17 October, 2023, 02:57 pm

Related News

  • গাজা সিটিতে দুর্ভিক্ষের খবর এই প্রথম নিশ্চিত করছে জাতিসংঘ, দাবি প্রত্যাখ্যান ইসরায়েলের
  • গাজা সিটির দখল নিতে প্রথম ধাপের অভিযান শুরু ইসরায়েলের
  • গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ক্লাস-পরীক্ষা হচ্ছে না বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে; বিক্ষোভ কর্মসূচি
  • গাজা যুদ্ধবিরতি চুক্তি প্রায় চূড়ান্ত: বিবিসিকে ফিলিস্তিনি কর্মকর্তা
  • ফিলিস্তিনের সমর্থনে ও যুদ্ধ বন্ধের দাবিতে লন্ডনে বিক্ষোভ মিছিল 

দক্ষিণ গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৭০ জনেরও বেশি নিহত

ইসরায়েলের নির্দেশে গাজা শহর এবং গাজা স্ট্রিপের উত্তরাঞ্চল থেকে পালিয়ে এসে দক্ষিণের অঞ্চলগুলোতে আশ্রয় নেওয়া অনেকেই নিহত হয়েছেন এসব হামলায়। 
আল জাজিরা
17 October, 2023, 12:45 pm
Last modified: 17 October, 2023, 02:57 pm
ছবি- রয়টার্স

দক্ষিণ গাজা উপত্যকায় ইসরায়েলের রাতভর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ জনে।

নিহতদের মধ্যে অন্তত ২৮ জন রাফাহ শহরের আল শাওত ক্যাম্পের বাসিন্দা। নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।

গাজার দক্ষিণে তিনটি এলাকায় সবচেয়ে বেশি বোমা হামলা হয়েছে। এলাকাগুলো হলো: খান ইউনিস, রাফাহ এবং দের আল বালাহ।

ইসরায়েলের নির্দেশে গাজা শহর এবং গাজা স্ট্রিপের উত্তরাঞ্চল থেকে পালিয়ে এসে এসব অঞ্চলে আশ্রয় নেওয়া অনেকেই নিহত হয়েছেন এসব হামলায়। 

একটি মেডিকেল সূত্র জানিয়েছে, রাফাহ এবং খান ইউনিসে আবাসিক ভবনে আঘাত হানা বোমা হামলায় শতাধিক মানুষ আহত হয়েছে।

এক্স (টুইটার)-এ আল জাজিরা আরবি'র পোস্ট করা একটি ভিডিও ক্লিপে দেখা যায়, মেডিকেল এইডের কর্মীরা একজন নিহত ব্যক্তিকে বডি ব্যাগে এবং আরেকজন গুরুতর আহত ব্যক্তিকে স্ট্রেচারে করে দক্ষিণ গাজার একটি হাসপাতালে নিয়ে যাচ্ছে।

এছাড়া, রাতভর বোমা হামলায় ধ্বংসস্তূপে আটকা পড়েছে অনেকেই। 

একটি পৃথক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামাসকে লক্ষ্য করে গাজা উপত্যকায় তারা এক রাতে ২০০টিরও বেশি হামলা চালিয়েছে।

এদিকে, গাজায় আক্রমণ বন্ধ না হলে শিগগরিই পাল্টা 'আগাম পদক্ষেপ' নিতে পারে প্রতিরোধ ফ্রন্ট; ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ নিয়ে এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমিরাবদুল্লাহিয়ান। 

আমিরাবদুল্লাহিয়ান বলেন, "প্রতিরোধের নেতারা ইহুদিবাদী শাসককে গাজায় কোনো পদক্ষেপ নিতে দেবে না। বিকল্প সকল পথ খোলা রয়েছে। গাজার জনগণের বিরুদ্ধে সংঘটিত যুদ্ধাপরাধের ব্যাপারে আমরা উদাসীন থাকতে পারি না।"

আমিরাবদুল্লাহিয়ান আরও বলেন, "প্রতিরোধ ফ্রন্ট শত্রুর (ইসরায়েল) সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধ চালাতে সক্ষম। শিগগরিই আমরা প্রতিরোধ ফ্রন্টের কাছ থেকে 'আগাম পদক্ষেপ' আশা করতে পারি।"

Related Topics

টপ নিউজ

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত / গাজায় ইসরায়েলি আগ্রাসন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • গাজা সিটিতে দুর্ভিক্ষের খবর এই প্রথম নিশ্চিত করছে জাতিসংঘ, দাবি প্রত্যাখ্যান ইসরায়েলের
  • গাজা সিটির দখল নিতে প্রথম ধাপের অভিযান শুরু ইসরায়েলের
  • গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ক্লাস-পরীক্ষা হচ্ছে না বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে; বিক্ষোভ কর্মসূচি
  • গাজা যুদ্ধবিরতি চুক্তি প্রায় চূড়ান্ত: বিবিসিকে ফিলিস্তিনি কর্মকর্তা
  • ফিলিস্তিনের সমর্থনে ও যুদ্ধ বন্ধের দাবিতে লন্ডনে বিক্ষোভ মিছিল 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]