Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 01, 2026
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে আবারও শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক

ইউএনবি
11 October, 2023, 12:55 pm
Last modified: 11 October, 2023, 01:02 pm

Related News

  • মার্কিন সেনাদের কাবুল ছাড়ার ৫ বছর: অন্তহীন যুদ্ধ ও আমেরিকার ভুল মূল্যায়নের চড়া খেসারত
  • আফগানিস্তানে কঠোর পোশাকবিধির বিরুদ্ধে নারীদের বিক্ষোভে পুলিশের গুলি, ২ জন নিহত হওয়ার দাবি
  • বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে আবারও শক্তিশালী ভূমিকম্প

বুধবার (১১ অক্টোবর) সকালে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এতে ২০টি গ্রামের প্রায় দুই হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে তালেবান।
ইউএনবি
11 October, 2023, 12:55 pm
Last modified: 11 October, 2023, 01:02 pm
শনিবারে আফগানিস্তানের একই অঞ্চলে আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। ছবি: এবিসি নিউজ থেকে সংগৃহীত

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে বুধবার (১১ অক্টোবর) সকালে আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। একই অঞ্চলে কয়েকদিন আগে শক্তিশালী ভূমিকম্পে দুই হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী, সর্বশেষ ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি হেরাত প্রদেশের রাজধানী হেরাতের বাইরে প্রায় ২৮ কিলোমিটার (১৭ মাইল) এবং ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে। শনিবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল প্রাদেশিক রাজধানী থেকে প্রায় ৪০ কিলোমিটার (২৫ মাইল) উত্তর-পশ্চিমে এবং শনিবার ৬ দশমিক ৩ মাত্রার আরেকটি আফটারশকসহ বেশ কয়েকটি আফটারশক আঘাত হানে।

তালেবান কর্মকর্তারা জানিয়েছেন, পূর্ববর্তী ভূমিকম্পের পর হেরাতজুড়ে দুই হাজারেরও বেশি মানুষ মারা গেছে। পরে তারা ভূমিকম্পে হাজার হাজার মানুষ নিহত ও আহত হওয়ার কথা বললেও হতাহতের সংখ্যা জানায়নি।

সর্বশেষ কম্পনের ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে ধ্বংসস্তূপ এবং শেষকৃত্য ছাড়া এই অঞ্চলের ধুলোময় পাহাড়ে গ্রামগুলোর খুব কমই অবশিষ্ট রয়েছে।

প্রায় আড়াই হাজার জনের নায়েব রাফি গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, ভূমিকম্পের সময় বাইরে কাজ করা পুরুষরা ছাড়া আর কেউ বেঁচে নেই। জীবিতরা সারাদিন গণকবরের জন্য বড় বড় গর্ত খোঁড়ার কাজ করছেন।

ভূমিকম্পে ২০টি গ্রামের প্রায় দুই হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে তালেবান। ভূমিকম্পকবলিত ওই এলাকায় কেবল একটি সরকারি হাসপাতাল রয়েছে।
 
Related Topics

টপ নিউজ

আফগানিস্তানে ভূমিকম্প / আফগানিস্তান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
    খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?
  • ছবি: সংগৃহীত
    প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু
  • ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
    ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
  • ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস
  • ছবি: সংগৃহীত
    কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা: ঘানার সেই ওঝার ভবিষ্যদ্বাণী

Related News

  • মার্কিন সেনাদের কাবুল ছাড়ার ৫ বছর: অন্তহীন যুদ্ধ ও আমেরিকার ভুল মূল্যায়নের চড়া খেসারত
  • আফগানিস্তানে কঠোর পোশাকবিধির বিরুদ্ধে নারীদের বিক্ষোভে পুলিশের গুলি, ২ জন নিহত হওয়ার দাবি
  • বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান

Most Read

1
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

2
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু

4
ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
অর্থনীতি

ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

6
ছবি: সংগৃহীত
খেলা

কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা: ঘানার সেই ওঝার ভবিষ্যদ্বাণী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]