Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
কানাডায় ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ নয়াদিল্লির

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
21 September, 2023, 11:55 am
Last modified: 21 September, 2023, 12:22 pm

Related News

  • দাবানলের 'নোংরা' ধোঁয়া আসার অভিযোগে কানাডার ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
  • শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি কমলো প্রায় ২ লাখ টন, সংকটে সিঅ্যান্ডএফ-শ্রমিকেরা
  • ভারতে কর্পোরেট কর্তা সেজে অর্থ হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা
  • ফিফা বিশ্বকাপ ২০২৬: আর্থিকভাবে কে হলো লাভবান, কার হলো লোকসান?

কানাডায় ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ নয়াদিল্লির

বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কানাডায় বসবাসরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি।
টিবিএস ডেস্ক
21 September, 2023, 11:55 am
Last modified: 21 September, 2023, 12:22 pm
ছবি: গেটি ইমেজেস

কানাডায় বসবাসরত ভারতীয় নাগরিক বা কানাডায় যাওয়ার পরিকল্পনা করছেন তাদেরকে 'সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের' পরামর্শ দিয়েছে ভারত সরকার। বুধবার (২০ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার ঘটনায় উভয় দেশ একে অপরের কূটনীতিকদের বহিষ্কারের পর দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। তার একদিন পরেই নিজেদের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিল ভারত।

কানাডা জানিয়েছে, তারা শিখ বিচ্ছিন্নতাবাদী নেতার হত্যাকাণ্ডে ভারত সরকারের সংশ্লিষ্টতার 'বিশ্বাসযোগ্য অভিযোগের' তদন্ত করছে।

কিন্তু ভারত দৃঢ়ভাবে এ অভিযোগ অস্বীকার করে বলেছে, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ 'অযৌক্তিক'।

বিশ্লেষকরা বলছেন, গত জুনে শিখ নেতার হত্যাকাণ্ডের জেরে কয়েক মাস ধরে ভারত ও কানাডার মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে এবং বর্তমানে দুই দেশের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে।

বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কানাডায় বসবাসরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি। সেখানে 'ভারতবিরোধী কার্যক্রম এবং রাজনৈতিক বিদ্বেষপ্রসূত অপরাধ ও সহিংসতার ঝুঁকি বিবেচনায়' ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ভারত সরকার প্রায়ই পশ্চিমা দেশগুলোতে শিখ বিচ্ছিন্নতাবাদীদের 'খালিস্তান' বা আলাদা একটি শিখরাষ্ট্রের দাবিতে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে।

ভারতে ১৯৮০'র দশকে খালিস্তান আন্দোলন চরম আকার ধারণ করে এবং দেশটির শিখ-সংখ্যাগরিষ্ঠ পাঞ্জাব রাজ্যে সহিংস বিদ্রোহ শুরু করেন এই আন্দোলনের কর্মীরা।

এ আন্দোলন দমনের জন্য শিখ বিচ্ছিন্নতাবাদীদের সাথে ভারতের সরকারি বাহিনীর সবচেয়ে রক্তাক্ত সংঘাতের ঘটনা ঘটে ১৯৮৪ সালে। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে ঐ বছরের পহেলা জুন অমৃতসরের স্বর্ণমন্দির চত্বরে সেনা প্রবেশ করে, শুরু হয় অপারেশন ব্লু স্টার।

কিন্তু বলপ্রয়োগ করে দমন করা হলেও কানাডা, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে প্রবাসী শিখ সম্প্রদায়ের কাছে খালিস্তানের ধারণাটি আজও জনপ্রিয়।

পাঞ্জাবের বাইরে কানাডায় শিখদের সংখ্যা সবচেয়ে বেশি এবং খালিস্তানপন্থী বেশ কয়েকটি বিক্ষোভ সেখানে দেখা গিয়েছে। গত জুনে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, ভারত কানাডায় তাদের কূটনীতিকদের নিরাপত্তার বিষয়ে 'আনুষ্ঠানিক অভিযোগ' জানিয়েছে।

বুধবারের বিবৃতিতে নয়াদিল্লি জানায়, সম্প্রতি কানাডায় ভারতীয় কূটনীতিক এবং 'ভারতবিরোধী প্রচারণার' বিরুদ্ধে সোচ্চার ভারতীয়দের উদ্দেশ্যে হুমকি দেওয়া হয়েছে। "তাই সহিংসতার ঘটনা ঘটেছে, এমন অঞ্চল ও এলাকাগুলোতে ভ্রমণ না করতে ভারতীয়দের পরামর্শ দেওয়া হচ্ছে।"

সোমবার (১৮ সেপ্টেম্বর) কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, 'ভারত সরকারের এজেন্টরা' কানাডিয়ান নাগরিক হরদীপ সিং নিজ্জার হত্যার সঙ্গে জড়িত ছিল কিনা  সে বিষয়ে তদন্ত করছে গোয়েন্দা সংস্থাগুলো। প্রসঙ্গত, ভারত ২০২০ সালে হরদীপ সিংকে সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করেছিল।

গত ১৮ জুন ব্রিটিশ কলাম্বিয়ায় একটি শিখ মন্দিরের বাইরে দুই মুখোশ পরা বন্দুকধারী হরদীপ সিং নিজ্জারকে তার গাড়িতে গুলি করে হত্যা করে।

গত সোমবার কানাডার পার্লামেন্টে জাস্টিন ট্রুডো বলেন,  কানাডার মাটিতে একজন কানাডীয় নাগরিককে হত্যায় কোনো বিদেশি সরকারের জড়িত থাকার বিষয়টি তাঁর দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন- যা অগ্রহণযোগ্য।

ট্রুডোর এমন বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানায় ভারত এবং বলে, 'খালিস্তানি সন্ত্রাসবাদী এবং চরমপন্থীদের ওপর থেকে মনোযোগ সরানোর চেষ্টা করছে' কানাডা, যাদেরকে কিনা সেখানে আশ্রয় দেওয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, দিল্লির এমন বিবৃতির পর কানাডাও তাদের নাগরিকদের ভারত ভ্রমণের ক্ষেত্রে 'সতর্কতা' দিয়েছে। 

কানাডা সরকার নিশ্চিত করেছে যে সোমবার ভারত ভ্রমণ-সংক্রান্ত নির্দেশনায় কিছু পরিবর্তন আনা হয়েছে, কিন্তু সেটা তাদের 'ট্রাভেল হেলথ ইনফরমেশন' বিভাগের পূর্বনির্ধারিত ও নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে। 

বিবিসিকে এক মুখপাত্র বলেন, "ইন্ডিয়া টিএএ (ট্রাভেল অ্যাডভাইস অ্যান্ড অ্যাডভাইসরিজ) পেজে নতুন করে কোনো সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় তথ্য বা নির্দেশনা দেওয়া হয়নি।" ভারতজুড়ে 'সন্ত্রাসী হামলার ঝুঁকির' কারণে নিজেদের নাগরিকদের 'সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের' পরামর্শ দিয়েছে অটাওয়া।

Related Topics

টপ নিউজ

ভারত / নয়াদিল্লি / কানাডা / সতর্ক / নাগরিক / হরদীপ সিং নিজ্জার / শিখ / হত্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
  • মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
    মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া
  • ফাইল ছবি/রয়টার্স
    দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

Related News

  • দাবানলের 'নোংরা' ধোঁয়া আসার অভিযোগে কানাডার ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
  • শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি কমলো প্রায় ২ লাখ টন, সংকটে সিঅ্যান্ডএফ-শ্রমিকেরা
  • ভারতে কর্পোরেট কর্তা সেজে অর্থ হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা
  • ফিফা বিশ্বকাপ ২০২৬: আর্থিকভাবে কে হলো লাভবান, কার হলো লোকসান?

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

4
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

5
মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
বাংলাদেশ

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া

6
ফাইল ছবি/রয়টার্স
খেলা

দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]