Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
যুক্তরাষ্ট্র-ইরান বন্দী বিনিময়ে মুক্তি পাওয়া ৫ মার্কিন নাগরিক কারা?

আন্তর্জাতিক

আল জাজিরা
19 September, 2023, 01:15 pm
Last modified: 19 September, 2023, 01:21 pm

Related News

  • ‘বাঙ্কার বাস্টার বোমার নাগালেরও বাইরে’: কোথায় আছে ইরানের অতি-সমৃদ্ধ ইউরেনিয়াম?
  • ওমান উপসাগরে মার্কিন ডেস্ট্রয়ারে হামলার দাবি ইরানের, ‘মিথ্যা’ বলল সেন্টকম
  • মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ত্রুটির কারণেই কুয়েত বিমানবন্দরের ক্ষতি হয়েছে, দাবি ইরানের
  • ট্রাম্পের জন্য বড় ধাক্কা, ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব পাস মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে
  • যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব নিয়ে বাংলাদেশে যে প্রতিক্রিয়া

যুক্তরাষ্ট্র-ইরান বন্দী বিনিময়ে মুক্তি পাওয়া ৫ মার্কিন নাগরিক কারা?

বন্দীদের মধ্যে তিনজনের নাম প্রকাশ করেছে হোয়াইট হাউস; তারা হলেন–
আল জাজিরা
19 September, 2023, 01:15 pm
Last modified: 19 September, 2023, 01:21 pm
ছবি: রয়টার্স

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বহুল আলোচিত বন্দী বিনিময় চুক্তির অংশ হিসেবে ইরান থেকে ছাড়া পেয়েছেন ৫ মার্কিন নাগরিক। 

বিষয়টি নিশ্চিত করে বাইডেন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সোমবার (১৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের বলেন, মুক্তি পাওয়া পাঁচ আমেরিকান এবং তাদের মার্কিন পরিবারের দুই সদস্য কাতারের রাজধানী দোহায় উদ্দেশ্যে রওনা হয়েছেন।

বন্দীদের মধ্যে তিনজনের নাম প্রকাশ করেছে হোয়াইট হাউস; তারা হলেন– সিয়ামক নামাজি, এমাদ শার্ঘি এবং মোরাদ তাহবাজ।

অন্য দুজনের পরিবার তাদের পরিচয় প্রকাশ করেনি। তবে তাদের মধ্যে একজন বিজ্ঞানী এবং আরেকজন ব্যবসায়ী বলে জানা গেছে। পশ্চিমা সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, এরমধ্যে একজন নারীও রয়েছেন।

চুক্তির অংশ হিসাবে যে মার্কিন নাগরিকরা মুক্তি পেলেন তাদের সম্পর্কে যা জানা গেল–

সিয়ামক নামাজি 

৫১ বছর বয়সী মার্কিন-ইরানি ব্যবসায়ী সিয়ামক নামাজি ২০১৫ সালে তেহরানে পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে ইরনের রেভুলশনারি গার্ডের হাতে আটক হন। এর কয়েক মাস পর, তার অসুস্থ বাবা তার সঙ্গে দেখা করতে গেলে তাকেও আটক করা হয়।

মার্কিন সরকারকে সহযোগিতা এবং  গুপ্তচরবৃত্তির অভিযোগে তাদের দুজনকেই ২০১৬ সালে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

সিয়ামকের বাবা বাকের নামাজি ইরানের একজন সাবেক প্রাদেশিক গভর্নর এবং ইউনিসেফের সাবেক কর্মকর্তা; মার্কিন ও ইরানি উভয় নাগরিকত্বই রয়েছে তার। চিকিৎসার জন্য ২০১৮ সালে তাকে কারাগার থেকে গৃহবন্দী করা হয় এবং ২০২২ সালে তিনি চিকিৎসার উদ্দেশ্যে ইরান ত্যাগ করার সুযোগ পান। 

এমাদ শার্ঘি

২০১৭ সালে, এমাদ শার্ঘি (৫৯) এবং তার স্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ইরানে যান।

ইরানি-আমেরিকান এই ব্যবসায়ীকে ২০১৮ সালে প্রথম গ্রেপ্তার করা হয়। এর আট মাস পর জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি। ইরানের একটি আদালত তাকে গুপ্তচরবৃত্তির অভিযোগ থেকে মুক্তি দিলেও তার ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল ছিল।

২০২০ সালের নভেম্বরে তাকে অন্য একটি আদালত আবারও তলব করে। এবার গুপ্তচরবৃত্তির অভিযোগে ১০ বছরের কারাদণ্ড দেওয়া শার্ঘিকে। 

প্রাথমিকভাবে তাকে কারাবদ্ধ করা না হলেও ২০২১ সালের জানুয়ারিতে ইরান থেকে পালানোর চেষ্টা করার সময় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় ইরানি গণমাধ্যম।

মোরাদ তাহবাজ 

ইরানি-আমেরিকান পরিবেশবাদী মোরাদ তাহবাজকে ২০১৮ সালে আটক করা হয়; তার ব্রিটিশ নাগরিকত্বও রয়েছে।

২০১৯ সালে 'ইরানের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে সমাবেশ ও যোগসাজশ' এবং 'গুপ্তচরবৃত্তির উদ্দেশ্যে মার্কিন শত্রু সরকারের সঙ্গে যোগাযোগের জন্য' ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয় তাকে।
 

Related Topics

টপ নিউজ

বন্দী বিনিময় / ইরান-যুক্তরাষ্ট্র / ইরান / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • ‘বাঙ্কার বাস্টার বোমার নাগালেরও বাইরে’: কোথায় আছে ইরানের অতি-সমৃদ্ধ ইউরেনিয়াম?
  • ওমান উপসাগরে মার্কিন ডেস্ট্রয়ারে হামলার দাবি ইরানের, ‘মিথ্যা’ বলল সেন্টকম
  • মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ত্রুটির কারণেই কুয়েত বিমানবন্দরের ক্ষতি হয়েছে, দাবি ইরানের
  • ট্রাম্পের জন্য বড় ধাক্কা, ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব পাস মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে
  • যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব নিয়ে বাংলাদেশে যে প্রতিক্রিয়া

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]