Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 02, 2026
পাকিস্তানে দুর্ঘটনা-কবলিত কেবল কার থেকে ৮ জনকে উদ্ধারে অভিযান চলছে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
22 August, 2023, 07:55 pm
Last modified: 22 August, 2023, 08:44 pm

Related News

  • পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু
  • পাকিস্তানে ধর্মীয় বিষয়ে ‘আপত্তিকর’ সম্প্রচারের অভিযোগে জিও নিউজের লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত
  • প্রথমবারের মতো অপারেশন সিন্দুরে নিহত ৬ সেনাসদস্যের নাম প্রকাশ করল ভারত
  • হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, আটকে পড়া নাবিকদের উদ্ধার অভিযান স্থগিত করল জাতিসংঘ
  • এভারেস্টে ৩০ বছর ধরে জমে থাকা পর্বতারোহীর দেহাবশেষ উদ্ধারে অভিযানে নামছে ভারত

পাকিস্তানে দুর্ঘটনা-কবলিত কেবল কার থেকে ৮ জনকে উদ্ধারে অভিযান চলছে

স্থানীয় পুলিশের একজন কর্মকর্তা মোহাম্মদ আমজাদ জানান, উদ্ধার অভিযানে এপর্যন্ত চারটি হেলিকপ্টার অংশ নিয়েছে। কিন্তু, প্রতিবারই চেষ্টা ব্যর্থ হয়েছে। 
টিবিএস ডেস্ক
22 August, 2023, 07:55 pm
Last modified: 22 August, 2023, 08:44 pm

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি গিরিখাদের ওপর দুর্ঘটনা কবলিত একটি কেবল কার থেকে ছয় শিশু ও দুজন প্রাপ্তবয়স্ককে উদ্ধার তৎপরতায় সেনাবাহিনী অংশ নিচ্ছে। খবর বিবিসির

শিশুদের বয়স ১০ থেকে ১৬ বছরের মধ্যে। একজন শিশুর হৃদযন্ত্রের সমস্যা আছে, সে সংজ্ঞা হারিয়েছে।  

জানা যায়, আজ মঙ্গলবার (২২ আগস্ট) আরোহীদের নিয়ে স্থানীয় একটি স্কুলে যাওয়ার সময় কেবল কারবাহী একটি তার ছিঁড়ে যায়। এতে ভারসাম্য হারিয়ে উল্টে যায় কারটি। তবে অপর একটি তারের ওপর ভর থাকায় মাটিতে আছড়ে পড়া থেকে রক্ষা পায়। কর্মকর্তারা জানান, কেবল কারটি এখন মাটি থেকে ২৭৪ মিটার (৯০০ ফুট) উচুতে কাত হয়ে ঝুলে রয়েছে।  

পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এই ঘটনাকে আশঙ্কাজনক বলে উল্লেখ করে উদ্ধারকারীদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। 

সামরিক হেলিকপ্টার কেবল কারটির কাছে পৌঁছেছে। তবে উদ্ধারকাজ খুবই বিপজ্জনক। 

পাকিস্তানের শীর্ষ গণমাধ্যম ডন জানিয়েছে, প্রথম হেলিকপ্টার আসার আগেই অন্তত চার ঘণ্টা ধরে কেবল কারের মধ্যে আটকে ছিলেন আট আরোহী। 

পাখতুনখোয়া প্রদেশের আলাই উপত্যকায় সকাল ৭টায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আটকে থাকা কেবল কারটি দেখতে পেয়ে লাউডস্পিকারের মাধ্যমে স্থানীয় কর্মকর্তাদের বিষয়টি জানান। 

স্থানীয় পুলিশের একজন কর্মকর্তা মোহাম্মদ আমজাদ জানান, উদ্ধার অভিযানে এপর্যন্ত চারটি হেলিকপ্টার অংশ নিয়েছে। কিন্তু, প্রতিবারই চেষ্টা ব্যর্থ হয়েছে। 

আলাই উপত্যকার সহকারী কমিশনার জাওয়াদ হুসেইন বিবিসিকে বলেন, সামরিক হেলিকপ্টার থেকে দড়িতে ঝুলে দুইবার কেবল কারটির কাছে পৌঁছানোর চেষ্টা করেন একজন কমান্ডো। কিন্তু, সে চেষ্টাও সফল হয়নি। 

তবে তিনি জানান যে, হেলিকপ্টার থেকে আটকে পড়া মানুষদের কিছু খাদ্য ও পানীয় দেওয়া সম্ভব হয়েছে।

অকুস্থলে উপস্থিত একজন উদ্ধার-কর্মকর্তা শারিক রিয়াজ খাট্টকের বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, গিরিখাতে দমকা হাওয়া প্রবল হওয়ায় উদ্ধার প্রচেষ্টা জটিল হয়ে পড়েছে। হেলিকপ্টারের রোটরের ব্লেডের বাতাসে কেবল কারের ভারবহনকারী চেয়ার-লিফট আরো অস্থিতিশীল হয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / উদ্ধার অভিযান / কেবল কার দুর্ঘটনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
    প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার
  • বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প
  • ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
    ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

Related News

  • পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু
  • পাকিস্তানে ধর্মীয় বিষয়ে ‘আপত্তিকর’ সম্প্রচারের অভিযোগে জিও নিউজের লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত
  • প্রথমবারের মতো অপারেশন সিন্দুরে নিহত ৬ সেনাসদস্যের নাম প্রকাশ করল ভারত
  • হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, আটকে পড়া নাবিকদের উদ্ধার অভিযান স্থগিত করল জাতিসংঘ
  • এভারেস্টে ৩০ বছর ধরে জমে থাকা পর্বতারোহীর দেহাবশেষ উদ্ধারে অভিযানে নামছে ভারত

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

3
শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
খেলা

প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার

4
বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প

5
৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতি

৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক

6
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]