Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 12, 2026
রাশিয়ার সেনাবাহিনীর কাছে ভারী অস্ত্র সমর্পণের প্রস্তুতি নিচ্ছে ওয়াগনার

আন্তর্জাতিক

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল
27 June, 2023, 07:15 pm
Last modified: 27 June, 2023, 07:24 pm

Related News

  • ইসরায়েলকে বাঁচাতে গিয়ে নিজেদের অস্ত্রভান্ডারই খালি করে ফেলছে যুক্তরাষ্ট্র
  • ট্রাম্পের যুদ্ধের নতুন হুমকিতে ইরানের রাস্তাঘাটে, টেলিভিশনে চলছে অস্ত্রের মহড়া
  • ইরান যুদ্ধে ফুরাচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, চীন-রাশিয়ার সঙ্গে সংঘাত বাধলে পড়তে পারে অপ্রস্তুত অবস্থায়
  • ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে ট্রাম্পের চিঠি
  • ফুরিয়ে আসছে অস্ত্রের মজুত: ইরান সংঘাতে এর প্রভাব কতটা পড়বে?

রাশিয়ার সেনাবাহিনীর কাছে ভারী অস্ত্র সমর্পণের প্রস্তুতি নিচ্ছে ওয়াগনার

এ বাহিনীর অস্ত্রাগারে ভারী অস্ত্রের তালিকায় আছে ট্যাংক, বিমান, হাউটজার, মাল্টিপল-লঞ্চ রকেট সিস্টেম, ও আকাশ প্রতিরক্ষা ব্যাটারি।
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল
27 June, 2023, 07:15 pm
Last modified: 27 June, 2023, 07:24 pm
শনিবার রাশিয়ার রস্তভে ওয়াগনার বাহিনীর ট্যাংক। সামনে লেখা রয়েছে 'সাইবেরিয়া'। ছবি: এপি

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার (২৭ জুন) জানিয়েছে, মার্সেনারি বাহিনী ওয়াগনার গ্রুপ এর ভারী অস্ত্রসমূহ রাশিয়ান সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

এ থেকে ধারণা করা হচ্ছে, হয়তো সামনে স্বায়ত্ত্বশাসিত বাহিনী হিসেবে ওয়াগনার গ্রুপকে ভেঙে ফেলা হতে পারে।

ওয়াগনারকে রাশিয়ার নিয়মিত বাহিনীর অংশ করলে তার ফলে 'এটির সেনাদের যুদ্ধক্ষমতা পুরোপুরি নষ্ট হয়ে যাবে' বলে মন্তব্য করেছেন ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন।

তা সত্ত্বেও, প্রিগোজিন বলেছেন, ওয়াগনার বাহিনী আগামী ৩০ জুন রস্তভের সাউদার্ন মিলিটারি ডিসট্রিক্ট সদরদপ্তরে নিজেদের ভারী অস্ত্রগুলো জমা দেওয়ার পরিকল্পনা করছে।

তবে এখন পর্যন্ত ওয়াগনারের অস্ত্র হাতছাড়া করার প্রস্তুতির কোনো লক্ষণ দেখা যায়নি। এ বাহিনীর অস্ত্রাগারে ভারী অস্ত্রের তালিকায় আছে ট্যাংক, বিমান, হাউটজার, মাল্টিপল-লঞ্চ রকেট সিস্টেম, ও আকাশ প্রতিরক্ষা ব্যাটারি।

এর আগে সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কোর বিরুদ্ধে বিদ্রোহে অংশ নেওয়া ওয়াগনার সেনারা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কিংবা অন্য নিরাপত্তা এজেন্সির সঙ্গে চুক্তি করে যোগদান করতে পারবেন।

পুতিনের একাধিক প্রস্তাবে আরও বলা হয়, বাকি সেনারা চাইলে রাশিয়ায় তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারবেন। অথবা কেউ যদি রাশিয়ায় ফিরতে না চান, তাহলে প্রতিবেশী মিত্র দেশ বেলারুশেও চলে যেতে পারবেন।

এর আগে শনিবার (২৪ জুন) বিদ্রোহের উদ্দেশ্যে মস্কো অভিমুখে যাত্রা শুরু করেছিল ওয়াগনার সেনাবহর। তাদের থামাতে এক পর্যায়ে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করে রাশিয়ান সেনাবাহিনী।

পরে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন মস্কোযাত্রা বন্ধ করে বাহিনীকে ঘাঁটিতে ফিরিয়ে নিতে রাজি হন।

মঙ্গলবার সকালে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস জানিয়েছে, এটি ওয়াগনার বিদ্রোহীদের বিরুদ্ধে করা ফৌজদারি মামলাগুলো বন্ধ করেছে।

এছাড়া মঙ্গলবার রাশিয়ার রস্তভ থেকে ওয়াগনারের একটি বিমান বেলারুশের একটি বিমানবন্দরে অবতরণ করে বলে জানা গেছে। তবে ওই বিমানে প্রিগোজিন ছিলেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

রাশিয়ার বিভিন্ন বাহিনীর মধ্যে কেবল ওয়াগনারই গত গ্রীষ্মের পর থেকে যুদ্ধে ইউক্রেনের দিকে অগ্রসর হতে পেরেছে। কয়েক মাস তুমুল লড়াইয়ের পর এটি বাখমুত শহর দখলে নেয়। ওই লড়াইয়ে কয়েক হাজার যোদ্ধা মারা গিয়েছিলেন।

Related Topics

টপ নিউজ

ওয়াগনার গ্রুপ / ভারী অস্ত্র / রাশিয়ান সেনাবাহিনী / অস্ত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
    ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
  • পুনিল ঘোষ কেবিন।
    পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া
  • ১৯৮৬ সালে ফিলশনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ৪০ বছর টিকে ছিল ‘এ২৩এ’। এটি ছিল বিশ্বের বৃহত্তম এবং অ্যান্টার্কটিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী হিমশৈলগুলোর একটি। ছবি: উইকিমিডিয়া কমন্স
    ভারতের গোয়ার চেয়েও বড়, রাশিয়ার চেয়েও প্রাচীন—৪০ বছর পর হারিয়ে গেল বিশ্বের বৃহত্তম হিমশৈল ‘এ২৩এ’
  • টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের (টিপিএস) আওতায় থাকা অভিবাসীদের পক্ষে গত বৃহস্পতিবার সান ডিয়েগোতে আয়োজিত সমাবেশ। ছবি: এপি
    কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র
  • ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
    ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
  • চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। ছবি: সংগৃহীত
    বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত ৯.২৮ লাখ মানুষ 

Related News

  • ইসরায়েলকে বাঁচাতে গিয়ে নিজেদের অস্ত্রভান্ডারই খালি করে ফেলছে যুক্তরাষ্ট্র
  • ট্রাম্পের যুদ্ধের নতুন হুমকিতে ইরানের রাস্তাঘাটে, টেলিভিশনে চলছে অস্ত্রের মহড়া
  • ইরান যুদ্ধে ফুরাচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, চীন-রাশিয়ার সঙ্গে সংঘাত বাধলে পড়তে পারে অপ্রস্তুত অবস্থায়
  • ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে ট্রাম্পের চিঠি
  • ফুরিয়ে আসছে অস্ত্রের মজুত: ইরান সংঘাতে এর প্রভাব কতটা পড়বে?

Most Read

1
ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
বাংলাদেশ

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার

2
পুনিল ঘোষ কেবিন।
ফিচার

পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া

3
১৯৮৬ সালে ফিলশনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ৪০ বছর টিকে ছিল ‘এ২৩এ’। এটি ছিল বিশ্বের বৃহত্তম এবং অ্যান্টার্কটিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী হিমশৈলগুলোর একটি। ছবি: উইকিমিডিয়া কমন্স
আন্তর্জাতিক

ভারতের গোয়ার চেয়েও বড়, রাশিয়ার চেয়েও প্রাচীন—৪০ বছর পর হারিয়ে গেল বিশ্বের বৃহত্তম হিমশৈল ‘এ২৩এ’

4
টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের (টিপিএস) আওতায় থাকা অভিবাসীদের পক্ষে গত বৃহস্পতিবার সান ডিয়েগোতে আয়োজিত সমাবেশ। ছবি: এপি
আন্তর্জাতিক

কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

5
ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
অর্থনীতি

ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা

6
চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত ৯.২৮ লাখ মানুষ 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]