Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
আমাজনে বিমান দুর্ঘটনার ৪০ দিন পর জীবিত উদ্ধার করা হলো আটকে পড়া শিশুদের

আন্তর্জাতিক

বিবিসি
10 June, 2023, 04:10 pm
Last modified: 10 June, 2023, 04:25 pm

Related News

  • ২০০৯ সালের বিমান দুর্ঘটনা: অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের দায়ে এয়ার ফ্রান্স ও এয়ারবাসকে দোষী সাব্যস্ত 
  • পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া
  • কলম্বিয়ায় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত অন্তত ৬৬, আহত বহু
  • বলিভিয়ায় টাকাভর্তি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জন নিহত

আমাজনে বিমান দুর্ঘটনার ৪০ দিন পর জীবিত উদ্ধার করা হলো আটকে পড়া শিশুদের

বিবিসি
10 June, 2023, 04:10 pm
Last modified: 10 June, 2023, 04:25 pm
ছবি: রয়টার্স

কলম্বিয়ার আমাজন বনে বিমান দুর্ঘটনার ৪০ দিন পর চার শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া চার শিশুই ভাইবোন। তাদের বয়স ১৩, নয়, চার এবং এক। শিশুদের উদ্ধারের ঘটনাকে 'পুরো দেশের জন্য আনন্দের' বলে মন্তব্য করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো ।

গত ১ মে জঙ্গলে শিশুদের বহন করা ছোট বিমান বিধ্বস্ত হলে তাদের মা ও দুই পাইলট নিহত হন। নিখোঁজ শিশুদের উদ্ধারে বিশাল অভিযান পরিচালনা হয়। কয়েক ডজন সেনা সদস্য ও স্থানীয় লোকজন এতে যুক্ত ছিল। 

প্রেসিডেন্ট শিশুদের খুঁজে পাওয়াকে একটি 'জাদুকরি দিন' আখ্যা দিয়ে বলেন, তারা একা ছিল। তারা নিজেরাই বেঁচে থাকার এমন উদাহরণ তৈরি করেছে, যা ইতিহাস হয়ে থাকবে। এই শিশুরা এখন কলম্বিয়ার সন্তান, শান্তির দূত। 

প্রেসিডেন্ট পেট্রো একটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে, সেনাবাহিনী ও আদিবাসী সম্প্রদায়ের লোকজন ৪০ দিন ধরে নিখোঁজ থাকা শিশুদের যত্ন নিচ্ছেন। উদ্ধারকারীদের একজন ছোট শিশুটির মুখে বোতল ধরে রেখেছেন, আরেকজন চামচ দিয়ে মগ থেকে অন্য শিশুকে খাওয়াচ্ছেন।

কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, বাচ্চাদের জঙ্গলের বিশাল গাছের উপরে থাকা হেলিকপ্টারে এয়ারলিফ্ট করে উঠানো হচ্ছে। 

প্রেসিডেন্ট পেট্রো জানান, শিশুরা চিকিৎসা নিচ্ছে। শিশুদের দাদার সঙ্গে কথা হয়েছে। তিনি বলেন, জঙ্গল 'মা' তাদের ফিরিয়ে দিয়েছেন। 

শিশুদের রাজধানী বোগোতায় নিয়ে যাওয়া হয়। পরবর্তী চিকিৎসার জন্য তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। 

দুর্ঘটনার দিন সেসনা ২০৬ বিমানে চড়ে শিশু ও তাদের মা আমাজোনাস প্রদেশের আরাকুয়ারা থেকে সান হোসে দেল গুয়াভিয়ারে যাচ্ছিলেন। এ সময় বিমানের ইঞ্জিন বিকল হয়ে যায়। 

সেনাবাহিনী দুর্ঘটনাস্থলে তিনজন প্রাপ্তবয়স্কের মৃতদেহ খুঁজে পায়। কিন্তু দেখা যাচ্ছে, শিশুরা ধ্বংসস্তূপ থেকে পালিয়ে গেছে এবং সাহায্যের জন্য জঙ্গলে ঘুরে বেড়িয়েছে।

শিশুদের উদ্ধারে ব্যাপক অনুসন্ধান চালানো হয়। মে মাসে উদ্ধারকারীরা শিশুর পানীয়ের বোতল, একজোড়া কাঁচি, একটি চুলের বাঁধন ও একটি অস্থায়ী আশ্রয়সহ শিশুদের রেখে যাওয়া জিনিসগুলো উদ্ধার করেন।

ছোট পায়ের ছাপও আবিষ্কৃত হওয়ায় উদ্ধারকারীরা বিশ্বাস করতে শুরু করেন শিশুরা জঙ্গলে বেঁচে আছে। জঙ্গলটি জাগুয়ার, সাপ ও অন্যান্য প্রাণঘাতী প্রাণীর আবাসস্থল হওয়ায় অন্য শঙ্কাও ছিল। 

শিশুরা হুইটোটো আদিবাসী গোষ্ঠীর। এ সম্প্রদায়ের লোকজন আশা করতে থাকেন, জঙ্গলে টিকে থাকার বিষয়ে তাদের জ্ঞান শিশুদের বেঁচে থাকার আরো ভালো সুযোগ দেবে। 

আদিবাসীরা পরে অনুসন্ধানে যোগ দেন। হেলিকপ্টারগুলো হুইটোটো ভাষায় রেকর্ড করা শিশুদের দাদির একটি বার্তা সম্প্রচার করতে থাকে। সে বার্তায় শিশুদের বেশি ছুটোছুটি করতে নিষেধ করা হয়, যাতে তাদের সহজে উদ্ধার করা যায়। 

গত মাসে কলম্বিয়ার প্রেসিডেন্টের টুইটার থেকে শিশুদের উদ্ধার করা হয়েছে এমন টুইট প্রকাশিত হলে সমালোচনা শুরু হয়। পরে সে টুইট মুছে দেন প্রেসিডেন্ট। তিনি জানান, নিশ্চিত না হয়েই কলম্বিয়ার শিশুকল্যাণ সংস্থার তথ্য পেয়ে তার কার্যালয় টুইট করে বসে।

Related Topics

টপ নিউজ

বিমান দুর্ঘটনা / কলম্বিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ২০০৯ সালের বিমান দুর্ঘটনা: অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের দায়ে এয়ার ফ্রান্স ও এয়ারবাসকে দোষী সাব্যস্ত 
  • পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া
  • কলম্বিয়ায় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত অন্তত ৬৬, আহত বহু
  • বলিভিয়ায় টাকাভর্তি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জন নিহত

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]