Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
ইমরানকে গ্রেপ্তার ‘বেআইনি’, অবিলম্বে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
11 May, 2023, 07:25 pm
Last modified: 11 May, 2023, 08:34 pm

Related News

  • যে কারণে পাকিস্তানের সিন্ধু প্রদেশে শিশুদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ
  • বাংলাদেশে বন্যা ও পাহাড় ধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক 
  • জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশ-পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক: নিরাপত্তা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা  
  • পাকিস্তানের করাচি উপকূলে ৫ আরোহীসহ মালবাহী বিমান নিখোঁজ
  • চলতি বছর পাকিস্তানে উচ্চশিক্ষায় ৩,৮০০ বাংলাদেশি শিক্ষার্থীর আবেদন

ইমরানকে গ্রেপ্তার ‘বেআইনি’, অবিলম্বে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

আজ বৃহস্পতিবার (১১ মে) প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল, বিচারপতি মোহাম্মদ আলী মাজহার ও বিচারপতি আতহার মিনাল্লাহ'র সমন্বিত সুপ্রিম কোর্ট বেঞ্চ এ আদেশ দেন।  
টিবিএস ডেস্ক
11 May, 2023, 07:25 pm
Last modified: 11 May, 2023, 08:34 pm

ফাইল ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারকে 'বেআইনি' ঘোষণা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। তাকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। খবর দ্য ডনের 

আজ বৃহস্পতিবার (১১ মে) প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল, বিচারপতি মোহাম্মদ আলী মাজহার ও বিচারপতি আতহার মিনাল্লাহ'র সমন্বিত সুপ্রিম কোর্ট বেঞ্চ এই আদেশ দেন।  

রায়ে দেশটির সর্বোচ্চ আদালত বলেন, ইমরান খানকে পুলিশের গেস্টহাউসেই রাখতে হবে। তবে বন্দি হিসেবে নয়, অতিথি হিসেবে। সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে ইসলামাবাদ পুলিশকেও নির্দেশ দেওয়া হয়। 

প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল সরকারের প্রতি ইমরানের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার নির্দেশ দেন। 

এর আগে এদিন ইমরান খানের গ্রেপ্তারের বৈধতা নিয়ে শুনানিতে অংশ নেন বিচারপতিদের তিন সদস্যের এই বেঞ্চ। শুনানি চলাকালে এক পর্যায়ে এক ঘণ্টার মধ্যে ইমরান খানকে আদালতে হাজির করতে নির্দেশ দেওয়া হয়। 

প্রধান বিচারপতি এসময় বলেছিলেন, আদালত বিষয়টিকে 'ব্যাপক গুরুত্ব-সহকারে দেখছে' এবং 'আজ একটি যথাযথ রায় দেওয়া হবে'। 

এরপর স্থানীয় সময় বিকেল ৫:৪৫ নাগাদ তাকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে আদালতে হাজির করা হয়। আদালত চত্বরে উপস্থিত দেশটির শীর্ষ গণমাধ্যম দ্য ডনের প্রতিবেদক জানান, বিচারকদের প্রবেশের জন্য নির্দিষ্ট ফটক দিয়ে ইমরান খানকে সুপ্রিম কোর্টে আনা হয়। 

তাকে নিয়ে আসার আগে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়। পুলিশ ও আধা-সামরিক বাহিনীর রেঞ্জার্সের বিপুল সংখ্যক সদস্য আদালত চত্বরে অবস্থান নেয়। 

শুনানি চলছিল সুপ্রিম কোর্টের ১ নং বিচারকক্ষে, যেসব আইনজীবী ও সাংবাদিক সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন – তাদের ব্যতীত আর কাউকে এসময়ে আদালতে প্রবেশ করতে দেওয়া হয়নি। 

নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে দেখতে সেখানে ইসলামাবাদ পুলিশের ডিআইজি (নিরাপত্তা) রয়েছেন বলেও পাকিস্তানের কিছু গণমাধ্যম জানায়।

এর আগে গত মঙ্গলবার (৯ মে) ইসলামাবাদ হাইকোর্টে দুটি মামলার শুনানিতে অংশ নিতে এসেছিলেন পিটিআই দলের চেয়ারম্যান ইমরান খান, আর তখনই আদালত চত্বর থেকে তাকে আটক করে এলিট ফোর্স- পাকিস্তান রেঞ্জার্স।

ন্যাশনাল অ্যাকাউন্ট্যাবিলিটি ব্যুরোর এক দুর্নীতির মামলায় পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

ইমরান খানকে গ্রেপ্তারের পর থেকেই দেশব্যাপী সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। অগ্নিগর্ভ রূপ নেয় পরিস্থিতি। বিক্ষুদ্ধ জনতা পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী সংগঠন- সেনাবাহিনীর বিরুদ্ধে ফুঁসে ওঠে। 

নিরাপত্তা বাহিনীর সাথে ইমরানের সমর্থকদের রাজপথে সংঘর্ষও হয়। এতে অনেকেই হতাহত হয়েছেন। 

তবে আজ বৃহস্পতিবার আদালত প্রাঙ্গণে সমর্থকদের শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান ইমরান। তিনি বলেন, 'আমরা শুধু দেশে নির্বাচন চাই, কোনো নৈরাজ্য চাই না'। 

Related Topics

টপ নিউজ

ইমরান খান / পাকিস্তান / মুক্তির নির্দেশ / সুপ্রিম কোর্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • ফাইল ছবি: সংগৃহীত
    শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক
  • ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
    ৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা
  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    ডলারের দাম আবার কেন বাড়ছে?

Related News

  • যে কারণে পাকিস্তানের সিন্ধু প্রদেশে শিশুদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ
  • বাংলাদেশে বন্যা ও পাহাড় ধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক 
  • জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশ-পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক: নিরাপত্তা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা  
  • পাকিস্তানের করাচি উপকূলে ৫ আরোহীসহ মালবাহী বিমান নিখোঁজ
  • চলতি বছর পাকিস্তানে উচ্চশিক্ষায় ৩,৮০০ বাংলাদেশি শিক্ষার্থীর আবেদন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

3
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক

5
ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা

6
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম আবার কেন বাড়ছে?

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]