Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
সোনিয়া গান্ধীর আত্মীয়ের জমি দখল করেছিলেন আতিক আহমেদ, দাবি প্রতিবেদনে

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
22 April, 2023, 12:35 pm
Last modified: 22 April, 2023, 12:38 pm

Related News

  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • পঞ্চগড় সীমান্তে পুশ ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য
  • পুশ-ইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সাথে আনসার-ভিডিপি মোতায়েন
  • ২৪ ঘণ্টায় ভারতের ৮ পুশইন ঠেকালো বিজিবি

সোনিয়া গান্ধীর আত্মীয়ের জমি দখল করেছিলেন আতিক আহমেদ, দাবি প্রতিবেদনে

উল্লেখ্য, বিএসপি বিধায়ক রাজু পাল হত্যার প্রধান সাক্ষী উমেশ পাল হত্যা মামলাসহ ১০০টিরও বেশি ফৌজদারি মামলায় অভিযুক্ত ছিলেন আতিক আহমেদ।
হিন্দুস্তান টাইমস
22 April, 2023, 12:35 pm
Last modified: 22 April, 2023, 12:38 pm
আতিক আহমেদ। ছবি: পিটিআই

মাফিয়া থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা আতিক আহমেদের হত্যাকাণ্ড নিয়ে বিগত কয়েকদিন ধরে তোলপাড় হচ্ছে ভারতীয় রাজনীতিতে। বিরোধী দলগুলো ক্রমাগত উত্তরপ্রদেশের যোগী সরকারকে তোপ দেগেছে এই নিয়ে। এরই মধ্যে এলাহাবাদ বা প্রয়াগরাজে এক কংগ্রেস নেতা আতিক আহমেদের কবরে জাতীয় পতাকা চাপিয়ে বিতর্কে জড়িয়েছেন। দল থেকে বহিষ্কৃত হয়েছেন তিনি। এই সবের মাঝেই এবার এক প্রতিবেদনে দাবি করা হল, সোনিয়া গান্ধীর এক আত্মীয়র জমি জোর করে দখল করেছিলেন আতিক। সমাজবাদী পার্টির সাংসদ থাকাকালীন এই কাজ করেছিল আতিক। সেই সময় উত্তরপ্রদেশের ক্ষমতাতেও ছিল সমাজবাদী পার্টি।

উল্লেখ্য, দীর্ঘদিন বিধায়ক থাকার পর সমাজবাদী পার্টির টিকিটে ফুলপুর কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন আতিক। এই ফুলপুর কেন্দ্র থেকেই এককালে সাংসদ নির্বাচিত হয়েছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। এদিকে প্রতিবেদন অনুযায়ী, সাংসদ থাকাকালীন ২০০৭ সালে গান্ধীদের আত্মীয়র জমি জবরদখল করেছিলেন আতিক। 

জানা গেছে, প্রয়াগরাজের সিভিল লাইন্সে অবস্থিত বীরা গান্ধীর নামে থাকা জমিই আতিক জোরপূর্বক দখল করেছিলেন। নিজের গুণ্ডাবাহিনীকে কাজে লাগিয়ে এই জমি দখল করেছিলেন তৎকালীন সাংসদ। উল্লেখ্য, সোনিয়া গান্ধীর শ্বশুর ফিরোজ গান্ধীর পরিবারের সদস্য বীরা। জমি জবরদখল হওয়ার পর বীরা রাজ্য সরকার এবং স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিলেন। তবে তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

রাজ্য সরকারের সাহায্য না পেয়ে বীরা গান্ধী বিষয়টি জানিয়েছিলেন সোনিয়াকে। সেই সময় কংগ্রেস প্রধান তথা ইউপিএ চেয়ারপার্সন ছিলেন তিনি। পরে সোনিয়া গান্ধীর হস্তক্ষেপে এই জমি রক্ষা করা সম্ভব হয়েছিল। আতিক পরে সেই সম্পত্তি ফিরিয়ে দিয়েছিলেন বীরা গান্ধীকে। 

এই ঘটনার সময় রীতা বহুগুণা যোশী ছিলেন উত্তরপ্রদেশ কংগ্রেসের প্রধান। তিনি টাইমস অফ ইন্ডিয়াকে জানান, সোনিয়া গান্ধী তাঁকে বিষয়টি দেখতে বলেছিলেন। এদিকে, এ বিষয়ে ইন্ডিয়া টুডে গ্রুপকে আইজি লালজি শুক্লা বলেন, "জায়গাটি ছিল প্যালেস টকিজের পেছনে। আতিক জমিটি দখল করতে চেয়েছিল। সে এটাকে একটা পরীক্ষামূলক প্রচেষ্টা হিসেবে দেখছিল। যদি সে এই কাজে সফল হত, তাহলে সে বীরা গান্ধীর পরিবারের মালিকানাধীন অন্যান্য জমিও দখল করত।"

প্রসঙ্গত, আতিক বিএসপি বিধায়ক রাজু পাল হত্যার প্রধান সাক্ষী উমেশ পাল হত্যা মামলাসহ ১০০টিরও বেশি ফৌজদারি মামলায় অভিযুক্ত ছিলেন। আতিক আহমদ এবং তার ভাই আশরাফকে সম্প্রতি তিনজন লোক গুলি করে হত্যা করে এক হাসপাতালে। পুলিশকর্মীরা দুই ভাইকে মেডিকেল চেক-আপের জন্য প্রয়াগরাজের একটি হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন, সেই সময় ঘটনাটি ঘটে।

 

Related Topics

টপ নিউজ

ভারত / ভারতীয় রাজনীতি / গান্ধী / সোনিয়া গান্ধী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • পঞ্চগড় সীমান্তে পুশ ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য
  • পুশ-ইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সাথে আনসার-ভিডিপি মোতায়েন
  • ২৪ ঘণ্টায় ভারতের ৮ পুশইন ঠেকালো বিজিবি

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]