Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
বিশ্বের সবচেয়ে অসুখী দেশে ভারত! যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের চেয়েও পিছিয়ে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
22 March, 2023, 12:15 pm
Last modified: 22 March, 2023, 12:46 pm

Related News

  • ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত; কড়া প্রতিবাদ দিল্লির
  • ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ভারতে সাজাভোগ শেষে তামাবিল দিয়ে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি
  • ভারতীয় নাগরিকদের পুশ-ইনের চেষ্টা বেআইনি ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: গোলাম পরওয়ার
  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ

বিশ্বের সবচেয়ে অসুখী দেশে ভারত! যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের চেয়েও পিছিয়ে

করোনাভাইরাস মহামারিকালে নাগরিকদের মধ্যে সামাজিক সহায়তা ও সংযোগের অভাবকে ভারতের এ বিপর্যয়ের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
টিবিএস ডেস্ক
22 March, 2023, 12:15 pm
Last modified: 22 March, 2023, 12:46 pm
ছবি: ইয়াহু ফাইন্যান্স

প্রতিবছর ২০ মার্চ 'সুখ দিবস' এর প্রাক্কালে সুখী দেশের তালিকা প্রকাশ করে জাতিসংঘ। এবারও তার ব্যতিক্রম হয়নি। সাম্প্রতিক বছরগুলোতে ভারত বরাবরই সবচেয়ে কম সুখী দেশগুলোর মধ্যে রয়েছে। সোমবার ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট-এর প্রকাশিত ২০২৩ সালের সুখী দেশের তালিকায় ১৩৭টি দেশের মধ্যে ১২৬তম স্থান অধিকার করেছে দেশটি। খবর ইয়াহু ফাইন্যান্স এর।

সুখী দেশের তালিকায় নেপাল, চীন, বাংলাদেশ, পাকিস্তানসহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর চাইতেও ভারতের অবস্থান নিচে। শুধু তাই নয়, যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেনের চেয়েও কম সুখী দেশ ভারত।

প্রতিটি দেশের জনসংখ্যার মধ্য থেকে প্রাপ্তবয়স্কদের একটি রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল বা নমুনার জরিপ চালিয়ে তাদের জীবনমান মূল্যায়ন করে গ্যালআপ ওয়ার্ল্ড পোলস। তাদের এই মূল্যায়ন ব্যবহার করেই ২০২০-২০২২ সাল সময়কালের বার্ষিক প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

করোনাভাইরাস মহামারিকালে নাগরিকদের মধ্যে সামাজিক সহায়তা ও সংযোগের অভাবকে ভারতের এ বিপর্যয়ের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মহামারির সময় লকডাউন দেওয়ার ফলে লাখ লাখ ভারতীয় সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। ফলে এসময় তাদের মধ্যে হতাশা ও উদ্বিগ্নতার মাত্রা বৃদ্ধি পায়।

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে সামাজিক সংযোগের অভাব, সেই সঙ্গে বেকারত্ব, উচ্চ মুদ্রাস্ফীতির পরিস্থিতি এবং স্বাস্থ্যসেবা নিয়ে উদ্বিগ্নতা- এই সবকিছু সাধারণ জনগণের মানসিক স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলেছে।

২০২২ সালে গ্যালআপ, মেটা ও একাডেমিক উপদেষ্টাদের পরিচালিত 'স্টেট অব সোশ্যাল কানেকশনস' গবেষণায় বলা হয়েছে, "আশেপাশের বন্ধুবান্ধব-স্বজনদের সঙ্গে ভারতীয়দের দৈনন্দিন মিথস্ক্রিয়া সবচেয়ে কম হলেও, দূরের আত্মীয়স্বজন-বন্ধুবান্ধবের সঙ্গে তাদেরই মিথস্ক্রিয়ার মাত্রা বেশি।" এছাড়াও, ভারতে পরিবার ও সামাজিক সহায়তার মধ্যে উল্লেখযোগ্য কোনো সম্পর্ক ছিল না।

প্রায় ৫৫ শতাংশ ভারতীয় নারী জানিয়েছেন, বিগত সাতদিনে তারা কর্মক্ষেত্রে বা স্কুলে 'কখনোই' বাইরের মানুষের সাথে মিথস্ক্রিয়া করেননি। এমনকি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোও এক্ষেত্রে ভারতীয়দের কাজে আসেনি।   

Related Topics

টপ নিউজ

ভারত / সবচেয়ে অসুখী দেশ / জরিপ / মহামারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত; কড়া প্রতিবাদ দিল্লির
  • ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ভারতে সাজাভোগ শেষে তামাবিল দিয়ে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি
  • ভারতীয় নাগরিকদের পুশ-ইনের চেষ্টা বেআইনি ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: গোলাম পরওয়ার
  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]