Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
পুতিনকে প্রশংসায় ভাসিয়ে, ইউক্রেন সম্পর্কে তেমন কিছু না বলে রাশিয়ার পথে শি জিনপিং

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
20 March, 2023, 02:35 pm
Last modified: 20 March, 2023, 02:40 pm

Related News

  • উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে নীরব চীন; তবে কি জিতলেন কিম জং উন?
  • পুতিনের কাছে বার্তা পৌঁছাতে রুশ ধনকুবের আব্রামোভিচের সঙ্গে বৈঠক করেছিলেন জেলেনস্কি
  • কেন এই সময়ে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন শি জিনপিং?
  • ‘স্নাইপিংয়ের যুগ শেষ’: সস্তা ড্রোনের কাছে যেভাবে কাজ হারাচ্ছেন সামরিক স্নাইপাররা
  • ইউক্রেনের আকাশযুদ্ধ: রাশিয়ার বিরুদ্ধে চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি সুইডেনের তৈরি ‘গ্রিপেন’

পুতিনকে প্রশংসায় ভাসিয়ে, ইউক্রেন সম্পর্কে তেমন কিছু না বলে রাশিয়ার পথে শি জিনপিং

টিবিএস ডেস্ক
20 March, 2023, 02:35 pm
Last modified: 20 March, 2023, 02:40 pm
ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে মস্কো যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ সফরের ওপর তীক্ষ্ণ নজর রাখছে ইউক্রেন ও তার মিত্ররা। খবর দ্য নিউ ইয়র্ক টাইমসের।

তিন দিনের এ সফরকে চীনা সরকার 'শান্তির জন্য সফর' হিসেবে আখ্যা দিয়েছে। 

সোমবার রাশিয়ার উদ্দেশে রওনা দেওয়ার আগে শি জিনপিংয়ের একটি নিবন্ধ প্রকাশিত হয়। সেখানে জিনপিং চীন ও রাশিয়ার মধ্যকার সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন। অন্যদিকে ইউক্রেন সম্পর্কে তেমন কিছুই বলেননি। নিবন্ধের শেষ দিকে মাত্র এক অনুচ্ছেদ বরাদ্দ রেখেছেন ইউক্রেন যুদ্ধের জন্য।

যুদ্ধ বন্ধের প্রচেষ্টার বিষয়ে জিনপিং লিখেছেন, 'জটিল সমস্যার সহজ সমাধান নেই।'

জিনপিং আরও লিখেছেন, তিনি আত্মবিশ্বাসী যে 'সমমর্যাদার, যৌক্তিক ও প্রায়োগিক সংলাপ ও পরামর্শ নিশ্চয়ই এই সংকট নিরিসনের কার্যকরী উপায় বের করতে পারবে।'

রাশিয়া ও ব্যক্তিগতভাবে পুতিনের সঙ্গে সম্পর্ক নিয়ে বেশি উৎসাহ দেখা গেছে জিনপিংয়ের লেখায়।

তিনি লিখেছেন, 'গত ১০ বছরে আমি আটবার রাশিয়া সফর করেছি। প্রতিবার উত্তেজনার সাথে রওনা গিয়েছি এবং দারুণ ফল নিয়ে ফিরেছি। প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে চীন-রাশিয়া সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। চীন-রাশিয়ার মৈত্রী দীর্ঘ চড়াই-উৎরাই পাড়ি দিয়েছে এবং এ সম্পর্ক অবশ্যই আরও দীর্ঘস্থায়ী হতে হবে।'

এ সফরে সোমবার পুতিন ও জিনপিং একান্ত বৈঠক করার পাশাপাশি সাংবাদিকদের সঙ্গে কথাও বলবেন। মঙ্গলবার জিনপিং রাশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সভা করবেন। এছাড়া একটি আলোচনা ও ক্রেমলিনে রাষ্ট্রীয় ডিনারে অংশ নেবেন।

রোববার এক নিবন্ধে পুতিন লিখেছেন, চীনের সঙ্গে রাশিয়ার 'দ্বিপাক্ষিক সহযোগিতা' আরও বাড়বে বলে আশা করছেন তিনি। 

চীন গত মাসে যুদ্ধে সমাপ্তি টানার আহ্বান জানিয়েছে। অন্যদিকে মার্কিন কর্মকর্তারা বলেছেন, চীন রাশিয়াকে ইউক্রেনে ব্যবহারের জন্য অস্ত্র দেওয়ার কথা ভাবছে। যদিও এ দাবি চীন প্রত্যাখ্যান করেছে।

চীনা কর্মকর্তারা জিনপিংকে যুদ্ধে শান্তি চুক্তি করায় মধ্যস্থতাকারীর ভূমিকায় আনতে চাইছেন। যদিও পশ্চিমা নেতারা এ ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন।

ক্রমেই রাশিয়ার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হয়ে ওঠা চীন ইউক্রেন যুদ্ধের সমালোচনা কিংবা এর সমর্থনে কিছু বলেনি। গত সেপ্টেম্বরে পুতিন চীনের এই 'ভারসাম্যপূর্ণ অবস্থানের' প্রশংসা করেন।

পুতিন লিখেছেন, বর্তমানে প্রকৃতপক্ষে রুশ-চীনা সম্পর্কই আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার ভিত্তিপ্রস্তর।

Related Topics

টপ নিউজ

শি জিনপিং / পুতিন / রাশিয়া-চীন / ইউক্রেন যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে নীরব চীন; তবে কি জিতলেন কিম জং উন?
  • পুতিনের কাছে বার্তা পৌঁছাতে রুশ ধনকুবের আব্রামোভিচের সঙ্গে বৈঠক করেছিলেন জেলেনস্কি
  • কেন এই সময়ে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন শি জিনপিং?
  • ‘স্নাইপিংয়ের যুগ শেষ’: সস্তা ড্রোনের কাছে যেভাবে কাজ হারাচ্ছেন সামরিক স্নাইপাররা
  • ইউক্রেনের আকাশযুদ্ধ: রাশিয়ার বিরুদ্ধে চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি সুইডেনের তৈরি ‘গ্রিপেন’

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]