Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
জেলেনস্কিকে বাখমুত থেকে হটে যেতে বললেন ওয়াগনারপ্রধান প্রিগোজিন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
03 March, 2023, 05:15 pm
Last modified: 04 March, 2023, 04:07 pm

Related News

  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • ‘স্নাইপিংয়ের যুগ শেষ’: সস্তা ড্রোনের কাছে যেভাবে কাজ হারাচ্ছেন সামরিক স্নাইপাররা
  • ইউক্রেনের আকাশযুদ্ধ: রাশিয়ার বিরুদ্ধে চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি সুইডেনের তৈরি ‘গ্রিপেন’
  • যুদ্ধ অবসান নিয়ে জেলেনস্কির সঙ্গে মুখোমুখি আলোচনার ‘কোনো অর্থ নেই’: পুতিন
  • যুদ্ধ বন্ধে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি আলোচনার আহ্বান

জেলেনস্কিকে বাখমুত থেকে হটে যেতে বললেন ওয়াগনারপ্রধান প্রিগোজিন

বাখমুতকে ‘কার্যত ঘিরে ফেলা হয়েছে’ উল্লেখ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বাখমুত থেকে হটে যেতে বলেছেন ওয়াগনার গ্রুপের প্রধান। অন্যদিকে রুশ বাহিনীর ক্রমাগত গোলাবর্ষণের মুখে কুপিয়ানস্কের বাসিন্দাদের শহর ছাড়তে বলেছে ইউক্রেন।
টিবিএস ডেস্ক
03 March, 2023, 05:15 pm
Last modified: 04 March, 2023, 04:07 pm
ছবি: সংগৃহীত

খারকিভের কুপিয়ানস্কের বাসিন্দাদের শহরটি ছাড়তে বলেছে ইউক্রেন। গত বছর শহরটি ছেড়ে যাওয়ার পর ফের এর দখল নিতে এগিয়ে যাচ্ছে রাশিয়া। অন্যদিকে বাখমুতকে 'কার্যত ঘিরে ফেলা হয়েছে' উল্লেখ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বাখমুত থেকে হটে যেতে বলেছেন ওয়াগনার গ্রুপের প্রধান। খবর বিবিসির।

যুদ্ধের আগে বাখমুতের জনসংখ্যা ছিল প্রায় ৭০ হাজার। এ শহরের দখল নেওয়া হবে রাশিয়ার জন্য অন্যতম বড় সাফল্য।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রয়টার্সের সাংবাদিকরা ইউক্রেনীয় সেনাদেরকে শহরের পশ্চিমে ট্রেঞ্চ খুঁড়তে দেখেছেন। অন্যদিকে ইউক্রেনীয় ড্রোন ইউনিটের একজন কমান্ডার রয়টার্সকে বলেছেন, তাকে শহর ছাড়তে বলা হয়েছে।

এদিকে রুশ বাহিনীর ক্রমাগত গোলাবর্ষণের কারণে খারকিভের সামরিক কমান্ড আহ্বান জানিয়েছে, কুপিয়ানস্কের বাসিন্দারা যেন শহর ছাড়ে।

গত বছর আক্রমণের শুরুতেই সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র এই শহরটির দখল নেয় রাশিয়া। পরে সেপ্টেম্বরে ইউক্রেন আবার শহরটির নিয়ন্ত্রণ নেয়।

এদিকে ওয়াগনার গ্রুপ বলছে, তাদের বাহিনী বাখমুতকে 'কার্যত ঘিরে ফেলেছে'।

এ সপ্তাহের শুরুর দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বীকার করেন যে—কুপিয়ানস্ক থেকে ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত—বাখমুতের পরিস্থিতি ক্রমেই 'আরও কঠিন হচ্ছে'। 

কুপিয়ানস্কে খারকিভ আঞ্চলিক সামরিক প্রশাসন বলেছে, চারপাশে রাশিয়ার গোলাবর্ষণের কারণে সৃষ্ট 'অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতির' জন্য মানুষজনকে শহর ছাড়তে বলা হয়েছে।

প্রশাসন বলেছে, শহর ছাড়া নাগরিকদের বাসস্থান, খাবার, মানবিক ও চিকিৎসা সহায়তা দেওয়া হবে।

যুদ্ধের আগে কুপিয়ানস্কের জনসংখ্যা ছিল ২৫ হাজার।

দি ইন্সটিটিউট ফর দ্য স্টাডি অভ ওয়ার এ সপ্তাহে বলেছে, রুশ বাহিনী উত্তর-পূর্বের কুপিয়ানস্কে 'সীমিত পরিসরে স্থল আক্রমণ' অব্যাহত রেখেছে। পাশাপাশি এর ৮০ কিলোমিটার দক্ষিণের শহর ক্রেমিনা-তেও আক্রমণ চালিয়ে যাচ্ছে।

কুপিয়ানস্কে একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন আছে। যুদ্ধ শুরুর পর থেকেই শহরটি এর শিকার। প্রথম কয়েক দিনেই রাশিয়া কুপিয়ানস্কের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরের কয়েক মাস শহরটির নিয়ন্ত্রণ রাশিয়ার হাতেই থাকে।

তবে সেপ্টেম্বরে পাল্টা আক্রমণের মাধ্যমে ইউক্রেনীয় বাহিনী শহরটির নিয়ন্ত্রণ ফের নিজেদের হাতে নিয়ে নেয়।

এর প্রায় ছয় মাস পর ফের শহরটি দখলে নিতে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী।

কুপিয়ানস্কের বাসিন্দাদের শহর ছাড়ার আহ্বান পরিস্থিতি খারাপ দিকে যাওয়ারই ইঙ্গিত দিচ্ছে। 

এর মধ্যে তুমুল লড়াই চলছে বাখমুতে। এ লড়াইয়ের মধ্যেই রাশিয়ার ভাড়াটে সৈন্যের দল ওয়াগনার গ্রপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন টেলিগ্রামে পোস্ট করা ভিডিওতে বলেছেন, বাখমুতকে চারপাশ থেকে ঘিরে ফেলে এগিয়ে যাচ্ছে যোদ্ধারা।

জেলেনস্কিকে দেওয়া এক সরাসরি বার্তায় প্রিগোজিন বলেন, ওয়াগনারের ইউনিটগুলো বাখমুতকে 'কার্যত ঘিরে ফেলেছে'। মাত্র একটি সড়ক দখল করা বাকি আছে।

ইউক্রেনের প্রেসিডেন্টকে বাখমুত ছাড়তে বলেন তিনি।
 
Related Topics

টপ নিউজ

ইউক্রেন যুদ্ধ / রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • ‘স্নাইপিংয়ের যুগ শেষ’: সস্তা ড্রোনের কাছে যেভাবে কাজ হারাচ্ছেন সামরিক স্নাইপাররা
  • ইউক্রেনের আকাশযুদ্ধ: রাশিয়ার বিরুদ্ধে চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি সুইডেনের তৈরি ‘গ্রিপেন’
  • যুদ্ধ অবসান নিয়ে জেলেনস্কির সঙ্গে মুখোমুখি আলোচনার ‘কোনো অর্থ নেই’: পুতিন
  • যুদ্ধ বন্ধে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি আলোচনার আহ্বান

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]