Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
আইএমএফ-এর ঋণ পেতে আরও কঠিন শর্ত মানতে হবে পাকিস্তানকে 

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
22 February, 2023, 12:30 pm
Last modified: 22 February, 2023, 02:49 pm

Related News

  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • বিশ্বব্যাংক-আইএমএফের কথায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি করে জন-দুর্ভোগ বাড়িয়েছেন: গোলাম পরওয়ার
  • মোদির পাকিস্তানকে একঘরে করার প্রচেষ্টা যেভাবে ‘বুমেরাং’ হলো
  • ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

আইএমএফ-এর ঋণ পেতে আরও কঠিন শর্ত মানতে হবে পাকিস্তানকে 

আইএমএফ থেকে ঋণ পেতে হলে তাদের নির্ধারিত বেশকিছু শর্ত আগে মেনে দেখাতে হয়। কিন্তু সেসব শর্ত মানতে গিয়েই আরও দুরবস্থা হয়েছে পাকিস্তানের।
হিন্দুস্তান টাইমস
22 February, 2023, 12:30 pm
Last modified: 22 February, 2023, 02:49 pm
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ছবি: সংগৃহীত

আর্থিক সংকট কাটাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ৬.৫ বিলিয়ন ডলার ঋণ আনতে চাইছে পাকিস্তান। কিন্তু ঋণ চাই বললেই তো আর পাওয়া যায় না। আইএমএফ থেকে ঋণ পেতে হলে তাদের নির্ধারিত বেশকিছু শর্ত আগে মেনে দেখাতে হয়। কিন্তু আইএমএফ-এর সেসব শর্ত মানতে গিয়েই আরও দুরবস্থা হয়েছে পাকিস্তানের।

কারণ ঋণ প্রদানের আগে আইএমএফ-এর অর্থনীতিবিদরা কিছু পরামর্শ দেন, যার মাধ্যমে কোনো দুর্বল দেশের খরচের রাশ টেনে ধরা যায় এবং আয় বৃদ্ধি নিশ্চিত করা যায়। ধরা যাক, কোনো দেশ এমনিতেই দুর্বল। তাদের যদি বলা হয় আয় বাড়িয়ে খরচের লাগাম টানতে, তাহলে কী প্রভাব পড়বে? প্রথমেই জনদরদী ভর্তুকিতে কাটছাঁট করা হবে; তারপরে বিভিন্ন সরকারি মাশুল, যেমন- বিদ্যুৎ, জ্বালানি কর ইত্যাদি বাড়িয়ে আয় বাড়ানো হয়। আর তাতেই দেশের সাধারণ জনগণ আরও সঙ্কটের সম্মুখীন হন।

সম্প্রতি পাকিস্তানকে 'দেশ হিসেবে সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করতে' প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে আইএমএফ। আবারও যাতে বিপজ্জনকভাবে ঋণ পুনর্গঠনের প্রয়োজন না হয়, সেজন্য সাবধান হওয়ার সুপারিশ করা হয়েছে।

আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা মূলত দু'টি বিষয়ের উপর জোর দিয়েছেন। প্রথমত, তিনি কর রাজস্ব বাড়ানোর পরামর্শ দিয়েছেন। এর ফলে পাকিস্তানে যারা বেশি পরিমাণে অর্থ উপার্জন করেন, তাদের করও বেশি দিতে হবে।

দ্বিতীয়ত, ভর্তুকি না দিলেও চলবে এমন ব্যক্তিদের ভর্তুকি না দিয়ে, সম্পদের ন্যায্য বন্টনের প্রস্তাব করেছেন তিনি। অর্থাৎ, আর্থিক সঙ্গতি আছে এমন মানুষের পেছনে যেন অযথা টাকা নষ্ট না করে সরকার । 

Related Topics

টপ নিউজ

আইএমএফ / ঋণ / পাকিস্তান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • বিশ্বব্যাংক-আইএমএফের কথায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি করে জন-দুর্ভোগ বাড়িয়েছেন: গোলাম পরওয়ার
  • মোদির পাকিস্তানকে একঘরে করার প্রচেষ্টা যেভাবে ‘বুমেরাং’ হলো
  • ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]