Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
৫০ মাসের বেতনের সমান অর্থ বোনাস!

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট 
09 January, 2023, 07:00 pm
Last modified: 09 January, 2023, 07:07 pm

Related News

  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী
  • ঈদের আগে শ্রমিকদের বেতন, ভাতা ও বোনাস পরিশোধ নিশ্চিতে উদ্যোগ নিয়েছে সরকার
  • ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • এফসি অ্যাকাউন্টে সুদ আয় করতে পারবে শিপিং ও এয়ারলাইন কোম্পানিগুলো
  • কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা

৫০ মাসের বেতনের সমান অর্থ বোনাস!

করোনা মহামারিতে ভোক্তা চাহিদায় ধস নামার পর, বিশ্বব্যাপী সংক্রমণ কমতেই জমে থাকা ভোক্তা চাহিদা বিপুল পণ্যের যোগানকে অপরিহার্য করে তোলে। এই সুবাদে চাঙ্গা হয় শিপিং বা জাহাজে পণ্য পরিবাহী শিল্প। ভোক্তা চাহিদার কল্যাণে এসময় মালবাহনের ভাড়াও বেড়েছে উল্লেখযোগ্য হারে। ফলে বিগত ২০২২ সালে এভারগ্রিন ২০.৭ বিলিয়ন ডলারের বেশি রাজস্ব অর্জন করেছে বলে প্রক্ষেপণ করা হচ্ছে। এটা তাদের ২০২০ সালের মোট রাজস্বের চেয়ে তিনগুণ বেশি। 
টিবিএস রিপোর্ট 
09 January, 2023, 07:00 pm
Last modified: 09 January, 2023, 07:07 pm
সংগৃহীত ছবি

ব্যবসা সফল বছর পার করে, কিছু কর্মীকে বোনাসের জোয়ারে ভাসাচ্ছে তাইওয়ান-ভিত্তিক শিপিং কোম্পানি– এভারগ্রিন মেরিন কর্পোরেশন। খবর ব্লুমবার্গের 

সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে ব্লুমবার্গ নিউজ জেনেছে, কোম্পানিটি কর্মীদের গড়ে ৫০ মাস বা চার বছরের বেতনের সমান বোনাস দিচ্ছে। তবে কর্মীর চাকরির গ্রেড, পদ ইত্যাদির ওপর ভিত্তি করে বোনাসের পরিমাণও কমবেশি হচ্ছে। তাছাড়া, তাইওয়ানে যাদের সাথে চাকরির চুক্তি রয়েছে, শুধুমাত্র তারাই এটি পাচ্ছেন। 

বিপুল অঙ্কের বোনাস দেওয়ার বিষয়টি কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করায়, ওই কর্মকর্তা তার পরিচয় গোপন রাখার শর্তে এসব কথা জানান। 

তবে গত শুক্রবার এক সংবাদ বিবৃতিতে এভারগ্রিন জানায়, বছর শেষে কর্মী ও কোম্পানির বার্ষিক পারফরম্যান্সের ভিত্তিতেই সবসময় বোনাস দেওয়া হয়। এই বিষয়ে সেসময় বিস্তারিত কিছু জানানো হয়নি। 

করোনা মহামারিতে ভোক্তা চাহিদায় ধস নামার পর, বিশ্বব্যাপী সংক্রমণ কমতেই জমে থাকা ভোক্তা চাহিদা বিপুল পণ্যের যোগানকে অপরিহার্য করে তোলে। এই সুবাদে চাঙ্গা হয় শিপিং বা জাহাজে পণ্য পরিবাহী শিল্প। ভোক্তা চাহিদার কল্যাণে এসময় মালবাহনের ভাড়াও বেড়েছে উল্লেখযোগ্য হারে। ফলে বিগত ২০২২ সালে এভারগ্রিন ২০.৭ বিলিয়ন ডলারের বেশি রাজস্ব অর্জন করেছে বলে প্রক্ষেপণ করা হচ্ছে। এটা তাদের ২০২০ সালের মোট রাজস্বের চেয়ে তিনগুণ বেশি। 

২০২১ সালে সুয়েজ খালে এভারগ্রিন মেরিনের একটি জাহাজ আটকা পড়ে। এই ঘটনায় কিছুদিনের জন্য বিশ্ববাণিজ্যের অন্যতম ধমনী এই নৌপথে জাহাজ চলাচল বন্ধ ছিল। এতে পুরো বিশ্বের সরবরাহ চক্রেই ব্যাঘাত ঘটে। এসব ধাক্কা কাটিয়ে এখন সর্বোচ্চ ৫২ মাসের বেতনের সমান বোনাস দিচ্ছে তারা। গত সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানিয়েছে, তাইপে ইকোনমিক ডেইলি নিউজ। তাদের প্রতিবেদন অনুসারে, গত ৩০ ডিসেম্বর কিছু কর্মী ৬৫ হাজার ডলারের বেশি পেমেন্ট পেয়েছেন। তবে গণমাধ্যমটি তাদের সংবাদের সূত্র জানায়নি সেসময়। 

এভারগ্রিনের সব কর্মীই অবশ্য এতটা ভাগ্যবান নন। কোম্পানির সাংহাই- ভিত্তিক কর্মীদের অভিযোগ, তাদের মাসিক বেতনের পাঁচ বা আটভাগের একভাগ বোনাস দিয়ে চরম বৈষম্য করা হয়েছে। চীনের গণমাধ্যম কাইশিন স্থানীয় কর্মীদের বরাত দিয়ে এতথ্য জানায়। 

Related Topics

টপ নিউজ

এভারগ্রিন মেরিন কর্পোরেশন / বোনাস / শিপিং কোম্পানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো
  • হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
    হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ছবি: সংগৃহীত
    বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো
  • উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

Related News

  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী
  • ঈদের আগে শ্রমিকদের বেতন, ভাতা ও বোনাস পরিশোধ নিশ্চিতে উদ্যোগ নিয়েছে সরকার
  • ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • এফসি অ্যাকাউন্টে সুদ আয় করতে পারবে শিপিং ও এয়ারলাইন কোম্পানিগুলো
  • কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা

Most Read

1
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

2
খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো

3
হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
খেলা

হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

5
ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো

6
উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
খেলা

ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]