Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 28, 2026
এফসি অ্যাকাউন্টে সুদ আয় করতে পারবে শিপিং ও এয়ারলাইন কোম্পানিগুলো

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
24 May, 2026, 08:25 pm
Last modified: 24 May, 2026, 08:28 pm

Related News

  • ব্যক্তিগত ঋণের মেয়াদ বাড়িয়ে ৮ বছর করল বাংলাদেশ ব্যাংক, ভোক্তা ঋণের সীমা শিথিল
  • ডিজিটাল লেনদেনের প্রসারে বাংলাদেশ ব্যাংকের ক্যাম্পেইন: ১ জুলাই থেকে বাধ্যতামূলক হচ্ছে ‘বাংলা কিউআর’
  • বাংলাদেশে শাখা খুলতে আগ্রহী জাপানের এমইউএফজি ব্যাংক
  • সংকটে থাকা ব্যাংকগুলোকে ৭৫,৯০৩ কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক
  • ক্রমবর্ধমান চাপের মুখে ব্যাংকখাত রক্ষায় ২১.৬৮ লাখ কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

এফসি অ্যাকাউন্টে সুদ আয় করতে পারবে শিপিং ও এয়ারলাইন কোম্পানিগুলো

বাংলাদেশি শিপিং কোম্পানি ও এয়ারলাইন্সসমূহের বিশ্বব্যাপী কার্যক্রম থেকে ক্রমবর্ধমান আয় বিবেচনা করে—তাদের মাধ্যমে দেশে রেমিট্যান্স প্রবাহকে উৎসাহিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টিবিএস রিপোর্ট
24 May, 2026, 08:25 pm
Last modified: 24 May, 2026, 08:28 pm

বিশ্বব্যাপী পরিচালন কার্যক্রম থাকা বাংলাদেশি শিপিং কোম্পানি এবং এয়ারলাইনগুলো—এখন থেকে তাদের ফরেন কারেন্সি (এফসি) বা বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্টের উদ্বৃত্ত অর্থ সংশ্লিষ্ট অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোতে সুদ বা মুনাফাযোগ্য মেয়াদি আমানত হিসেবে রাখতে পারবে। কেন্দ্রীয় ব্যাংকের এক নতুন নির্দেশনায় এই তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশি শিপিং কোম্পানি ও এয়ারলাইন্সসমূহের বিশ্বব্যাপী কার্যক্রম থেকে ক্রমবর্ধমান আয় বিবেচনা করে—তাদের মাধ্যমে দেশে রেমিট্যান্স প্রবাহকে উৎসাহিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রোববার (২৪ মে) বাংলাদেশ ব্যাংক এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, এসব কোম্পানির বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্টের স্থিতি বা ব্যালেন্স সংশ্লিষ্ট এডি ব্যাংকগুলোতে অনুমোদিত বৈদেশিক মুদ্রায় 'সুদ/মুনাফা বহনকারী নবায়নযোগ্য বৈদেশিক মুদ্রা মেয়াদী আমানত'(এফসি টার্ম ডিপোজিট) হিসেবে রাখা যাবে। সাধারণ ব্যাংকিং নীতিমালা অনুযায়ী এই ধরনের মেয়াদী আমানতের সময়সীমা নির্ধারিত হবে।

সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রার বিপরীতে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এই আমানতের ওপর সুদ বা মুনাফার হার নির্ধারণ করা যাবে। তবে অর্জিত এই সুদ বা মুনাফা সরাসরি বৈদেশিক মুদ্রায় নেওয়া যাবে না; এটি 'স্পট রেট' অনুযায়ী স্থানীয় মুদ্রা অর্থাৎ বাংলাদেশি টাকায় পরিশোধ করতে হবে।

এর আগে, ২০২৩ সালের ১০ এপ্রিলে জারিকৃত বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, বিশ্বব্যাপী কার্যক্রম পরিচালনাকারী স্থানীয় শিপিং অপারেটর এবং এয়ারলাইনসগুলোকে কেবল তাদের আন্তর্জাতিক পরিচালন ব্যয় মেটানোর জন্য সক্রিয় এফসি অ্যাকাউন্ট খোলার অনুমতি দেওয়া হয়েছিল। তবে ওই নীতিমালায় অতিরিক্ত বৈদেশিক মুদ্রা থেকে কোনো ধরনের বিনিয়োগ রিটার্ন বা মুনাফা পাওয়ার সুযোগ ছিল না, যার ফলে ব্যাংকিং ব্যবস্থায় একটি বড় অংকের বৈদেশিক মুদ্রা অলস পড়ে থাকত।

বর্তমানে মেরিটাইম ও অ্যাভিয়েশন খাতের ধারাবাহিক প্রবৃদ্ধি এবং আন্তর্জাতিক অঙ্গনে এই খাত দুটির পরিধি বাড়ার পরিপ্রেক্ষিতে, কেন্দ্রীয় ব্যাংকের এই সর্বশেষ পদক্ষেপ কোম্পানিগুলোকে অফশোর বা বৈদেশিক আয়ের আরও বেশি অংশ অফিশিয়াল বা বৈধ চ্যানেলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করেছে যে, পূর্ববর্তী ২০২৩ সালের সার্কুলারে উল্লিখিত অন্যান্য সমস্ত প্রাসঙ্গিক নির্দেশনাবলী এবং পরিচালন প্রক্রিয়া অপরিবর্তিত থাকবে। অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে এই নতুন সুবিধার বিষয়টি অবিলম্বে তাদের সংশ্লিষ্ট সকল গ্রাহকদের অবগতির জন্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ব্যাংক / শিপিং কোম্পানি / এয়ারলাইন / এফসি অ্যাকাউন্ট / সুদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  
  • ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল
  • মাহবুব উদ্দিন খোকন। ছবি: স্ক্রিনগ্র্যাব
    ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে, ব্যাংকের সংখ্যাও কমানোর আহ্বান
  • ছবি: সংগৃহীত
    জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   
  • এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ
    এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ

Related News

  • ব্যক্তিগত ঋণের মেয়াদ বাড়িয়ে ৮ বছর করল বাংলাদেশ ব্যাংক, ভোক্তা ঋণের সীমা শিথিল
  • ডিজিটাল লেনদেনের প্রসারে বাংলাদেশ ব্যাংকের ক্যাম্পেইন: ১ জুলাই থেকে বাধ্যতামূলক হচ্ছে ‘বাংলা কিউআর’
  • বাংলাদেশে শাখা খুলতে আগ্রহী জাপানের এমইউএফজি ব্যাংক
  • সংকটে থাকা ব্যাংকগুলোকে ৭৫,৯০৩ কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক
  • ক্রমবর্ধমান চাপের মুখে ব্যাংকখাত রক্ষায় ২১.৬৮ লাখ কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  

2
ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল

3
মাহবুব উদ্দিন খোকন। ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে, ব্যাংকের সংখ্যাও কমানোর আহ্বান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   

5
এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ
খেলা

এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]