Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 02, 2026
নতুন বছরের প্রথম দিনেই বিস্ফোরণে কেঁপে উঠল কিয়েভ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 January, 2023, 11:00 am
Last modified: 01 January, 2023, 02:46 pm

Related News

  • ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • বর্ণিল আয়োজনে দেশজুড়ে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ, ১৪৩৩
  • নববর্ষের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিকেল ৫টার পর প্রবেশ নিষেধ
  • ইসরায়েলের আরাদে ইরানের মিসাইল হামলায় আহত শতাধিক, আশঙ্কাজনক ১১ জন
  • কুয়েতে ইরানের মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী যুবকের মৃত্যু

নতুন বছরের প্রথম দিনেই বিস্ফোরণে কেঁপে উঠল কিয়েভ

পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা এই সর্বশেষ আক্রমণের বেসামরিক হতাহতের সংখ্যা উল্লেখ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে রাশিয়াকে সরিয়ে দেওয়ার আহ্বান করে বলেন যে, “এবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ইচ্ছাকৃতভাবে আবাসিক এলাকাগুলো লক্ষ্যবস্তু করেছে।"
টিবিএস ডেস্ক
01 January, 2023, 11:00 am
Last modified: 01 January, 2023, 02:46 pm

নববর্ষের শুরুতেই মধ্যরাতের কয়েক মিনিট পর ইউক্রেনের রাজধানী কিয়েভ কেঁপে উঠেছে অসংখ্য বিস্ফোরণে। খবর আল জাজিরার।

রবিবার কিয়েভে বিস্ফোরণ ঘটানোর আগে ইউক্রেন জুড়ে কমপক্ষে ২০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যাকে ইউক্রেনীয় কর্মকর্তারা 'নববর্ষের রাতে সন্ত্রাস' বলে অভিহিত করেছেন।

এই নতুন হামলার ফলে সারা দেশজুড়ে এয়ার রেইডের সাইরেন বেজে উঠছে। কিয়েভের অনেক ব্যক্তি তাদের বারান্দায় গিয়ে 'ইউক্রেনের গৌরব! বীরদের গৌরব।' বলে চিৎকার করছে। 

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রামে জানিয়েছেন যে, নতুন বছরের প্রথম বিস্ফোরণগুলো মধ্যরাত পেরিয়ে যাওয়ার প্রায় ৩০ মিনিট পরে শুরু হয়েছিল, দুটো জেলাকে কেন্দ্র করে আক্রমণ শুরু হয়েছিল। তিনি জানান, তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শহরটির সামরিক প্রশাসন জানিয়েছে যে, রাশিয়ার ২৩টি 'এয়ার অবজেক্ট' ধ্বংস করা হয়েছে এবং এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করছে।

এর আগে সন্ধ্যায় রাষ্ট্রপ্রধান ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনীয়রা যুদ্ধে বিজয়ী না হওয়া পর্যন্ত লড়াই করবে, যেটি এখন এর এগারোতম মাসে রয়েছে।

"আমরা লড়াই করেছি এবং লড়াই চালিয়ে যাব। কেবল একটি শব্দের জন্যই: 'বিজয়'। আমি আপনাদের সবাইকে বলতে চাই: ইউক্রেনীয়রা, আপনারা অবিশ্বাস্য! দেখুন আমরা কী করেছি এবং কী করছি!", আবেগঘন ভাষণে জেলেন্সকি বলেন।

"আমরা একটি দল হিসাবে লড়ছি- পুরো দেশে, আমাদের সমস্ত অঞ্চলে। আমি আপনাদের সকলের প্রশংসা করি। আমি ইউক্রেনের প্রতিটি অপরাজেয় অঞ্চলকে ধন্যবাদ জানাতে চাই," জেলেন্সকি যোগ করেন।

রুশ আক্রমণে ভেঙে পড়া বেসামরিক অবকাঠামো; ছবি: এনপিআর

কিয়েভের আগের রাউন্ডের হামলায় হোটেল আলফাভিটো এবং একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল, সাথে অন্তত একজন নিহত এবং অন্তত এক ডজন আহত হয়েছিল। ক্লিটসকো বলেন, আহতদের মধ্যে একজন জাপানি সাংবাদিকও রয়েছেন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

২৩ বছর বয়সী চলচ্চিত্র নির্মাতা ইয়ারোস্লাভ মুটেনকো জানান, তিনি হোটেল আলফাভিটোর কাছে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে বসবাস করেন এবং তিনি নতুন বছরের শুরুতে পার্টিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই তিনি একটি বিস্ফোরণ শুনতে পান। তিনি জানান, অক্টোবরে আগের হামলার সময় এই এলাকায় একই রকম বিস্ফোরণ হয়েছিল, তবে এরকম বিস্ফোরণের মতো বিকট শব্দ ছিল না। হোটেলের সামনের রাস্তায় উদ্ধার কর্মীদের বেষ্টনী তৈরি করতে দেখে তিনি এএফপি বার্তা সংস্থাকে জানান যে, তিনি এখনও এক বন্ধুর বাড়িতে পার্টিতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।

মুটেনকো আরও বলেন, "আমাদের শত্রু রাশিয়ানরা আমাদের শান্তি নষ্ট করতে পারে, কিন্তু তারা আমাদের আত্মাকে ধ্বংস করতে পারে না। কেন আমি বন্ধুদের সাথে উদযাপন করতে যাব? কারণ এই বছর আমি বুঝতে পেরেছি যে মানুষের কাছে থাকা গুরুত্বপূর্ণ।"

দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলাইভেও অভিযানের খবর পাওয়া গেছে যেখানে একজন স্থানীয় কর্মকর্তা বলেছেন যে সেখানে সাতজন আহত হয়েছেন।

গভর্নর ভিটালি কিম টেলিগ্রামে বলেছেন, রাশিয়া তাদের লক্ষ্যবস্তু হিসেবে বেসামরিক নাগরিকদেরকে ঠিক করেছে, যা মস্কো আগের ঘটনাগুলোর ক্ষেত্রে অস্বীকার করে আসছে: "আজকে দখলকারীরা শুধু গুরুত্বপূর্ণ অবকাঠামোই নয়, অনেক শহরে তারা আবাসিক এলাকা, হোটেল, গ্যারেজ, রাস্তাকেও লক্ষ্য করে আঘাত করছে।"

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা এই সর্বশেষ আক্রমণের বেসামরিক হতাহতের সংখ্যা উল্লেখ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে রাশিয়াকে সরিয়ে দেওয়ার আহ্বান করে বলেন যে, "এবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ইচ্ছাকৃতভাবে আবাসিক এলাকাগুলো লক্ষ্যবস্তু করেছে, এমনকি শক্তি উৎপাদনকরা অবকাঠামোগুলোকেও নয়। যুদ্ধাপরাধী পুতিন মানুষ হত্যা করে 'নববর্ষ' উদযাপন করেন।" 

ইউক্রেনের মানবাধিকারের শীর্ষ কর্মকর্তা দিমিত্রো লুবিনেট এই হামলাকে 'নববর্ষের রাতে সন্ত্রাস' বলে অভিহিত করেছেন।

এদিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে এই মিসাইল হামলার প্রতিবাদ জানিয়ে লিখেছে, "বেসামরিক অবকাঠামোতে প্রতিটি নতুন ক্ষেপণাস্ত্র হামলার সাথে সাথে আরও বেশি সংখ্যক ইউক্রেনীয় পুতিনের শাসনের সম্পূর্ণ পতন না হওয়া পর্যন্ত লড়াই করার প্রয়োজনীয়তা সম্পর্কে নিশ্চিত হয়েছে।"

স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত ইউক্রেনজুড়ে কারফিউ বহাল ছিল, যা খোলা জায়গায় নববর্ষ উদযাপনকে অসম্ভব করে তুলেছে।

বেশ কিছু আঞ্চলিক গভর্নর সামাজিক মাধ্যমে বার্তা পোস্ট করে ইউক্রেনীয় জনগণদেরকে নববর্ষের রাতে বিধিনিষেধ না ভাঙতে সতর্ক করেন।
 

Related Topics

টপ নিউজ

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ / মিসাইল হামলা / নববর্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
    প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার
  • বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প
  • ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
    ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

Related News

  • ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • বর্ণিল আয়োজনে দেশজুড়ে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ, ১৪৩৩
  • নববর্ষের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিকেল ৫টার পর প্রবেশ নিষেধ
  • ইসরায়েলের আরাদে ইরানের মিসাইল হামলায় আহত শতাধিক, আশঙ্কাজনক ১১ জন
  • কুয়েতে ইরানের মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী যুবকের মৃত্যু

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

3
শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
খেলা

প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার

4
বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প

5
৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতি

৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক

6
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]