Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
টিকটকে রাশিয়ার ওয়াগনার গ্রুপের ভিডিও দেখা হয়েছে শতকোটিবার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 December, 2022, 09:05 pm
Last modified: 01 December, 2022, 09:09 pm

Related News

  • গাজীপুরে ‘টিকটক করার সময়’ ট্রেনে কাটা পড়ে ২ এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • রাশিয়া নাকি ইউক্রেন, যুদ্ধে কোন দেশের বেশি প্রাণ ঝরলো? 
  • টিকটকের ‘আসক্তিমূলক ডিজাইন’ পরিবর্তনের নির্দেশ ইইউ’র, নইলে বড় অঙ্কের জরিমানার হুঁশিয়ারি
  • কী এই 'দনবাস', কেন এ অঞ্চলের দখল নিতে এতটা মরিয়া পুতিন?
  • যুদ্ধ বন্ধে আবুধাবিতে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র

টিকটকে রাশিয়ার ওয়াগনার গ্রুপের ভিডিও দেখা হয়েছে শতকোটিবার

এসব ভিডিওর মধ্যে সাবেক রাশিয়ান মার্সেনারি ইয়েভগেনি নুজিনকে হত্যার ১৪টি ভিডিও রয়েছে। এগুলো বেশি মানুষ দেখেছেন।
টিবিএস ডেস্ক
01 December, 2022, 09:05 pm
Last modified: 01 December, 2022, 09:09 pm
সম্প্রতি রাশিয়ার কারাগারগুলো থেকে সৈন্য নিযুক্ত করতে শুরু করেছে ওয়াগনার গ্রুপ। ছবি: রয়টার্স

রাশিয়ার ভাড়াটে সৈনিক (মার্সেনারি) দল ওয়াগনার গ্রুপের অনেক ভিডিও পাওয়া যাচ্ছে টিকটক-এ। এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, এ ভিডিওগুলো ১০০ কোটির বেশি বার দেখা হয়েছে।

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনে বিশাল সংখ্যায় সৈনিক পাঠিয়েছে ওয়াগনার গ্রুপ।

যুক্তরাষ্ট্রভিত্তিক নিউজগার্ড জানিয়েছে, ওয়াগনারের এসব ভিডিওর কয়েকটিতে সাবেক এক রাশিয়ান মার্সেনারির মৃত্যুদণ্ড কার্যকর করতেও দেখা গেছে।

নিউজগার্ড অনলাইনে ভুয়া তথ্য নিয়ে কাজ করে। 

টিকটক জানিয়েছে, তাদের নীতিমালার সঙ্গে বিরোধী এমন যেকোনো কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এটি।

নিউজগার্ড সহিংসতার সঙ্গে সম্পর্কিত, ওয়াগনারের এমন ১৬০টি ভিডিও খুঁজে পেয়েছে টিকটকে।

এগুলোর মধ্যে সাবেক রাশিয়ান মার্সেনারি ইয়েভগেনি নুজিনকে হত্যার ১৪টি ভিডিও রয়েছে। এগুলো বেশি মানুষ দেখেছেন।

এর মধ্যে একটি ভিডিও প্রায় ৯০০,০০০ বার দেখেছেন টিকটক ব্যবহারকারীরা।

নিউজগার্ড জানিয়েছে, টিকটকের অ্যালগরিদম ওয়াগনার গ্রুপের সহিংস ভিডিওগুলো ব্যবহারকারীদের সামনে নিয়ে এসেছে।

নিউজগার্ড'র একজন বিশ্লেষক টিকটকের সার্চবক্সে 'ওয়াগনার' লিখে খুঁজলে সেখানে সম্পর্কিত সার্চ কিওয়ার্ড হিসেবে 'ওয়াগনার এক্সিকিউশন', ও 'ওয়াগনার স্লেজহ্যামার' দেখিয়েছে টিকিটক।

এছাড়া ২০১৭ সালে সিরিয়ায় ওয়াগনার গ্রুপের আরেকটি হত্যা'র ভিডিও-ও কয়েক মিলিয়ন দর্শক দেখেছেন বলে খুঁজে পেয়েছে নিউজগার্ড।

অনলাইনভিত্তিক এ বিশ্লেষণ প্রতিষ্ঠানটি বলেছে, ইউক্রেনীয়দের 'নাৎসি' হিসেবে দাবি করে তাদের বিরুদ্ধে সহিংসতা চালানোর আহ্বান করা বিভিন্ন মিউজিক ভিডিও টিকটকে রয়েছে।

নিউজগার্ড'র এসব অনুসন্ধানের জবাবে টিকটকের মুখপাত্র বলেছেন, 'আমাদের প্লাটফর্মে ঘৃণা ছড়ানো বা সহিংস কনটেন্টের কোনো স্থান নেই।'

নিউজগার্ড'র অনুসন্ধানে পাওয়া অনেক ভিডিও বৃহস্পতিবার (১ ডিসেম্বর) নাগাদ টিকটকে আর খুঁজে পাওয়া যায়নি।

টিকটক জানিয়েছে, প্রতিষ্ঠানটির কমিউনিটি নীতিমালা ব্যবহারকারীদের অন্যকে হুমকি দেওয়া, সহিংসতা ছড়ানো, জাতিগত আক্রমণ ইত্যাদির অনুমোদন দেয় না।

Related Topics

টপ নিউজ

টিকটক / টিকটকের অপব্যবহার / ওয়াগনার গ্রুপ / রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • গাজীপুরে ‘টিকটক করার সময়’ ট্রেনে কাটা পড়ে ২ এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • রাশিয়া নাকি ইউক্রেন, যুদ্ধে কোন দেশের বেশি প্রাণ ঝরলো? 
  • টিকটকের ‘আসক্তিমূলক ডিজাইন’ পরিবর্তনের নির্দেশ ইইউ’র, নইলে বড় অঙ্কের জরিমানার হুঁশিয়ারি
  • কী এই 'দনবাস', কেন এ অঞ্চলের দখল নিতে এতটা মরিয়া পুতিন?
  • যুদ্ধ বন্ধে আবুধাবিতে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]