Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
লম্বা সময়জুড়ে কাজ করুন নইলে চাকরি ছাড়ুন: টুইটার কর্মীদের মাস্ক  

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
17 November, 2022, 12:55 pm
Last modified: 17 November, 2022, 01:12 pm

Related News

  • ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • মামলা করতে দেরি করায় ওপেনএআই-এর সাথে আইনি লড়াইয়ে হারলেন ইলন মাস্ক
  • বিশ্বের শীর্ষ নির্বাহীদের নিয়ে চীনে গেলেও বড় কোনো চুক্তি করতে পারেননি ট্রাম্প
  • সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

লম্বা সময়জুড়ে কাজ করুন নইলে চাকরি ছাড়ুন: টুইটার কর্মীদের মাস্ক  

টুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকে মাস্ক প্রায় প্রতিদিনই নতুন নতুন নোটিশ নিয়ে হাজির হচ্ছেন।
টিবিএস ডেস্ক
17 November, 2022, 12:55 pm
Last modified: 17 November, 2022, 01:12 pm

টুইটারে থাকতে চাইলে কর্মঘণ্টা দীর্ঘায়িত করার প্রতিশ্রুতি দিতে হবে নতুবা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যাওয়াই শ্রেয়! সামাজিক যোগাযোগ মাধ্যমটির নতুন মালিক ইলন মাস্ক সম্প্রতি তার কর্মীদের উদ্দেশে এমন বার্তাই দিয়েছেন। খবর বিবিসির।

আসলে টুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকে মাস্ক প্রায় প্রতিদিনই নতুন নতুন নোটিশ নিয়ে হাজির হচ্ছেন।

ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, ইলন মাস্ক কর্মীদেরকে একটি ইমেইল পাঠিয়েছেন যেখানে বলা হয়, তারা যদি টুইটারে থাকতে চান, তাহলে তাদের লম্বা সময়জুড়ে কাজ করার প্রতিশ্রুতি দিতে হবে।

যারা বৃহস্পতিবারের মধ্যে এ ব্যাপারে নিশ্চিত করতে পারবেন না, তাদের পরবর্তী তিন মাসের বেতন সহ ছাঁটাই করা হবে। 

দ্য গার্ডিয়ানের খবরেও এ ইমেইলের উল্লেখ ছিল। কর্মীদের কাছে পাঠানো ইমেইলে ইলন মাস্ক লিখেছেন, সাফল্যের জন্য  টুইটারকে 'অত্যন্ত কঠোর হতে হবে'।

"এর অর্থ তীব্র কর্মদ্যোম নিয়ে দীর্ঘ সময় কাজ করা। এক্ষেত্রে কেবলমাত্র ব্যতিক্রমী কর্মক্ষমতা একটি পাসিং গ্রেড গঠন করবে," বলেন তিনি।

কর্মীদের বলা হয়, 'নতুন টুইটারের অংশ হতে চাইলে' বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল পাঁচটার মধ্যে প্রদত্ত একটি লিংকে ক্লিক করে নিজেদের সিদ্ধান্ত জানাবেন তারা।

ইমেইলের শেষে যোগ করা হয়, "আপনি যে সিদ্ধান্তই নিন না কেন, টুইটারকে সফল করার জন্য আপনার প্রচেষ্টাকে সাধুবাদ।"

গত ২৭ অক্টোবর ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে টুইটার কেনার পরেই বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক জানান, টুইটারের অর্ধেক কর্মীকে শীঘ্রই ছাঁটাই করা হচ্ছে।

মাস্কের দাবি, বাধ্য হয়েই তাকে এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে কেননা, কোম্পানিটি দিনপ্রতি ৪ মিলিয়ন ডলার লোকসানের সম্মুখীন হচ্ছে। আয়ের এই ব্যাপক হ্রাসের পেছনে তিনি দায়ী করেছেন বিজ্ঞাপনদাতাদের উপর চাপ সৃষ্টিকারী অ্যাক্টিভিস্ট গ্রুপগুলোকে।

মাস্কের টুইটার অধিগ্রহণের পর কোম্পানিটির শীর্ষস্থানীয় একাধিক নির্বাহীও পদত্যাগ করেছেন।

গত সপ্তাহেই খবর আসে,  টুইটার কর্মীরা আর 'রিমোট ওয়ার্কিং' করতে পারবেন না। অর্থাৎ ঘরে বসে বা বাইরের কোনো জায়গা থেকে নয়, অফিসে এসেই কাজ করতে হবে তাদের।

ব্লুমবার্গ-এর বরাত দিয়ে বিবিসি জানায়, মাস্ক ইমেইলের মাধ্যমে কর্মীদের জানান, তাদের এখন থেকে সপ্তাহে অন্তত ৪০ ঘণ্টা অফিসে এসে কাজ করতে হবে।

টুইটারের কর্মীদের সাপ্তাহিক ছুটির বাইরে প্রতি মাসে 'বিশ্রাম'-এর জন্য যে একদিন ছুটির নিয়ম ছিল সেটিও বাতিল করেন মাস্ক।

আগামী অর্থনৈতিক অবস্থা কোম্পানিটিকে কীভাবে প্রভাবিত করবে সে ব্যাপারে 'বার্তাটি জানানোর এর চেয়ে কোমল উপায় নেই' উল্লেখ করে তিনি 'আসন্ন কঠিন সময়'-এর জন্য কর্মীদের প্রস্তুত হতে বলেন।

তবে টেক ইনভেস্টর সারাহ কুনস্ট মনে করেন, টুইটারের সমস্যার মূল কারণ মাস্কের অধিগ্রহণ যা কোম্পানিটিকে ঋণের মধ্যে ফেলে দিয়েছে।

"তার আচরণের জন্যই বিজ্ঞাপনদাতারা আর টুইটারে অর্থ ব্যয় করতে আগ্রহ পাচ্ছেন না", বলে তিনি।

"নিজের ভার এখন তিনি কর্মীদের উপর চাপানোর চেষ্টা করছেন।"  

"আপনি কি সত্যিই আপনার কর্মীদের এমন একটি ইমেইল পাঠাতে পারেন যা একতরফাভাবে তাদের এতোদিনের কাজের চুক্তি আর ধাঁচ বদলে রেখে দেবে?" প্রশ্ন সারার।   

Related Topics

টপ নিউজ

ইলন মাস্ক / টুইটার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • মামলা করতে দেরি করায় ওপেনএআই-এর সাথে আইনি লড়াইয়ে হারলেন ইলন মাস্ক
  • বিশ্বের শীর্ষ নির্বাহীদের নিয়ে চীনে গেলেও বড় কোনো চুক্তি করতে পারেননি ট্রাম্প
  • সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]