Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
টুইটার একাই সামলাবেন মাস্ক! ভেঙ্গে দিলেন পরিচালনা বোর্ড

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 November, 2022, 01:40 pm
Last modified: 02 November, 2022, 03:41 pm

Related News

  • ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • মামলা করতে দেরি করায় ওপেনএআই-এর সাথে আইনি লড়াইয়ে হারলেন ইলন মাস্ক
  • বিশ্বের শীর্ষ নির্বাহীদের নিয়ে চীনে গেলেও বড় কোনো চুক্তি করতে পারেননি ট্রাম্প
  • সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

টুইটার একাই সামলাবেন মাস্ক! ভেঙ্গে দিলেন পরিচালনা বোর্ড

টুইটার অধিগ্রহণের পর থেকেই একের পর এক চমক দিচ্ছেন মাস্ক। টুইটারের সিইও পরাগ আগরওয়ালকে শুরুতেই ছাঁটাই করেছেন তিনি। সম্প্রতি টুইটারের ভেরিফিকেশন প্রক্রিয়া বা ব্লু টিক অর্জনের প্রক্রিয়ায়ও পরিবর্তন আসতে চলেছে বলে জানিয়েছেন তিনি নিজেই।
টিবিএস ডেস্ক
01 November, 2022, 01:40 pm
Last modified: 02 November, 2022, 03:41 pm
ছবি: সংগৃহীত

টুইটারের পরিচালনা বোর্ড ভেঙ্গে দিয়েছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির নতুন মালিক ইলন মাস্ক। পরিচালক বোর্ডের সব সদস্যদের ছাঁটাই করে তিনি একাই টুইটারের সব দায়িত্ব সামলাতে চলেছেন। খবর অ্যাসোসিয়েটেড প্রেসের।

মাস্ক টুইটার অধিগ্রহণের পর থেকেই অনেকে দাবি করেছিলেন, কর্মীদের গণছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছেন তিনি। ১ নভেম্বর থেকেই তিনি টুইটারের অন্তত ৭৫ শতাংশ কর্মী ছাঁটাই করবেন বলে ধারণা করেছিলেন অনেকেই। বেশ কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, ছাঁটাই প্রক্রিয়া শুরুর জন্য কর্মীদের নামের তালিকাও চেয়ে পাঠিয়েছেন মাস্ক। তবে সম্প্রতি এই দাবি উড়িয়ে দিয়েছেন বিশ্বের শীর্ষ এই ধনী নিজেই। কিন্তু পরে জানা গেল, টুইটারের পরিচালন বোর্ডই তিনি তুলে দিয়েছেন।  

টুইটার অধিগ্রহণের পর থেকেই একের পর এক চমক দিচ্ছেন মাস্ক। টুইটারের সিইও পরাগ আগরওয়ালকে শুরুতেই ছাঁটাই করেছেন তিনি। সম্প্রতি টুইটারের ভেরিফিকেশন প্রক্রিয়া বা ব্লু টিক অর্জনের প্রক্রিয়ায়ও পরিবর্তন আসতে চলেছে বলে জানিয়েছেন তিনি নিজেই। 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এবার থেকে যারা টুইটারের 'ব্লু মেম্বার' অর্থাৎ যাদের টুইটারের সাবস্ক্রিপশন রয়েছে, তাদের মধ্যেই 'ব্লু টিক' সীমাবদ্ধ রাখা হবে। এই সাবস্ক্রিপশনের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয়। সেই খরচও বাড়িয়ে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, সাবস্ক্রিপশনের খরচ বেড়ে ১৯.৯৯ ডলার হতে পারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ হাজার ৩৪ টাকা। এই টাকা না দিলে যাদের ইতোমধ্যে ব্লু টিক রয়েছে, তারাও সেটি হারাতে পারেন।

তবে ভেরিফিকেশন প্রক্রিয়ায় ঠিক কী কী বদল আনা হচ্ছে, তা স্পষ্ট করে জানাননি মাস্ক। 
 
Related Topics

টপ নিউজ

টুইটার / ইলন মাস্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • মামলা করতে দেরি করায় ওপেনএআই-এর সাথে আইনি লড়াইয়ে হারলেন ইলন মাস্ক
  • বিশ্বের শীর্ষ নির্বাহীদের নিয়ে চীনে গেলেও বড় কোনো চুক্তি করতে পারেননি ট্রাম্প
  • সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]