Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
সরে দাঁড়ালেন বরিস, প্রধানমন্ত্রীত্বের দৌড়ে এগিয়ে সুনাক

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
24 October, 2022, 11:10 am
Last modified: 24 October, 2022, 11:53 pm

Related News

  • বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • আবার আসছে দাবদাহ, যুক্তরাজ্যে ফ্যান ও এসির সংকট
  • বিশ্বকাপে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে ওড়ানো হয়নি ইংল্যান্ডের পতাকা, স্টারমারকে ‘প্লাস্টিক দেশপ্রেমিক’ বললেন বিরোধীরা
  • যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ
  • ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

সরে দাঁড়ালেন বরিস, প্রধানমন্ত্রীত্বের দৌড়ে এগিয়ে সুনাক

বরিস জনসনের সরে দাঁড়ানোর পর সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাকের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেড়ে গেছে। রোববার পর্যন্ত সুনাকের পক্ষে সমর্থন রয়েছে প্রায় ১৫০ জন কনজারভেটিভ আইনপ্রণেতা, যেখানে প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রয়োজন ১০০ জন আইনপ্রণেতার সমর্থন।
টিবিএস ডেস্ক
24 October, 2022, 11:10 am
Last modified: 24 October, 2022, 11:53 pm
ছবি: রয়টার্স

প্রধানমন্ত্রীত্বের লড়াই থেকে সরে দাঁড়ালেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। রোববার (২৩ অক্টোবর) নিজের এমন সিদ্ধান্তের কথা প্রকাশ্য আনলেন তিনি। এর মাধ্যমে সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক আরও খানিকটা এগিয়ে গেলেন ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে। খবর রয়টার্সের।

নিজের প্রার্থীতা প্রত্যাহার করে বরিস জানিয়েছেন, যদিও তিনি চূড়ান্ত ব্যালট যুদ্ধে যাওয়ার জন্য যথেষ্ট সমর্থন পেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি বুঝতে পেরেছেন যে, এই মুহূর্তে দেশ এবং কনজারভেটিভ পার্টির মধ্যে ঐক্য প্রয়োজন। এ কারণেই প্রার্থীতা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। 

জানা গেছে, ক্যারিবিয়ানে ছুটির দিন কাটাচ্ছিলেন বরিস। তবে লিজ ট্রাসকে বর্তমান প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে ফিরে আসেন তিনি। আবারও প্রধানমন্ত্রীর পদ ফিরে পেতে ১০০ জন আইনপ্রণেতার ভোট সংগ্রহে সোমবারের (২৪ অক্টোবর) প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ছিল তার। 

গেল সেপ্টেম্বরে নানান কেলেঙ্কারির জেরে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হয়েছিলেন বরিস জনসন। এরপর তার স্থলাভিষিক্ত হন লিজ ট্রাস। 

প্রার্থীতা প্রত্যাহারের ব্যাপারে বরিস জানিয়েছেন, ১০২ জন আইন প্রণেতার সমর্থন পেয়েছিলেন তিনি, যার মাধ্যমে সহজেই 'ডাউনিং স্ট্রিটে আবারও ফিরে' আসতে পারতেন; কিন্তু তিনি সুনাক বা অন্য প্রতিযোগী পেনি মর্ডান্টকে 'জাতীয় স্বার্থে' একমত হতে রাজি করতে ব্যর্থ হয়েছেন।

তিনি বলেন, "আমি বিশ্বাস করি, অনেক কিছুই দেওয়ার আছে আমার; কিন্তু আমি ভয় পাচ্ছি, এটি সঠিক সময় নয়।" 

রোববার পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রীকে সমর্থন দিয়েছেন ৬০ জনেরও কম রক্ষণশীল আইনপ্রণেতা। অন্যদিকে, তার শক্ত প্রতিদ্বন্দ্বী ঋষি সুনাকের পক্ষে সমর্থন রয়েছে প্রায় ১৫০জনের।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বরিসের সরে দাঁড়ানোর পর ৪২ বছর বয়সী সাবেক অর্থমন্ত্রী সুনাকের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। সম্ভবত আজ সোমবারের মধ্যেই প্রধানমন্ত্রী হওয়ার পথ তৈরি করতে চলেছেন তিনি। বিষয়টি নিশ্চিত হলে, লিজ ট্রাসের স্থলাভিষিক্ত হবেন সুনাক। 

সম্প্রতি ট্রাসের নেওয়া কিছু অর্থনৈতিক সিদ্ধান্তে যুক্তরাজ্যের আর্থিক বাজারে অস্থিরতা দেখা দেয়; অসন্তুষ্ট হন ব্যবসায়ীরা। নিজের ভুল সিদ্ধান্তের জন্য জনসমক্ষে ক্ষমাও চেয়েছিলেন ট্রাস। তবে শেষ পর্যন্ত পদ ধরে রাখতে পারলেন না। তার পদত্যাগের পরে আবারও দেশটির প্রধানমন্ত্রীর পদের জন্য লড়াই শুরু হয়েছে। 

নিয়ম অনুযায়ী, প্রধানমন্ত্রী হতে হলে একজন প্রার্থীকে ১০০ জন কনজারভেটিভ আইন প্রণেতার সমর্থন পেতে হবে। তবেই তিনি প্রধানমন্ত্রীর পদে বসতে পারবেন। সে হিসেবে এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বীতায় এগিয়ে আছেন ঋষি সুনাক। পর্যাপ্ত সমর্থন পাওয়া সাপেক্ষে আজ সোমবারই দেশটির প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হতে পারেন তিনি।
 
Related Topics

টপ নিউজ

যুক্তরাজ্য / বরিস জনসন / ঋষি সুনাক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি বিভার। ছবি: সিবিসি
    বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
    কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

Related News

  • বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • আবার আসছে দাবদাহ, যুক্তরাজ্যে ফ্যান ও এসির সংকট
  • বিশ্বকাপে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে ওড়ানো হয়নি ইংল্যান্ডের পতাকা, স্টারমারকে ‘প্লাস্টিক দেশপ্রেমিক’ বললেন বিরোধীরা
  • যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ
  • ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

Most Read

1
একটি বিভার। ছবি: সিবিসি
আন্তর্জাতিক

বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর

2
কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন

3
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

4
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

5
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

6
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]