Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
বেগুন বরিস স্থলাভিষিক্ত হবেন লেটুস লিজের! ক্যারিবিয়ানের ছুটি রেখে ছুট বরিস জনসনের

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
22 October, 2022, 05:50 pm
Last modified: 22 October, 2022, 05:56 pm

Related News

  • যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের

বেগুন বরিস স্থলাভিষিক্ত হবেন লেটুস লিজের! ক্যারিবিয়ানের ছুটি রেখে ছুট বরিস জনসনের

সমর্থনকারীরা বলছেন সাবেক প্রধানমন্ত্রী বরিসের ‘অসমাপ্ত কাজ’ রয়েছে। তাই তো প্রধানমন্ত্রী পদে লড়াইয়ের জন্য ক্যারিবিয়ান থেকে ছুটে আসছেন সস্ত্রীক ছুটিতে থাকা এই সাবেক নেতা। সবকিছু দেখে মনে হচ্ছে চ্যালেঞ্জের জন্য একেবারে প্রস্তুত ‘বোজো’ (বরিস জনসন)।
টিবিএস ডেস্ক
22 October, 2022, 05:50 pm
Last modified: 22 October, 2022, 05:56 pm

ছবি: অ্যান্ড্রু এটকিসন

কে হতে চলেছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী? মাত্র ৪৫ দিন ক্ষমতায় থাকার পর প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা লিজ ট্রাসের আকস্মিক পদত্যাগের ঘোষণার পর দেশটি জুড়ে এই প্রশ্ন আলোচনার ঝড় তুলেছে। খবর ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টারের।

এখনও পর্যন্ত শুধু সাবেক প্রতিরক্ষামন্ত্রী পেনি মরডান্ট প্রধানমন্ত্রী পদে লড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেও সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনও পিছিয়ে নেই।

সমর্থনকারীরা বলছেন সাবেক প্রধানমন্ত্রী বরিসের 'অসমাপ্ত কাজ' রয়েছে। তাই তো প্রধানমন্ত্রী পদে লড়াইয়ের জন্য ক্যারিবিয়ান থেকে ছুটে আসছেন সস্ত্রীক ছুটিতে থাকা এই সাবেক নেতা। সবকিছু দেখে মনে হচ্ছে চ্যালেঞ্জের জন্য একেবারে প্রস্তুত 'বোজো' (বরিস জনসন)।

বাণিজ্যমন্ত্রী স্যার জেমস ডাড্রিজ গতকাল (অক্টোবর ২১) জানান, একের পর এক মন্ত্রীর পদত্যাগের পর চাপের মুখে মন্ত্রীত্ব থেকে ইস্তফা দেওয়া বরিস তাকে বলেন, 'আমরা লড়াইয়ে নামতে যাচ্ছি'। 

'আমি ফিরে আসছি, ডাডার্স, আমরা লড়াইয়ে নামছি। আমি প্রস্তুত', জানান ডাড্রিজ।

ব্রিটিশ কোম্পানি বুকিস ল্যাডব্রোকস বলছে 'লেটুস' লিজের স্থলাভিষিক্ত করার ৬০ শতাংশ সম্ভাবনা রয়েছে 'বেগুন' বরিসের। 

ঠিক সাত সপ্তাহ আগে একাধিক কেলেঙ্কারির জের ধরে বাধ্য হয়ে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন বরিস। এরপর তার স্থলাভিষিক্ত হন ট্রাস।

এখন যারা ট্রাসের স্থলাভিষিক্ত হতে চান আগামী সোমবারের মধ্যে তাদের কনজারভেটিভ আইনপ্রণেতাদের কাছ থেকে ১০০টি মনোনয়ন নিশ্চিত করতে হবে। এরপর আগামী সোমবার কিংবা শুক্রবারে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

বরিসের পাশাপাশি ঋষি সুনাকের নামও শোনা যাচ্ছে বেশ জোরেশোরে। সাবেক অর্থমন্ত্রী সুনাক এর আগে ট্রাসের কাছে হেরে গিয়েছিলেন।

বরিসের সমর্থনে রয়েছেন মন্ত্রীসভার জেকব রিস মগ, সাইমন ক্লার্ক এবং বেন ওয়ালেস। ব্যবসায় সচিব রিস মগ 'বরিস অর বাস্ট'  হ্যাশট্যাগ দিয়ে সামাজিক মাধ্যমে লেখেন, 'আমি বরিসকে সমর্থন করছি।'

এছাড়াও বাণিজ্য সচিব অ্যান মেরি টেভেলিয়ান বরিসকে সমর্থন করে লেখেন, 'তিনি (বরিস) দেশের জন্য কাজ করে যেতে পারবেন এবং ইতোমধ্যে তার একটি ম্যান্ডেট রয়েছে।' ব্রিংব্যাকবরিস হ্যাশট্যাগ দিয়ে তিনি আরও লেখেন, 'এটিই তাকে ফিরিয়ে আনার সময়।'

এদিকে বরিস দলকে ধ্বংস করে দিতে পারে বলে সতর্ক করেছেন এমপি জেসি নরম্যান। তিনি বলেন, 'আমি সুচিন্তিতভাবে বলছি বরিসকে বাছাই করা হবে একটা চূড়ান্ত সর্বনাশা সিদ্ধান্ত।'

সাবেক টরি নেতা লর্ড উইলিয়াম হেগও এরকম সতর্কবার্তা দিয়েছেন। তার মতে, বরিসকে বেছে নেওয়া দলকে 'মৃত্য কুণ্ডলী'তে নিয়ে যাবে।

যাই হোক, অন্যান্য প্রর্থীর মতো আগামী সোমবারের আগে লিডারশিপ ব্যালটে ১০০টি মনোনয়ন দরকার হবে বরিসের।

Related Topics

টপ নিউজ

বরিস জনসন / যুক্তরাজ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]