Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 29, 2026
রাশিয়ার কামিকাজে ড্রোন কী? কীভাবে এই ড্রোন যুদ্ধের গতি পালটে দিচ্ছে?

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
18 October, 2022, 11:40 am
Last modified: 18 October, 2022, 03:15 pm

Related News

  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • ‘স্নাইপিংয়ের যুগ শেষ’: সস্তা ড্রোনের কাছে যেভাবে কাজ হারাচ্ছেন সামরিক স্নাইপাররা
  • ইউক্রেনের আকাশযুদ্ধ: রাশিয়ার বিরুদ্ধে চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি সুইডেনের তৈরি ‘গ্রিপেন’
  • যুদ্ধ অবসান নিয়ে জেলেনস্কির সঙ্গে মুখোমুখি আলোচনার ‘কোনো অর্থ নেই’: পুতিন
  • যুদ্ধ বন্ধে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি আলোচনার আহ্বান

রাশিয়ার কামিকাজে ড্রোন কী? কীভাবে এই ড্রোন যুদ্ধের গতি পালটে দিচ্ছে?

সোমবার (১৭ অক্টোবর) বিস্ফোরক বোঝাই, মনুষ্যবিহীন ঝাঁক ঝাঁক ‘কামিকাজে ড্রোন’ নেমে আসে রাজধানী কিয়েভের ওপরে। শহরের এনার্জি ফ্যাসিলিটিস বা শক্তি কেন্দ্রগুলোকে লক্ষ্য করে চালানো হয় এই হামলা। কিয়েভ কর্তৃপক্ষ বলছে, সংঘাত শুরুর পর থেকে এই প্রথম এত বড় হামলা চালালো রাশিয়া।
টিবিএস ডেস্ক
18 October, 2022, 11:40 am
Last modified: 18 October, 2022, 03:15 pm
ছবি: এএফপি

সম্প্রতি ইউক্রেনের ওপর রাশিয়ার ড্রোন হামলায় ২৫ জনেরও বেশি নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছেন। কিয়েভ কর্তৃপক্ষ বলছে, সংঘাত শুরুর পর থেকে এই প্রথম এত বড় হামলা চালালো রাশিয়া। আল জাজিরা অবলম্বনে। 

সাম্প্রতিক এই ড্রোন আক্রমণ শুরু হয় চলতি অক্টোবরের ১০ তারিখ থেকে। ইউক্রেনের অন্তত ১০টি অঞ্চলকে লক্ষ্য করে এ আক্রমণ চালানো হয়েছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, রুশ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইরানের তৈরি ড্রোন ব্যবহার করা হয়েছে হামলায়। 

তবে তেহরানের কর্মকর্তারা রাশিয়াকে অস্ত্র সরবরাহের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন।

সোমবার (১৭ অক্টোবর) বিস্ফোরক বোঝাই, মনুষ্যবিহীন ঝাঁক ঝাঁক 'কামিকাজে ড্রোন' নেমে আসে রাজধানী কিয়েভের ওপরে। শহরের এনার্জি ফ্যাসিলিটিস বা শক্তি কেন্দ্রগুলোকে লক্ষ্য করে চালানো এই হামলায় নিহত হয়েছেন কমপক্ষে চারজন।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা একদিনে কমপক্ষে ৩৭টি ড্রোন ধ্বংস করেছে।

কেনো এগুলোকে 'কামিকাজে' ড্রোন বলা হচ্ছে? এর অর্থ কী?

জাপানিজ শব্দ 'কামিকাজে'র অর্থ হলো 'আত্মঘাতী। ড্রোনগুলোকে কামিকাজে বা আত্মঘাতী অর্থে ব্যবহার করা হচ্ছে, কারণ অন্যান্য ড্রোনের মতো এই ড্রোনগুলো মিশন শেষে ঘাঁটিতে ফিরে আসে না, বরং হামলার স্থানেই ধ্বংস হয়ে যায়। অনেকটা 'সুইসাইড বোম্বিং' বা আত্মঘাতী বোমা হামলার মতো। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিরক্ষা বিশ্লেষক অ্যালেক্স গ্যাটোপোলোসের মতে, এই ড্রোনগুলো লক্ষ্য শনাক্ত করার আগে একটি অঞ্চলের ওপরে ঘোরাফেরা করে। এরপর নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হেনে নিজেও সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায়।

ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতোই এই ড্রোনগুলো শত শত কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। তবে, এগুলো ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতো অত ব্যয়বহুল নয়। গ্যাটোপোলোস বলেন, 'কামিকাজে' ড্রোন সস্তা অস্ত্র হলেও এটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি, প্রায় ২ হাজার ৪০০ 'কামিকাজে' ড্রোন কিনেছে রাশিয়া।

ড্রোনগুলো আসছে কোথা থেকে?

ইউক্রেন বলছে, ইরান থেকে ড্রোনগুলো আমদানি করেছে রাশিয়া। ইরানে এই অস্ত্র 'শাহেদ-১৩৬' নামে পরিচিত, যার অর্থ 'বিশ্বাসের সাক্ষী' বা 'শহিদ'।

এদিকে, অস্ত্র সরবরাহের ঘটনায় ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক তেহরানকে 'ইউক্রেনীয়দের হত্যার' দায়ে অভিযুক্ত করেছেন। কিন্তু এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ক্রেমলিন।

এর আগে, পূর্ব ইউরোপে ন্যাটোর উপস্থিতিকেই রাশিয়া-ইউক্রেন সংঘাতের মূল কারণ হিসেবে যুক্তি দিয়েছিল ইরান। তবে এমন কথা বললেও দেশটি এখন রাশিয়াকে অস্ত্র সরবরাহের বিষয়টি অস্বীকার করছে।

অন্যদিকে আল জাজিরার গ্যাটোপোলোসও বলেছেন, ড্রোনগুলো রাশিয়ার তৈরি হওয়ার সম্ভাবনা নেই, কারণ লো-এন্ড ট্যাকটিকাল, বিশেষ করে সশস্ত্র ড্রোন তৈরিতে মস্কো এখনও অনেকটাই পিছিয়ে।

কিংস কলেজ লন্ডনের আরেকজন বিশ্লেষক সামির পুরির মতে, মস্কো এবং তেহরানের মধ্যে যে কোনো ধরনের অস্ত্র ক্রয়-বিক্রয় চুক্তি হওয়ার সম্ভাবনা থাকতে পারে।

তিনি বলেন, "আমি মনে করি, ড্রোনগুলো ইরান থেকেই কেনা হয়েছে এবং সেগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। তবে ইউক্রেনের বিমান প্রতিরক্ষাকে বিভ্রান্ত করতে এগুলোর সঙ্গে আলাদা কিছুর মিশ্রণ ঘটিয়ে থাকতে পারে রাশিয়া।"

ড্রোনগুলোর ব্যবহার কি যুদ্ধের গতিতে পরিবর্তন আনতে পারে?

'কামিকাজে' ড্রোন ক্রুজ ক্ষেপণাস্ত্রের তুলনায় সস্তা হলেও এগুলোর দাম একেবারে কম নয়। 

সামির পুরি জানান, প্রতিটি ড্রোনের দাম প্রায় ২০ হাজার ডলার। সুতরাং, এটিকে একক অস্ত্র বানিয়ে হামলা চালালে তা অনেক বেশি ব্যয়বহুল হবে। 

তবে ঝাঁকে ঝাঁকে এই ড্রোনের ব্যবহার ইউক্রেনের বিমান প্রতিরক্ষাব্যবস্থার জন্য বিশাল এক চ্যালেঞ্জ তৈরি করেছে। দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে এমনটিই বলেছেন ইউক্রেনের বিমান বাহিনীর একজন মুখপাত্র।

কামিকাজে ড্রোনগুলোকে গুলি করে ধ্বংস করতে পারে এমন একটি প্রতিরক্ষাব্যবস্থা ইউক্রেনকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পশ্চিমা বিশ্ব। তবে সেই ব্যবস্থা এখনও ইউক্রেনে এসে পৌঁছায়নি এবং এটি আসতে আরও কয়েকমাস পর্যন্ত সময় লেগে যেতে পারে।  

যদিও মনুষ্যবিহীন এই বিমান অস্ত্র ইউক্রেনীয়দের জন্য নতুন আতঙ্কের কারণ, তবু এটি হয়তো 'গেম চেঞ্জার' বা সংঘাতের গতিপথ পরিবর্তন করে দেওয়ার মতো কাজ কারবে না বলেই মন্তব্য করেছেন সামির পুরি। কারণ এর বিপরীতে প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে পশ্চিম। 

"এবং এ ধরনের একটি অস্ত্র ব্যবস্থা যুদ্ধের ফলাফল পরিবর্তন করতে পারে না," বলেন তিনি।
 

Related Topics

টপ নিউজ

রাশিয়া-ইউক্রেন / ইউক্রেন যুদ্ধ / কামিকাজে ড্রোন / ড্রোন হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
    বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

Related News

  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • ‘স্নাইপিংয়ের যুগ শেষ’: সস্তা ড্রোনের কাছে যেভাবে কাজ হারাচ্ছেন সামরিক স্নাইপাররা
  • ইউক্রেনের আকাশযুদ্ধ: রাশিয়ার বিরুদ্ধে চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি সুইডেনের তৈরি ‘গ্রিপেন’
  • যুদ্ধ অবসান নিয়ে জেলেনস্কির সঙ্গে মুখোমুখি আলোচনার ‘কোনো অর্থ নেই’: পুতিন
  • যুদ্ধ বন্ধে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি আলোচনার আহ্বান

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

3
গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
খেলা

বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

6
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]