Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
জাতিসংঘে মস্কো-বিরোধী প্রস্তাবে আবারও ভোটদানে বিরত ভারত

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
09 October, 2022, 12:30 pm
Last modified: 09 October, 2022, 12:52 pm

Related News

  • সীমান্তে আটকে পড়া নারী-শিশুদের বিষয়ে মীর আহমাদ বিন কাসেমের চিঠির জবাব দিল জাতিসংঘ
  • ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ভারতে সাজাভোগ শেষে তামাবিল দিয়ে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি
  • ভারতীয় নাগরিকদের পুশ-ইনের চেষ্টা বেআইনি ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: গোলাম পরওয়ার
  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ

জাতিসংঘে মস্কো-বিরোধী প্রস্তাবে আবারও ভোটদানে বিরত ভারত

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৪৭ সদস্যের মধ্যে ১৭ সদস্য প্রস্তাবটির পক্ষে, ৬ সদস্য বিপক্ষে এবং ২৪ সদস্যদেশ ভোটদানে বিরত থেকেছে। ভোটদানে বিরত থাকা দেশগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারতও।
টিবিএস ডেস্ক
09 October, 2022, 12:30 pm
Last modified: 09 October, 2022, 12:52 pm
ছবি: ডয়েচে ভেলে

রাশিয়ায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে একজন স্বাধীন ও নিরপেক্ষ তদন্তকারী নিয়োগ দিতে চায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা। এই লক্ষ্যে স্থানীয় সময় শুক্রবার সদস্য দেশগুলোর মধ্যে এক ভোটাভুটির আয়োজন করা হয়।

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৪৭ সদস্যের মধ্যে ১৭ সদস্য প্রস্তাবটির পক্ষে, ৬ সদস্য বিপক্ষে এবং ২৪ সদস্যদেশ ভোটদানে বিরত থেকেছে। ভোটদানে বিরত থাকা দেশগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারতও। খবর আনন্দবাজার পত্রিকার।

ভারতীয় সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের জিনজিয়াং প্রদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কাউন্সিলে বিতর্ক সভার আয়োজন সংক্রান্ত একটি খসড়া প্রস্তাবের ওপরে সদস্য দেশগুলোর মধ্যে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। সেখানে ভোটদানে বিরত থাকে ভারত। মূলত পশ্চিমা দেশগুলোর আহ্বানে ওই খসড়া প্রস্তাবটি আনা হয়েছিল। এবার রাশিয়াতেও মানবাধিকার পরিস্থিতি খতিয়ে দেখার জন্য একজন নিরপেক্ষ বিশেষজ্ঞ নিয়োগের খসড়া প্রস্তাব আনে ইউরোপীয় সদস্য দেশগুলো। কিন্তু সেখানে ভোট দেননি ভারতীয় প্রতিনিধি।

জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদন অনুযায়ী, প্রথমবারের মতো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোনো স্থায়ী সদস্যের বিরুদ্ধে মানবাধিকার পরিস্থিতি তদন্তের জন্য বিশেষ দূত নিয়োগে সম্মত হয়েছে মানবাধিকার কাউন্সিল। শুক্রবার এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে চীন।

জাতিসংঘের প্রস্তাবে বলা হয়, বছরব্যাপী নিয়োগের পুরো সময়ে 'দেশের ভেতরে এবং বাইরে রুশ নাগরিক সমাজসহ সমস্ত সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের কাছ থেকে প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ, পরীক্ষা এবং মূল্যায়ন করবেন নিয়োগপ্রাপ্ত বিশেষজ্ঞ'।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের শরৎকালীন অধিবেশনের শেষ দিন ছিল শুক্রবার। রাশিয়ার জন্য বিশেষজ্ঞ নিয়োগ নিয়ে ভোটদান ছিল সেখানে। একমাত্র হাঙ্গেরি ছাড়া ইউরোপীয় ইউনিয়নের বাকি সদস্য দেশগুলো রাশিয়ায় মানবাধিকার পরিস্থিতি খতিয়ে দেখতে অবিলম্বে নিরপেক্ষ বিশেষজ্ঞ নিয়োগের প্রস্তাব দেয়। 

আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলির অভিযোগ, বিরোধী দল, বেসরকারি সংবাদমাধ্যম এবং মানবাধিকার সংগঠনগুলোর বিরুদ্ধে বহু আগে থেকেই দমননীতি নিয়ে এসেছে মস্কো। কিন্তু ইউক্রেনের বিরুদ্ধে রুশ সামরিক অভিযান শুরুর পর থেকে সেদেশে মানবাধিকার পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এ জন্যই রাশিয়ায় অবিলম্বে বিশেষজ্ঞ নিয়োগের প্রয়োজন রয়েছে।

অন্যদিকে, এমন প্রস্তাবের সম্পূর্ণ বিরোধীতা করেছে রাশিয়া। ভোটাভুটির প্রতিক্রিয়া মস্কো পরিষ্কার জানিয়ে দিয়েছে, জাতিসংঘকর্তৃক নিযুক্ত কোনো স্বাধীন বিশেষজ্ঞকে সহযোগিতা করবে না দেশটি। রুশ বার্তাসংস্থা তাসের প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।

Related Topics

টপ নিউজ

রাশিয়া-ইউক্রেন / জাতিসংঘ / ভারত / রাশিয়া বিরোধী প্রস্তাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • সীমান্তে আটকে পড়া নারী-শিশুদের বিষয়ে মীর আহমাদ বিন কাসেমের চিঠির জবাব দিল জাতিসংঘ
  • ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ভারতে সাজাভোগ শেষে তামাবিল দিয়ে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি
  • ভারতীয় নাগরিকদের পুশ-ইনের চেষ্টা বেআইনি ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: গোলাম পরওয়ার
  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]