Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
পুতিনের রিজার্ভ সেনা তলবের ঘোষণায় রাশিয়ায় বিমানের টিকিট বিক্রির হিড়িক

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
22 September, 2022, 10:10 am
Last modified: 22 September, 2022, 10:16 am

Related News

  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার, বিদেশি নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ

পুতিনের রিজার্ভ সেনা তলবের ঘোষণায় রাশিয়ায় বিমানের টিকিট বিক্রির হিড়িক

এর আগে, বুধবার (২১ সেপ্টেম্বর) মাতৃভূমি রক্ষার জন্য প্রায় ৩ লাখ রিজার্ভ সেনাকে পুনরায় সামরিক সার্ভিসে ডাকার নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট।
টিবিএস ডেস্ক
22 September, 2022, 10:10 am
Last modified: 22 September, 2022, 10:16 am

ইউক্রেনের বিরুদ্ধে লড়তে বুধবার (২১ সেপ্টেম্বর) রিজার্ভ সেনাদের আংশিকভাবে সামরিক সার্ভিসে যুক্ত করার ঘোষণা দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার সেই ঘোষণার পর একই দিনে রাশিয়া থেকে ওয়ান ওয়ে বা একমুখী বিমানের টিকিট বিক্রি বেড়ে গেছে। খবর আল জাজিরার।

মাতৃভূমি রক্ষার জন্য গতকাল প্রায় ৩ লাখ রিজার্ভ সেনাকে পুনরায় সামরিক সার্ভিসে ডাকার নির্দেশ দেন পুতিন। স্থানীয় সময় সকালে জতির উদ্দেশ্যে এক টেলিভিশন ভাষণে এ ঘোষণা দেন প্রেসিডেন্ট। 

তিনি বলেন, "আমাদের মাতৃভূমি, এর সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায়, মুক্ত অঞ্চলে আমাদের জনগণ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জেনারেল স্টাফরা রিজার্ভ সেনাদের আংশিক তলবের প্রস্তাব দিয়েছেন, যা আমি সমর্থন করছি।"

রিজার্ভ সেনাদের তলব প্রক্রিয়া বুধবার থেকেই শুরু হবে বলে জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট। তার ওই ঘোষণার পরপরই সাধারণ মানুষের মনে শঙ্কা জাগে, নির্দিষ্ট বয়সী (যুদ্ধে যেতে সক্ষম) পুরুষদের হয়তো রাশিয়া ছাড়তে দেওয়া হবে না। মূলত এ শঙ্কা থেকেই বিমানের একমুখী টিকিট বিক্রির পরিমাণ বেড়ে যায়। 

এদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, এই ঘোষণা কেবল পেশাদার সৈনিক হিসেবে অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের জন্যই প্রযোজ্য হবে। শিক্ষানবিস এবং যারা শুধু নিয়োগপ্রাপ্ত হিসেবে আছেন, তাদেরকে ডাকা হবে না।

এরপরেও রাশিয়া থেকে বের হতে বিমানের টিকিট কেনা থেমে নেই। দেশটির সবচেয়ে জনপ্রিয় সাইট এভিয়াসেলের গুগল ট্রেন্ড ডেটাতে দেখা যায়, মস্কো থেকে তুরস্কের ইস্তাম্বুল এবং আর্মেনিয়ার ইয়েরেভান পর্যন্ত সরাসরি ফ্লাইটের সব টিকিটই বিক্রি হয়ে গেছে গতকাল। 

এছাড়া, মস্কো থেকে জর্জিয়ার তিবিলিসিসহ আরও কয়েকটি রুটের টিকিট বিক্রির পরিমাণও বেড়েছে কয়েক গুণ। সেইসঙ্গে বেড়েছে টিকিটের দামও। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মস্কো থেকে দুবাইয়ের ফ্লাইটের ভাড়া বেড়েছে প্রায় পাঁচগুণ।

এদিকে, পুতিনের রিজার্ভ সেনা মবিলাইজেশনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে দেশের সীমান্তগুলো বন্ধ করে দেওয়া হবে কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করেনি ক্রেমলিন। আইনটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে নাগরিকদের ধৈর্য ধরতে বলা হয়েছে। 

  • সূত্র: আল জাজিরা
     
Related Topics

টপ নিউজ

রাশিয়া-ইউক্রেন / রাশিয়া / ভ্লাদিমির পুতিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার, বিদেশি নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]