Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
হিজাব পুড়িয়ে মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে ইরানি নারীরা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
21 September, 2022, 03:50 pm
Last modified: 21 September, 2022, 03:54 pm

Related News

  • চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে আটক ব্যক্তির মৃত্যু প্রসঙ্গে আইএসপিআর-এর ব্যাখ্যা
  • পুলিশি হেফাজতে নির্যাতনের পর মৃত্যু: ডিসি মাকসুদুরসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা
  • ‘হেফাজতে’ মৃত্যু: নির্যাতন নয়, খারাপ স্বাস্থ্যের কারণে হয়েছে, দাবি র‌্যাবের
  • নারী অধিকার সমর্থনে মৃত্যুদণ্ডে দণ্ডিত ইরানের ফুটবলার আমির নাসর-আজাদানি
  • নীতি পুলিশের অবস্থা অস্পষ্ট, ইরানি নারীদের হিজাব পরা কি এখনও বাধ্যতামূলক?

হিজাব পুড়িয়ে মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে ইরানি নারীরা

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তেহরানে নারীরা নিজেদের মাথার হিজাব খুলে চিৎকার করছেন, ‘স্বৈরাচারীর মৃত্যু চাই’। ইরানে এই স্লোগান সাধারণত দেশটির শীর্ষ নেতাকে ইঙ্গিত করেই দেওয়া হয়। 
টিবিএস ডেস্ক
21 September, 2022, 03:50 pm
Last modified: 21 September, 2022, 03:54 pm
ছবি: টুইটার

হিজাব আইন ভঙ্গের জেরে ইরানে এক তরুণীর মৃত্যুর পর সেদেশে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। আর বিক্ষোভে অংশ নেওয়া নারীরা নিজেদের মাথার স্কার্ফ বা হিজাব পুড়িয়ে ক্ষোভ প্রকাশ করছেন।

দেশটির বিভিন্ন শহরে গত পাঁচদিন ধরে চলছে বিক্ষোভ-প্রতিবাদ। ধীরে ধীরে আন্দোলন আরও শহর, নগরে ছড়িয়ে পড়ছে বলে খবর গণমাধ্যমের। 

তেহরানের উত্তরের শহর সারিতে শত শত নারী বিক্ষোভের অংশ হিসেবে নিজেদের হিজাবে আগুন ধরিয়ে দেন।

ইরানের রাজধানী তেহরানে গত সপ্তাহে মাহসা আমিনিকে হিজাব আইন ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করেছিল ইরানের নৈতিকতা রক্ষা বিষয়ক পুলিশ। আটক কেন্দ্রে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই তিনি অচেতন হয়ে যান। তিনদিন কোমায় থাকার পর গত শুক্রবার তার মৃত্যু হয়। এরপর থেকেই ইরানে হিজাব বিরোধী ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক ভারপ্রাপ্ত হাইকমিশনার নাদা আল-নাশিফ বলেন, অভিযোগ রয়েছে, আটকের পর মাহসা আমিনির মাথায় লাঠি দিয়ে আঘাত করেছিল পুলিশ এবং গাড়ির বিপরীতে তার মাথায় আঘাতও করা হয়েছিল।

তবে, ওই তরুণীর ওপর এসব নির্যাতনের সব অভিযোগই অস্বীকার করেছে পুলিশ। তাদের দাবি, মাহসা আমিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। 

অন্যদিকে তরুণীর পরিবারের দাবি, তিনি পুরোপুরি সুস্থ এবং সবল ছিলেন। আগে কখনোই হৃদরোগ ছিল না তার।

ইরানের পশ্চিমাঞ্চলের কুর্দিস্তানের বাসিন্দা ২২ বছর বয়সী মাহসা আমিনি। সেখানেও বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে পুলিশ। সোমবারের ঘটনায় সেখানে ৩ জনের মৃত্যু হয়েছে।

ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির একজন সহকারী আমিনির পরিবারের সঙ্গে সোমবার দেখা করেছেন বলে জানা গেছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশ হওয়া খবর অনুযায়ী, সেখানে তিনি বলেছেন, 'অধিকার ভঙ্গ হলে, তা রক্ষায় সব প্রতিষ্ঠান কাজ করবে।'

এদিকে, ইরানের জ্যেষ্ঠ রাজনীতিক জালাল রশিদি প্রকাশ্যেই সেদেশের নৈতিক পুলিশের সমালোচনা করে বলেন, এ ধরনের পুলিশ তৈরি করা ভুল হয়েছে, এটি ইরানের জন্য শুধু ক্ষতিই বয়ে এনেছে।

কুর্দিস্তানের মানবাধিকার পরিস্থিতি নজরদারি করে নরওয়েভিত্তিক সংস্থা হেনগাও অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস। সংস্থাটি জানিয়েছেন, শনিবার এবং রোববার কুর্দিস্তানের বিক্ষোভে দাঙ্গা পুলিশের গুলি, রাবার বুলেট এবং টিয়ার গ্যাসে অন্তত ৩৮ জন আহত হয়েছেন।

সেখানে পুলিশের গুলিতে ৩ জন পুরুষ বিক্ষোভকারী নিহত হয়েছেন বলেও জানায় সংস্থাটি। এখনো সেখানে বিক্ষোভ চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তেহরানে নারীরা তাদের মাথার হিজাব খুলে ফেলে চিৎকার করছেন 'স্বৈরাচারীর মৃত্যু চাই'। ইরানে এই স্লোগান সাধারণত দেশটির শীর্ষ নেতাকে ইঙ্গিত করেই দেওয়া হয়। 

'বিচার চাই, স্বাধীনতা চাই, হিজাব পরা বাধ্যতামূলক চলবে না'- এসব স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারী নারীরা।

বিক্ষোভে অংশ নেওয়া একজন নারী অভিযোগ করেন, পুলিশ ঘিরে ধরে তার ওপর হামলা চালায়, তাকে লাঠি দিয়ে আঘাত করে। এমনকি, তাদেরকে যৌনকর্মী বলেও গালি দিয়েছে পুলিশ।

আরেক নারী জানান, তিনি যখন নিজের মাথার হিজাব খুলে ফেলেছিলেন, তখন অন্য পুরুষ আন্দোলনকারীরা তাকে ঘিরে ধরে নিরাপত্তা দিয়েছেন। এটি তার অনেক ভালো লেগেছে। তিনি চান, বিশ্ববাসী তাদের এই আন্দোলনকে সমর্থন করুক।

তবে তেহরানের গভর্নর মোহসেন মানসুরি মঙ্গলবার এক টুইট বার্তায় বলেন, 'অস্থিরতা তৈরির জন্য পুরোপুরি সংগঠিত হয়ে পথে নেমেছে বিক্ষোভকারীরা।'

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে অভিযোগ তোলা হয়েছে, আমিনির মৃত্যুকে একটি বাহানা হিসেবে ব্যবহার করছে কুর্দিস্তানের বিচ্ছিন্নতাবাদীরা। তারা সংঘবদ্ধভাবে সরকারি সম্পদ ধ্বংস করছে এবং পুলিশের ওপর হামলা চালাচ্ছে। 

 

  • সূত্র: বিবিসি 
     

Related Topics

টপ নিউজ

ইরানি নারীর মৃত্যু / মাহসা আমিনি / হেফাজতে মৃত্যু / ইরানি নারী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে আটক ব্যক্তির মৃত্যু প্রসঙ্গে আইএসপিআর-এর ব্যাখ্যা
  • পুলিশি হেফাজতে নির্যাতনের পর মৃত্যু: ডিসি মাকসুদুরসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা
  • ‘হেফাজতে’ মৃত্যু: নির্যাতন নয়, খারাপ স্বাস্থ্যের কারণে হয়েছে, দাবি র‌্যাবের
  • নারী অধিকার সমর্থনে মৃত্যুদণ্ডে দণ্ডিত ইরানের ফুটবলার আমির নাসর-আজাদানি
  • নীতি পুলিশের অবস্থা অস্পষ্ট, ইরানি নারীদের হিজাব পরা কি এখনও বাধ্যতামূলক?

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]