Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
অর্থনীতি চাঙ্গা করতে তরুণদের মদপানে উৎসাহ দিচ্ছে জাপান 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
18 August, 2022, 03:05 pm
Last modified: 18 August, 2022, 03:40 pm

Related News

  • ওষুধ আবিষ্কার ও প্রবৃদ্ধির খোঁজে চীনের দিকে ঝুঁকছে জাপানি ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো
  • দেশি মদের ওপর সুনির্দিষ্ট কর আরোপের প্রস্তাব, লিটারে ৫০০ টাকা বাড়বে কেরু-র দাম
  • জাপান ও এআইআইবির সঙ্গে ৫৬৪ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা চুক্তি সই
  • ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা
  • নব্য-সামরিকবাদে’র অভিযোগ প্রত্যাখ্যান জাপানের, চীনের অস্ত্রসজ্জা নিয়ে পাল্টা অভিযোগ

অর্থনীতি চাঙ্গা করতে তরুণদের মদপানে উৎসাহ দিচ্ছে জাপান 

কর্তৃপক্ষ বলছে, মহামারির সময়টাতে কমবয়সীদের মাঝে মদ পানের অভ্যাস কমে যায়। তাছাড়া জাপানে বয়স্ক নাগরিকের সংখ্যা বাড়ছে। এটিও মদের বিক্রিতে প্রভাব রাখতে পারে।
টিবিএস ডেস্ক
18 August, 2022, 03:05 pm
Last modified: 18 August, 2022, 03:40 pm
ছবি বিবিসি থেকে নেয়া

জাপানের তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা নাকি তাদের মা-বাবার প্রজন্মের চেয়েও কম মদ পান করছে। এমনকি টান পড়েছে 'সাকে' বা রাইস ওয়াইনের মতো দেশটির জনপ্রিয় পানীয় থেকে পাওয়া ট্যাক্সে। এতে রীতিমতো নড়েচড়ে বসেছে দেশটির ন্যাশনাল ট্যাক্স এজেন্সি।

তরুণ প্রজন্মকে মদ পানে উৎসাহিত করতে তারা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা আর ক্যাম্পেইন চালু করেছে। 

'সাকে ভিভা' নামের এই ক্যাম্পেইনের উদ্দেশ্য তরুণদের কাছে মদ্যপানকে আকর্ষণীয় করে এ খাতের পুরনো সমৃদ্ধি ফিরিয়ে আনা।

ট্যাক্স এজেন্সির ভাষ্যে, মহামারির সময়টাতে কমবয়সীদের মাঝে মদ পানের অভ্যাস কমে যায়। তাছাড়া জাপানে বয়স্ক নাগরিকের সংখ্যা বাড়ছে। এটিও মদের বিক্রিতে প্রভাব রাখতে পারে বলে ভাবা হচ্ছে।

বিশ্বব্যাংকের অনুমান, জাপানের জনসংখ্যার এক-তৃতীয়াংশই (২৯%) ৬৫ বছর বা বেশি বয়সী। 

প্রতিযোগিতাটিতে ২০-৩৯ বছর বয়সী জাপানি নাগরিকেরা অংশগ্রহণ করতে পারবে। সোজু, হুইস্কি, সাকে, বিয়ার বা ওয়াইন- সহকর্মীদের মাঝে এগুলোর যেকোনটির চাহিদা বাড়িয়ে তুলবে এমন প্রচারধর্মী বা ব্যবসায়িক আইডিয়া শেয়ার করতে হবে তাদের। প্রয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তাজনিত অত্যাধুনিক পরিকল্পনা তুলে ধরতেও প্রতিযোগীদের আহবান করা হয়েছে।  

জাপানি গণমাধ্যম বলছে এ ঘোষণায় জাপানিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে; এমন একটি অস্বাস্থ্যকর অভ্যাসের জন্য উৎসাহ প্রদান করাটা অনেকেরই মনঃপূত হয়নি। তবে অনেকে আবার ইতিমধ্যে মদের বিকিকিনি বাড়াতে অদ্ভুত সব আইডিয়া পোস্ট করা শুরু করে দিয়েছেন।  

সেপ্টেম্বরের ভিতর প্রতিযোগীদের সমস্ত আইডিয়া পাঠাতে হবে। এরপর সেখান থেকে সবচেয়ে ভালোটা বাছাই করে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সেটিকে প্রচার উপযোগী করে তোলা হবে। 

ক্যাম্পেইনের ওয়েবসাইট বলছে, জাপানের অ্যালকোহলের বাজার ক্রমশ ছোট হচ্ছে।

ট্যাক্স এজেন্সির সাম্প্রতিক পরিসংখ্যান মতে, ১৯৯৫ সালের তুলনায় জাপানিরা ২০২০ সালে কম মদ্যপান করেছে। ১০০ লিটার (২২ গ্যালন) থেকে হ্রাস পেয়ে সেবছর মদ গ্রহণের পরিমাণ দাঁড়ায় ৭৫ লিটারে (১৬ গ্যালনে)।

কমেছে মদ থেকে প্রাপ্ত ট্যাক্সের পরিমাণও। ১৯৮০ সালে মোট রাজস্বের ৫ শতাংশ আসত মদ থেকে, কিন্তু ২০২০ সালে এটি কমে হয় ১.৭ শতাংশ।

তবে জাপানের উদ্বেগ কিন্তু শুধু মদের বাজারেই সীমাবদ্ধ নেই। ভবিষ্যতে নির্দিষ্ট কিছু চাকরির জন্য তরুণ কর্মী সরবরাহ, বয়ঃজ্যেষ্ঠদের যথাযথ দেখাশোনা ইত্যাদিও ভাবিয়ে তুলছে জাপানি নাগরিকদের। 

  • সূত্র- বিবিসি 

Related Topics

টপ নিউজ

জাপান / মদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • ওষুধ আবিষ্কার ও প্রবৃদ্ধির খোঁজে চীনের দিকে ঝুঁকছে জাপানি ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো
  • দেশি মদের ওপর সুনির্দিষ্ট কর আরোপের প্রস্তাব, লিটারে ৫০০ টাকা বাড়বে কেরু-র দাম
  • জাপান ও এআইআইবির সঙ্গে ৫৬৪ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা চুক্তি সই
  • ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা
  • নব্য-সামরিকবাদে’র অভিযোগ প্রত্যাখ্যান জাপানের, চীনের অস্ত্রসজ্জা নিয়ে পাল্টা অভিযোগ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]