Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
এশীয় বাজারের জন্য রেকর্ড মাত্রায় তেলের দাম বাড়াল সৌদি আরব 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
04 August, 2022, 06:35 pm
Last modified: 04 August, 2022, 06:38 pm

Related News

  • হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • ঐতিহাসিক হেজাজ রেলপথ সচল করতে তুরস্ক ও সৌদির চুক্তি; চালু হলে এড়ানো যাবে হরমুজ প্রণালি
  • হরমুজ বন্ধের আগের সময়ের চেয়েও ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ বেড়েছে
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থবির থাকায় বিশ্ববাজারে তেলের দাম বাড়ল

এশীয় বাজারের জন্য রেকর্ড মাত্রায় তেলের দাম বাড়াল সৌদি আরব 

সৌদির রাষ্ট্রায়ত্ত উৎপাদক আরামকো তাদের আরব লাইট গ্রেড ক্রুডের দাম বাড়িয়েছে। আগামী মাসে এশিয়ায় পাঠানো চালানে এই মূল্যবৃদ্ধি কার্যকর হবে, যা আঞ্চলিক বেঞ্চমার্কের চেয়ে ৯.৮০ ডলার বেশি। 
টিবিএস ডেস্ক
04 August, 2022, 06:35 pm
Last modified: 04 August, 2022, 06:38 pm
ছবি: ব্লুমবার্গ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এখন চড়া। ভোক্তাপর্যায়ে মূল্যস্ফীতির কারণে বিশ্ব অর্থনীতি গতি হারাতেও শুরু করেছে। ফলে তেলের চাহিদা কমার কিছু লক্ষণ দেখা গেলেও– বাজার এখনও টান টান অবস্থায়। অর্থাৎ, চাহিদা ও যোগানের মধ্যে ব্যবধান খুবই কম। 

এরমধ্যেই এশীয় ক্রেতাদের জন্য জ্বালানি তেলের দাম রেকর্ড মাত্রায় বাড়িয়েছে সৌদি আরব। 

সৌদির রাষ্ট্রায়ত্ত উৎপাদক আরামকো তাদের আরব লাইট গ্রেড ক্রুডের দাম বাড়িয়েছে। আগামী মাসে এশিয়ায় পাঠানো চালানে এই মূল্যবৃদ্ধি কার্যকর হবে, যা আঞ্চলিক বেঞ্চমার্কের চেয়ে ৯.৮০ ডলার বেশি। 

চলতি আগস্টের তুলনায় এই দাম বাড়ানো হলো আরও ৫০ সেন্ট। যদিও গত জুলাইয়ে পরিচালিত ব্লুমবার্গের এক জরিপে অংশগ্রহণকারী জ্বালানি তেল ব্যবসায়ী ও পরিশোধনাগার শিল্প আরও বেশি বা ১.৫০ ডলার দরবৃদ্ধির অনুমান জানিয়েছিল। 

সৌদি আরব বিশ্বের শীর্ষ জ্বালানি তেল রপ্তানিকারক। রিয়াদের ওপর উৎপাদন বৃদ্ধির চাপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। এরমধ্যেই গত বুধবার (৩ আগষ্ট) হয়েছে জ্বালানি তেল উৎপাদন ও রপ্তানিকারক ২৩ দেশের জোট ওপেক প্লাসের বৈঠক। এই জোটের নেতৃত্ব আছে সৌদি ও রাশিয়ার হাতে। বৈঠকে নিজেদের ইতিহাসে অন্যতম কম উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা দিয়েছে জোটটি।

ওপেক প্লাস স্পষ্ট বার্তা দিয়েছে– পশ্চিমা চাপের মুখেও তারা জ্বালানি পণ্যটির সরবরাহ বাড়িয়ে দর কমাতে আগ্রহী নয় মোটেও। 

এর একদিন পরই এশিয়ার জন্য জ্বালানি তেলের দাম বাড়ালো সৌদি।  

ওপেক প্লাসের থেকে সরবরাহ সেভাবে না বাড়লেও– বুধবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল বা ক্রুডের দাম কমেছে। লাইট ক্রুডের ব্রেন্ট সূচকে অন্তত ৪ শতাংশ দরপতন হলে–ব্যারেলপ্রতি দাম নেমে আসে ১০০ ডলারের নিচে। 

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের ব্যবহার কমে আসা এবং লিবিয়ায় উৎপাদন স্বাভাবিক হতে থাকার তথ্য দরপতনের পেছনে ভূমিকা রাখে।  

ইউক্রেনে রাশিয়ার  আক্রমণের পর ব্রেন্ট ক্রুডের দর ব্যারেলপ্রতি প্রায় ১৩০ ডলারে পৌঁছে যায়। এরপর থেকেই তা কমছে যুক্তরাষ্ট্র ও ইউরোপে অর্থনৈতিক মন্দার আশঙ্কায়। 

সৌদি আরব নিজেদের উৎপাদিত অধিকাংশ তেল এশিয়াতেই বিক্রি করে। সৌদির আরামকোর মাসিক মূল্য নির্ধারণকে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিকারক অন্য দেশগুলিও অনুসরণ করে। এবার তারাও এশীয় ক্রেতাদের জন্য দাম বাড়াবে বলেই ধারণা করা হচ্ছে।

  • সূত্র: ব্লুমবার্গ 
     
Related Topics

টপ নিউজ

সৌদি আরব / তেলের দাম / এশিয়া / আরামকো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • ঐতিহাসিক হেজাজ রেলপথ সচল করতে তুরস্ক ও সৌদির চুক্তি; চালু হলে এড়ানো যাবে হরমুজ প্রণালি
  • হরমুজ বন্ধের আগের সময়ের চেয়েও ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ বেড়েছে
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থবির থাকায় বিশ্ববাজারে তেলের দাম বাড়ল

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]