Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
যেভাবে শ্রীলংকার ইমিগ্রেশন কর্মকর্তারা গোতাবায়ার দুবাই পলায়ন ভণ্ডুল করে দিল

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
12 July, 2022, 02:05 pm
Last modified: 12 July, 2022, 02:40 pm

Related News

  • বিক্ষোভে বিতাড়িত রাজাপাকসে পরিবারের ফের প্রত্যাবর্তন ঘটতে চলেছে শ্রীলঙ্কায়!
  • দেশ ছেড়ে পালানোর পর শ্রীলঙ্কার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট কেন আবার ফিরে এলেন?
  • শ্রীলঙ্কায় বিক্ষোভ শিবিরে সেনাবাহিনীর অভিযান, চলেছে গ্রেপ্তার-মারধর
  • শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে
  • মাহিন্দা রাজাপাকসের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

যেভাবে শ্রীলংকার ইমিগ্রেশন কর্মকর্তারা গোতাবায়ার দুবাই পলায়ন ভণ্ডুল করে দিল

যাত্রীদের আপত্তি আর ইমিগ্রেশন কর্মীদের একই রকম বাধার কারণে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের ছোট ভাই বাসিল রাজাপাকসেও দেশ ছাড়তে ব্যর্থ হয়েছেন।
টিবিএস ডেস্ক
12 July, 2022, 02:05 pm
Last modified: 12 July, 2022, 02:40 pm
ফাইল ছবি

আগেই শোনা যাচ্ছিল, শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে লুকিয়ে আছেন এবং দেশ থেকে পালানোর চেষ্টা করছেন। নতুন খবর, ইমিগ্রেশন কর্মীদের বাধার কারণে ভণ্ডুল হয়ে গেছে তার পলায়ন চেষ্টা।

গত শনিবার থেকেই প্রেসিডেন্ট গোতাবায়ার ইস্তফার দাবিতে উত্তাল শ্রীলঙ্কা। পথে নেমেছেন সাধারণ মানুষ। গোতাবায়ার সরকারি বাসভবনেও ঢুকে পড়েছে তারা। গোতাবায়া জানিয়েছেন, বুধবার (১৩ জুলাই) তিনি প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিবেন। 

শনিবার যখন স্রোতের মতো বিক্ষুব্ধ জনতা প্রেসিডেন্ট ভবনের দিকে এগিয়ে আসছিল তখন পেছনের দরজার দিয়ে সটকে পড়েন ৭৩ বছর বয়সী গোতাবায়া। সেনাবাহিনী তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

প্রেসিডেন্টের ক্ষমতাবলে রাজাপাকসেকে সরাসরি গ্রেপ্তার করা হবে না। তবে আটক এড়াতে পদত্যাগের আগেই যে তিনি বিদেশে পাড়ি দেয়ার চেষ্টা করবেন সেটি অনুমিত ছিল।  

মঙ্গলবার ইমিগ্রেশনের কর্মকর্তারা তার পাসপোর্টে স্ট্যাম্প মারার জন্য ভিআইপি স্যুটে যেতে অস্বীকৃতি জানান। অন্যদিকে গোতাবায়াও বলতে থাকেন, মানুষের সামনে পড়লে তারা উত্তেজিত হয়ে প্রতিশোধ গ্রহণ করতে পারে, সে আশংকায় তিনি পাবলিক সুবিধার মধ্য দিয়ে যাবেন না।  

সংযুক্ত আরব আমিরাতের পরপর চারটি ফ্লাইট ধরার সুযোগ হারানোর পর গোতাবায়া এবং তার স্ত্রী বিমানবন্দরের পাশে একটি সামরিক ঘাঁটিতে রাত্রিযাপন করেন বলে জানা গেছে। 

প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের ছোট ভাই এবং শ্রীলঙ্কার সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসেও তার দুবাইয়ের ফ্লাইট মিস করেছেন মঙ্গলবার ভোরে। যাত্রীদের আপত্তি আর ইমিগ্রেশন কর্মীদের একই রকম বাধার কারণে বাসিলও দেশ ছাড়তে ব্যর্থ হয়েছেন।  

Passenger at Katunayake airport protest over Basil Rajapaksa pic.twitter.com/2by8X9UZNd— NewsWire ?? (@NewsWireLK) July 12, 2022

বিমানবন্দরের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, "কয়েকজন যাত্রী বাসিলের তাদের ফ্লাইটে উঠার বিরুদ্ধে প্রতিবাদ করছিল।" 

"সেসময় খুব উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরী হয়, তাই তিনি দ্রুত বিমানবন্দর ছেড়ে চলে যান।" 

কূটনৈতিক সূত্রে জানা গেছে, শ্রীলংকা-আমেরিকার দ্বৈত নাগরিক বাসিল শনিবারের বিক্ষোভ এড়াতে তাড়াহুড়োয় তার আগের পাসপোর্ট প্রেসিডেন্ট ভবনে ফেলে আসায় নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন। 

শ্রীলংকা ইমিগ্রেশন অ্যান্ড এমিগ্রেশন অফিসার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, তাদের সদস্যরা কলম্বো বিমানবন্দরের ভিআইপি ডিপারচার লাউঞ্জে বাসিল রাজাপাকসেকে পরিষেবা দিতে অস্বীকৃতি জানায়।

অ্যাসোসিয়েশনের সভাপতি কেএএস কানুগালা বলেন, "শ্রীলঙ্কায় চলমান অস্থিরতার প্রেক্ষিতে শীর্ষ পর্যায়ের কর্তাব্যক্তিদের দেশ ছেড়ে যেতে না দিতে বর্তমানে প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে ইমিগ্রেশন কর্মীরা।" 

"আমরা আমাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তাই এই সংকটের সমাধান না হওয়া পর্যন্ত ভিআইপি লাউঞ্জে কর্মরত ইমিগ্রেশন কর্তারা তাদের সেবা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।"  

বিমানবন্দর লাউঞ্জে বাসিল রাজাপাকসের দেশত্যাগের চেষ্টা আটকে দেওয়ার ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।  

দেশটির ক্ষমতাসীন দলের একজন শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বাসিল রাজাপাকসে এখনো দেশেই আছেন। 

রাজাপাকসে পরিবার ২ কোটি ২০ লাখ মানুষের দ্বীপরাষ্ট্রটির রাজনীতিতে বছরের পর বছর ধরে আধিপত্য বিস্তার করে আসছে; শ্রীলংকার আজকের দুর্দশার জন্যও অধিকাংশ নাগরিক এই পরিবারকেই দায়ী করে।    
 
   
 

Related Topics

টপ নিউজ

গোতাবায়া রাজাপাকসে / বিদেশে পলায়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • বিক্ষোভে বিতাড়িত রাজাপাকসে পরিবারের ফের প্রত্যাবর্তন ঘটতে চলেছে শ্রীলঙ্কায়!
  • দেশ ছেড়ে পালানোর পর শ্রীলঙ্কার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট কেন আবার ফিরে এলেন?
  • শ্রীলঙ্কায় বিক্ষোভ শিবিরে সেনাবাহিনীর অভিযান, চলেছে গ্রেপ্তার-মারধর
  • শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে
  • মাহিন্দা রাজাপাকসের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]