Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
সোনার বাংলা সার্কাসের ‘হায়েনা এক্সপ্রেস’ অ্যালবামের শেষ একক কনসার্ট ‘বিদায় হায়েনা এক্সপ্রেস’

বিনোদন

টিবিএস রিপোর্ট
15 October, 2025, 09:20 pm
Last modified: 15 October, 2025, 09:27 pm

Related News

  • ইতিহাস গড়ল ‘ওয়ারফেজ’: প্রথম রক ব্যান্ড হিসেবে পাচ্ছে একুশে পদক
  • ডাকসুর সম্পাদকের স্লোগানের বিপরীতে শিক্ষার্থীদের ‘ইউরেনিয়াম’, ‘যুক্তরাজ্যের চাকরি’ স্লোগান 
  • ১৭ গানের ডাবল অ্যালবাম নিয়ে এল ‘সোনার বাংলা সার্কাস’
  • বহিরাগতদের হামলা ও ভাঙচুর: ফরিদপুরে জেমসের কনসার্ট বাতিল, আহত অন্তত ২০
  • আতিফ আসলামের কনসার্ট বাতিল: টিকিটের টাকা ফেরত না দেওয়ায় আয়োজকদের বিরুদ্ধে মামলা

সোনার বাংলা সার্কাসের ‘হায়েনা এক্সপ্রেস’ অ্যালবামের শেষ একক কনসার্ট ‘বিদায় হায়েনা এক্সপ্রেস’

ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুতই তাদের নতুন অ্যালবাম ‘মহাশ্মশান’ প্রকাশ পেতে যাচ্ছে। নতুন অ্যালবামের গানগুলো নিয়ে ব্যান্ডটি পরে সারাদেশে একক কনসার্টের আয়োজন করবে।
টিবিএস রিপোর্ট
15 October, 2025, 09:20 pm
Last modified: 15 October, 2025, 09:27 pm
ছবি: সোনার বাংলা সার্কাস ব্যান্ড সৌজন্যে

দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড 'সোনার বাংলা সার্কাস' আগামী শুক্রবার (১৭ অক্টোবর) ঢাকার দ্য রাশিয়ান হাউজে (সাবেক রাশিয়ান কালচারাল সেন্টার–আরসিসি) আয়োজন করতে যাচ্ছে তাদের একক সিরিজ কনসার্ট 'বিদায় হায়েনা এক্সপ্রেস'। এই লাইভ কনসার্টের মধ্য দিয়েই শেষ হচ্ছে ব্যান্ডটির আলোচিত অ্যালবাম 'হায়েনা এক্সপ্রেস'–এর সিরিজ একক কনসার্ট।

ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুতই তাদের নতুন অ্যালবাম 'মহাশ্মশান' প্রকাশ পেতে যাচ্ছে। নতুন অ্যালবামের গানগুলো নিয়ে ব্যান্ডটি পরে সারাদেশে একক কনসার্টের আয়োজন করবে।

'বিদায় হায়েনা এক্সপ্রেস' মূলত ব্যান্ডটির জনপ্রিয় অ্যালবাম 'হায়েনা এক্সপ্রেস'–এর লাইভ পারফরম্যান্স। এর আগে গত চার বছরে ঢাকায় তিনবারসহ খুলনা বাদে দেশের সব বিভাগীয় শহরে 'হায়েনা এক্সপ্রেস এক্সপেরিয়েন্স' শিরোনামে একক কনসার্ট আয়োজন করেছিল সোনার বাংলা সার্কাস।

ব্যান্ডের ভোকাল, গিটারিস্ট ও লিরিসিস্ট প্রবর রিপন বলেন, 'কোনো ব্যান্ডকে ভালোভাবে চেনার উপায় হলো তাদের অ্যালবাম ও একক কনসার্ট। সাধারণত আমাদের দেশে যেসব লাইন-আপ কনসার্ট হয়, সেখানে সময়ের স্বল্পতা থাকে- ফলে যারা ব্যান্ডকে ভালোবাসে তারা অতৃপ্ত থেকে যায়। এই কারণেই আমাদের নিজস্ব উদ্যোগে এই একক কনসার্ট। ব্যান্ড ধীরস্থিরভাবে দীর্ঘ সময় নিয়ে সব গান দর্শক-শ্রোতার সামনে উপস্থাপন করতে পারে। আর যেহেতু ঐ ব্যান্ডের গানপ্রেমীরাই সব সেখানে থাকবে, তাই কোনো ধরনের অস্থিরতা ছাড়াই গান পরিবেশন করা যাবে। এই কারণেই আমরা খুলনা বাদে দেশের সব বিভাগীয় শহরে এই একক কনসার্টের আয়োজন করেছি। খুলনায় আসলে আমরা কোনো ভেন্যু পাইনি।'

ব্যান্ডের পক্ষ থেকে আরও জানানো হয়, ইতোমধ্যেই কনসার্টের সব টিকিট বিক্রি হয়ে গেছে। 'বিদায় হায়েনা এক্সপ্রেস'–এ ব্যান্ডটি হায়েনা এক্সপ্রেস অ্যালবামের সব গান ছাড়াও নতুন অ্যালবাম 'মহাশ্মশান'–এর কয়েকটি গান পরিবেশন করার পরিকল্পনা করেছে। বর্তমানে তারা প্র্যাকটিস প্যাডে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন।

কনসার্টে গান ছাড়াও থাকছে আরও নানা আয়োজন- কবিতা, জোকারদের পারফর্মিং আর্টসহ বিভিন্ন চমক। প্রায় তিন ঘণ্টার এই কনসার্টে পারফরম্যান্স থেকে শুরু করে লাইট ডিজাইন, ভিডিও প্রজেকশন- সবকিছুতেই থাকবে নতুনত্ব ও সৃজনশীলতা। ব্যান্ডের ভাষায়, এটি হবে একটি 'কনসেপ্টচুয়াল কনসার্ট'।

উল্লেখ্য, ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি প্রকাশিত হয় সোনার বাংলা সার্কাসের প্রথম অ্যালবাম 'হায়েনা এক্সপ্রেস'। 'এপিটাফ', 'অন্ধ দেয়াল', 'মৃত্যু উৎপাদন কারখানা'–এর মতো গান দিয়ে ব্যান্ডটি তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ইতোমধ্যে তারা দেশ-বিদেশে দুই শতাধিক কনসার্টে পারফর্ম করেছে।

Related Topics

টপ নিউজ

কনসার্ট / ব্যান্ড / অ্যালবাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ইতিহাস গড়ল ‘ওয়ারফেজ’: প্রথম রক ব্যান্ড হিসেবে পাচ্ছে একুশে পদক
  • ডাকসুর সম্পাদকের স্লোগানের বিপরীতে শিক্ষার্থীদের ‘ইউরেনিয়াম’, ‘যুক্তরাজ্যের চাকরি’ স্লোগান 
  • ১৭ গানের ডাবল অ্যালবাম নিয়ে এল ‘সোনার বাংলা সার্কাস’
  • বহিরাগতদের হামলা ও ভাঙচুর: ফরিদপুরে জেমসের কনসার্ট বাতিল, আহত অন্তত ২০
  • আতিফ আসলামের কনসার্ট বাতিল: টিকিটের টাকা ফেরত না দেওয়ায় আয়োজকদের বিরুদ্ধে মামলা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]