Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
রীনার সঙ্গে বিচ্ছেদের পর নেশায় ডুবে ছিলেন আমির: 'রোজ বেহুঁশ হয়ে যেতাম মদ খেয়ে'

বিনোদন

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
29 June, 2025, 12:25 pm
Last modified: 29 June, 2025, 12:28 pm

Related News

  • ফিরছে র‍্যাঞ্চো-ফারহান-রাজু ম্যাজিক, ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের কাজ শুরু করেছেন আমির
  • ‘ডিভোর্স অব দ্য সেঞ্চুরি’: ১ বিলিয়ন ডলার খোরপোষ থেকে রক্ষা পেলেন দ. কোরিয়ার ধনকুবের
  • এই প্রথম একসঙ্গে পর্দায় আসছেন শাহরুখ, আমির ও সালমান; ভাইরাল ভিডিও
  • বলিউড বাঁচাতে কম খরচে নিজের সিনেমা দেখাবেন আমির; মুক্তি দেবেন ইউটিউবে
  • রীনা আর আমার বিয়ে বরবাদ করে দিয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ: আমির খান

রীনার সঙ্গে বিচ্ছেদের পর নেশায় ডুবে ছিলেন আমির: 'রোজ বেহুঁশ হয়ে যেতাম মদ খেয়ে'

আমির খান সেই কঠিন সময়ের কথা স্মরণ করে বলেন, ‘যখন রীনা আর আমি আলাদা হলাম, সেদিন রাতে আমি পুরো এক বোতল মদ শেষ করেছিলাম। তারপর দেড় বছর প্রতিদিন মদ খেতাম।'
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
29 June, 2025, 12:25 pm
Last modified: 29 June, 2025, 12:28 pm
আমির খান ও তার সাবেক প্রথম স্ত্রী রীনা দত্ত। ছবি: এএফপি

'মেরে সামনে ওয়ালে খিড়কী মেঁ এক চাঁদ সা মুখড়া রহতা হ্যায়' গানটির জন্য যদি নতুন মুখ খোঁজা হতো তাহলে সে সময়ের তরুণ আমির খান এবং তার প্রথম স্ত্রী রীনা দত্তকে অনায়াসে সেখানে কল্পনা করা যেত।

তারা দুজনই একসময় প্রতিবেশী ছিলেন। তারা ঘণ্টার পর ঘণ্টা জানালার সামনে কাটাতেন শুধু এক ঝলক দেখার জন্য। প্রেমে পড়ে আমির তার জন্য কঠিন ভালোবাসা প্রকাশ করেছিলেন এবং তাকে রাজি করাতে অনেক চেষ্টা করেছিলেন। অন্ধ প্রেমে তিনি নিজের রক্ত দিয়ে চিঠি লিখেছিলেন রীনাকে, ভেবেছিলেন মুগ্ধ হবে — হয়নি।

তাদের এমন কঠিন প্রেমের মধ্যেই তারা গোপনে বিয়ে করেছিলেন। এমনকি রীনা সংক্ষিপ্ত সময়ের জন্য আমিরের প্রথম ছবি 'কেয়ামত সে কেয়ামত তক'-এও দেখা গিয়েছিল। সবই ভালো চলছিল, কিন্তু 'লগান' মুক্তির এক বছরের মাথায় ২০০২ সালে তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। তাদের এক পুত্র, জুনায়েদ খান, এবং এক কন্যা, ইরা খান।

বাইরে থেকে তাদের বিচ্ছেদকে যতটা সহজ মনে হয় বাস্তবে তা ছিল না। এই বিচ্ছেদে আমির খান মদ্যপানে আসক্ত হয়ে ওঠেন। তিনি সমাজবিমুখ হয়ে পড়েন এবং এক বছরেরও বেশি সময় সিনেমার কাজ ছেড়ে দেন। 

দ্য লালান্তপে প্রকাশিত এক প্রোমোতে আমির খান তার সেই কঠিন সময়ের কথা স্মরণ করে বলেন, 'যখন রীনা আর আমি আলাদা হলাম, সেদিন রাতে আমি পুরো এক বোতল মদ শেষ করেছিলাম। তারপর দেড় বছর প্রতিদিন মদ খেতাম। কোনোদিন ঘুমাতাম না — মদ খেয়ে অচেতন হয়ে পড়ে থাকতাম। নিজেকে শেষ করে দিতে চাইছিলাম।'

তিনি আরও ব্যাখ্যা করে বলেন, 'আমি তখন কোনো কাজও করতাম না। কারো সঙ্গে দেখাও করতাম না। ঠিক সেই বছরই লগান মুক্তি পেয়েছিল আর এক পত্রিকা আমাকে বলেছিল 'ম্যান অব দ্য ইয়ার, আমির খান'। আমার কাছে এটি খুবই বিরোধপূর্ণ মনে হয়েছিল।'

চোখের জল মুছতে মুছতে আমির খান গেয়ে ওঠেন ১৯৭৮ সালের 'গমন' ছবির গান 'আপকি ইয়াদ আতি রহি রাত ভর'-এর কয়েকটি লাইন।

এর আগে, করণ জোহরের শো কফি উইথ করণ-এর ষষ্ঠ সিজনে রীনাকে নিয়ে কথা বলেছিলেন আমির। তিনি বলেছিলেন, 'রীনা আর আমি ১৬ বছর একসঙ্গে ছিলাম। যখন আলাদা হলাম, সেটা আমাদের আর আমাদের পরিবারের জন্য খুবই যন্ত্রণার ছিল। আমরা পরিস্থিতি যতটা সম্ভব ভালোভাবে সামলানোর চেষ্টা করেছি। আমাদের বিচ্ছেদের পরও রীনার প্রতি ভালোবাসা আর সম্মান কখনো হারাইনি।'

রীনার সঙ্গে বিচ্ছেদের পর আমির খান ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন। তাদের এক পুত্র সন্তান আছে, নাম আজাদ। তবে ১৬ বছর একসঙ্গে থাকার পর ২০২১ সালে তারাও আলাদা হয়ে যান। 

বর্তমানে আমির তার ২০ বছরের বন্ধু গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে আছেন। দুই সাবেক স্ত্রীর সঙ্গেই তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় আছে এবং তিনি তাদের সঙ্গে সন্তানদের লালনপালন করছেন।

Related Topics

টপ নিউজ

আমির খান / বিবাহ বিচ্ছেদ / আমির খানের প্রথম স্ত্রী / রীনা দত্ত / মদের নেশায় বুদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • ফিরছে র‍্যাঞ্চো-ফারহান-রাজু ম্যাজিক, ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের কাজ শুরু করেছেন আমির
  • ‘ডিভোর্স অব দ্য সেঞ্চুরি’: ১ বিলিয়ন ডলার খোরপোষ থেকে রক্ষা পেলেন দ. কোরিয়ার ধনকুবের
  • এই প্রথম একসঙ্গে পর্দায় আসছেন শাহরুখ, আমির ও সালমান; ভাইরাল ভিডিও
  • বলিউড বাঁচাতে কম খরচে নিজের সিনেমা দেখাবেন আমির; মুক্তি দেবেন ইউটিউবে
  • রীনা আর আমার বিয়ে বরবাদ করে দিয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ: আমির খান

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]